Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সাতক্ষীরার যুবনেতা জাহিদ হোসেন বাপ্পী’র আত্মার মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান

এস এম ফারুক হোসেন, সাতক্ষীরা: সদা হাস্যোজ্বল, সদালাপী সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও যুবলীগ নেতা জাহিদ হোসেন বাপ্পীর মাগফিরাত কামনায় দোয়ানুষ্ঠান হয়েছে। শুক্রবার (১ মার্চ) বাদ জুম্মা জেলা পরিষদ মসজিদে জাহিদ হোসেন বাপ্পীর আত্মার মাগফিরাত কামনা করে ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সদস্য শওকত হোসেন, জেলা শ্রমিক লীগের সাবেক আহবায়ক আব্দুল্লাহ সরদার।বিস্তারিত পড়ুন
রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো সরকারপ্রধান নির্বাচিত হয়ে এটিই প্রধানমন্ত্রীর প্রথম রাজশাহী সফর। শনিবার (২ মার্চ) রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বীর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের শহিদদের স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ ‘বীর গৌরব’ এ পুষ্পস্তবক অর্পণ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেয়া হয়েছে সকল ব্যবস্থা। রাজশাহীজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এর আগে শুক্রবার বিকেলে বাংলাদেশবিস্তারিত পড়ুন
আগুন লাগা ভবনটি ছিলো এক মৃত্যুকূপ

অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায়, বেইলি রোডের সাততলা ভবনটির মালিককে তিন দফা চিঠি দিয়েছিলো ফায়ার সার্ভিস। তারপরও ত্রুটি সারানোর কোনো উদ্যোগ নেয়া হয়নি। নিচতলার ছোট্ট আগুন নেভানোর মতো কোনো ফায়ার এক্সটিংগুইশার ছিলো না। আটকে পড়া মানুষদের নেমে আসার জন্য ছিলো না কোনো প্রশস্ত সিঁড়ি। সব মিলে ভবনটিকে মৃত্যুকূপ বলছেন নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবীব। বৃহস্পতিবার সন্ধ্যায় ছিলো ছুটির আমেজ। আর লিপ ইয়ার উদযাপনে রেস্তোরাঁগুলোতে ছিলো নানা অফার। তাই ভিড়টাও ছিলো বেশি। ভবনেরবিস্তারিত পড়ুন
বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ড ও প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনায় রমনা থানায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। শুক্রবার (১ মার্চ) রাতে পুলিশ বাদী হয়ে এ মামলা করেছে। শনিবার ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, সকালে পোড়া ভবনটিতে আসেনি কোনো তদন্ত সংস্থার কর্মকর্তারা। তবে এফবিসিসিআই এর একটি প্রতিনিধি দল বেলা ১১টার পর আসে ঘটনাস্থলে। এসময় ফায়ার সার্ভিসের সাবেকবিস্তারিত পড়ুন
প্রথম বিপিএল শিরোপার স্বাদ পেলো বরিশাল

প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেলো ফরচুন বরিশাল। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই দারুণ সূচনা করেন ওপেনার তামিম ও মিরাজ। পরে মায়ার্স ঝড়ে নিশ্চিত হয় জয়। ছয় উইকেটে জয় নিয়ে উদযাপনে মাতে তামিমরা। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে বিপিএলের মেগা ফাইনালে টস জিতে কুমিল্লাকে ব্যাট করতে পাঠান তামিম। এদিন নারিন, লিটন, হৃদয়দের ব্যর্থতা এবং অঙ্কন-রাসেলের ব্যাটে ১৫৪ রানের লড়াই করার মতো সংগ্রহ পায় কুমিল্লা। ১৫৫ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেইবিস্তারিত পড়ুন
নতুন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

সাত জনকে নতুন প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি দ্বাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও সাত প্রতিমন্ত্রী। তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবার উপমন্ত্রী শূন্য থাকছে শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভা। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদের সচিব মাহবুব হোসেন শুক্রবার এক প্রজ্ঞাপনে সাত প্রতিমন্ত্রী নিয়োগের কথা জানান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আজ ১ মার্চ নিম্মবর্ণিত ব্যক্তিবর্গকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। তারা হলেন-শহীদুজ্জামান সরকার, আবদুল ওয়াদুদ, নজরুল ইসলাম চৌধুরী,বিস্তারিত পড়ুন
বেইলি রোডের ভবনটিতে ফায়ার এক্সিট না থাকায় ক্ষোভ প্রধানমন্ত্রীর

রাজধানীর বেইলি রোডের ভবনে অগ্নি নির্গমন পথ (ফায়ার এক্সিট) না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা করেছি, তবুও মানুষ এতটা সচেতন নয়। আপনি একটি বহুতল ভবনে আগুন দেখেছেন, যার কোনো অগ্নি নির্গমন পথ ব্যবস্থা নেই।’ ‘জাতীয় বিমা দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে সরকারপ্রধান এসব কথা বলেন। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনেবিস্তারিত পড়ুন
ডিবি গার্লস হাইস্কুলে বাল্যবিবাহ, যৌন হয়রানী ও সাইবার অপরাধ প্রতিরোধে আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানী ও সাইবার অপরাধ প্রতিরোধে কাউন্সিলিং কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মো: এমাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো: শরিফুল ইসলাম। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি শামীমা আক্তার। সিনিয়রবিস্তারিত পড়ুন
নড়াইলের জিলানীর স্ত্রীকে ভারতে ঘুরতে নিয়ে যৌনপল্লীতে বিক্রির অভিযোগ

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে জিলানীর বিরুদ্ধে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে ভারতের একটি যৌনপল্লীতে ২৫ লাখ টাকায় স্ত্রীকে বিক্রির অভিযোগ উঠেছে। দীর্ঘ এক বছর নির্যাতনের পর পালিয়ে দেশে এসে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। তবে মামলার ‘মনগড়া’ চার্জশিটের কারণে সুবিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তিনি। উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি জানান, ঘটনার সূত্রপাত ২০২০ সালে। মোবাইল ফোনে পরিচয় হয় নড়াইলের কালিয়া পেড়লী গ্রামের আব্দুল কাদের জিলানীর সঙ্গে।বিস্তারিত পড়ুন
কলারোয়ার মেধাবী শিক্ষার্থীদের ন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ

জুলফিকার আলী, কলারোয়া (সাতক্ষীরা): ন্যাশনাল কনফারেন্সে কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছে কলারোয়ার ৪ জন মেধাবী শিক্ষার্থী। মডেল ইউনাইটেড নেশনস ছায়া জাতিসংঘের একটি সংগঠন। যেটি জাতিসংঘের ন্যায় বিশ্বের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করে থাকে। বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে এই সংগঠনটির পরিচিতি থাকলেও উপজেলা পর্যায়ে ততটা পরিচিতি নেই। এখানে পাবলিক স্পিকিং, রিসার্চ, ক্রিটিকাল থিংকিং, লিডারশীপ, ডিপ্লোমেসি,টিমওয়ার্ক চর্চা করানো হয়। ২২,২৩ ও ২৪শে ফেব্রুয়ারি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ন্যাশনাল কনফারেন্সেবিস্তারিত পড়ুন

