বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, এখন নিজেরাই খেলব: প্রধান উপদেষ্টা

দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় সহযোগিতা ও অবদানের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশের ‘অবিচ্ছেদ্য অংশ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনের স্বপ্ন আমরা দেখছি, তা এগিয়ে নিতে প্রবাসীরা তাদের সক্ষমতা অনুযায়ী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘দূরে গ্যালারিতে দাঁড়িয়ে খেলা দেখববিস্তারিত পড়ুন

দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে র‍্যাবের বাড়তি টহলদল মোতায়েন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর হতে দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ৯৪টি টহলসহ সারা দেশে ২৮১টি টহলদলবিস্তারিত পড়ুন

ইসলামি ব্যাংকগুলোর বিষয়ে যে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদে থাকা ব্যক্তিদের নিয়োগ বাতিল করে অস্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ইসলামি ব্যাংকগুলোকে রেজ্যুলেশন বিষয়ে পরামর্শ দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া অবসায়ন বা একীভূতকরণের তালিকাভুক্ত ব্যাংককে যে কোনো আদেশ-নির্দেশ দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। সেগুলো সংশ্লিষ্ট ব্যাংক পরিপালন করতে বাধ্য। এমন সব বিধান রেখে অকার্যকর ব্যাংক অবসায়ন বা একীভূতকরণের লক্ষ্যে একটি নতুন নীতিমালা তৈরি করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যেবিস্তারিত পড়ুন

ইউনূস-শেহবাজ বৈঠকে যে আলোচনা হলো

নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বাসস জানায়, বুধবার জাতিসংঘ সদর দপ্তরে এ বৈঠকে দুই নেতা বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম, পাকিস্তানে সম্প্রতি ঘটে যাওয়া বিধ্বংসী বন্যা, বাণিজ্য ও বিনিয়োগ এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পাকিস্তানে বন্যায় এক হাজারের বেশি মানুষের প্রাণহানির জন্য গভীর শোক প্রকাশ করে আন্তরিক সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী শরীফবিস্তারিত পড়ুন

হাসিনাকে জামায়াতের মেরুদণ্ড ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন ইনু

চব্বিশের গণআন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন। আগামী ২৯ সেপ্টেম্বর ইনুকে এ মামলায় প্রডাকশন ওয়ারেন্টে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়। ট্রাইব্যুনালে বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। এ সময় অপর প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায়বিস্তারিত পড়ুন

জামায়াত আ.লীগের সঙ্গে কাজ করছে: রিজভী

জামায়াতে ইসলামী ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘অনেকে যারা বলেন- ফ্যাসিস্টদের প্রত্যাবর্তন ঘটানোর জন্য চিন্তা করছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য চিন্তা করছেন তারা কী ইতিহাস থেকে কোনো শিক্ষা নেননি? আমাদের দেশে ইসলামপন্থি একটি রাজনৈতিক দল বরাবরই আমার মনে হয়েছে আওয়ামী লীগকে সন্তুষ্টবিস্তারিত পড়ুন

‘শাসক নয়, সেবক হিসেবে কাজ করবে জামায়াত’

অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও দেশকে নিয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্র অব্যাহত আছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি, দেশ শাসনের সুযোগ পেলে শাসক নয়, জামায়াত সেবক হিসেবে কাজ করবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মি. ঝো পিংজিয়ানসহ উচ্চ পর্যায়েরবিস্তারিত পড়ুন

এনসিপিকে কেন শাপলা দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন সিইসি

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কেন শাপলা প্রতীক দেওয়া হয়নি সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচন (সিইসি) কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শাপলা প্রতীক সবার আগে চেয়েছিল নাগরিক ঐক্য৷ তাদেরকে দেওয়া হয়নি। পরে এনসিপি শাপলা চেয়েছে। তাই কাউকে এই প্রতীক দেওয়া হয়নি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সিইসি বলেন, শাপলা প্রতীক না দিলে কীভাবে নির্বাচন হয়, এনসিপি নেতা সারজিস আলমের এমন বক্তব্যকে হুমকিবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে ভারতের কড়া সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন,বাংলাদেশের গণঅভ্যুত্থানকে ভারত ভালোভাবে নেয়নি, এ কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা। সার্জিও গোরকে একমাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কয়েক মিনিটেই মৃত্যু

খুলনা মেডিকেলে চাঞ্চল্যকর ঘটনা, দুদকের অভিযানে বেরিয়ে এলো দালাল-অব্যবস্থাপনার চিত্র

মেহেদী হাসান, খুলনা: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-১-এর ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে অক্সিজেন মাস্ক খুলে নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেলো সাইফুল ইসলামের জীবন। রবিবার ঘটে যাওয়া এ মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও হতবাক করা প্রশ্ন—জীবনরক্ষাকারী চিকিৎসা সেবার মাঝপথেই কীভাবে একজন ক্লিনার নির্দ্বিধায় রোগীর অক্সিজেন খুলে নিতে পারে? হাসপাতাল সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম কিডনি জটিলতা নিয়ে ভর্তি ছিলেন। চিকিৎসকরা অক্সিজেন সাপোর্টে রেখেছিলেন তাকে। রবিবার হঠাৎইবিস্তারিত পড়ুন