Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
দুর্গাপূজার ছুটি নিয়ে এনবিআরের জরুরি নির্দেশনা

আসন্ন দুর্গাপূজার সরকারি ছুটিতেও দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার সরকারি ছুটির দিনগুলোতে কাস্টম হাউস ও স্টেশনগুলোতে সীমিত আকারে কার্যক্রম চালু থাকবে। এর মাধ্যমে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখা হবে। এতে আরও বলা হয়, আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধবিস্তারিত পড়ুন
যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। এমনকি তাদের রেজিস্ট্রেশনও স্থগিত করা হয়নি। শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে। জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহদি হাসানের প্রশ্নের জবাবে ড. ইউনূস এসব কথা বলেন। (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত এ সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, কার্যক্রম স্থগিত হওয়ায় তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবেবিস্তারিত পড়ুন
খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন মোদী, পাকিস্তানের পাল্টা জবাব

কথায় বলে, খেলার সঙ্গে রাজনীতি মেশাবেন না! কিন্তু ঠিক যেন সেটাই করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি খেলার ভেতর যুদ্ধ টেনে আনলেন। আর সঙ্গে সঙ্গে তাকে পাল্টা জবাব দিলো পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ম্যাচ জয়ের পর এক্স-এর এক পোস্টে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, খেলার মাঠেও অপারেশন সিঁদুর। ফলাফল একই ভারতবিস্তারিত পড়ুন
প্রধান উপদেষ্টার সঙ্গে স্ন্যাপচ্যাটের সাবেক শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ও স্ন্যাপচ্যাটের সাবেক প্রধান কৌশলগত কর্মকর্তা (সিএসও) ইমরান খান সাক্ষাৎ করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার তিনি সাক্ষাৎ করেন। এ সময়ে ইমরান খান বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। ইমরান খানের বর্তমানের বয়স ৪৮ বছর। তিনি ১৮ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং প্রযুক্তি কোম্পানিতে বিনিয়োগ ব্যাংকার হিসেবে খ্যাতি অর্জন করেন। বর্তমানে তিনি আলেফ হোল্ডিং-এর বোর্ড চেয়ারম্যান। অধ্যাপক ইউনূস বাংলাদেশেবিস্তারিত পড়ুন
সাবেক আইনমন্ত্রীর পিএসের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) তৌফিকা করিমের ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। এসব অ্যাকাউন্টে অবৈধ লেনদেন হয়েছে ৬৫৩ কোটি ৩৬ লাখ টাকা। জব্দ করার স্বপক্ষে আদালত যেসব যুক্তি দেওয়া হয়- অভিযুক্ত তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস। তিনি আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামি জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহবিস্তারিত পড়ুন
স্কুল-কলেজে নতুন নিয়মে নিয়োগের নির্দেশনা

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির আর কোনো কর্তৃত্ব থাকছে না। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে জারি করা ‘বেসরকারি স্কুল-কলেজের প্রবেশ পর্যায়ে শিক্ষক ব্যতীত অন্যান্য পদে অনুসরণীয় নির্দেশমালা’ পরিপত্র থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে এসব পদে নিয়োগ সুপারিশ কমিটি গঠিত হবে, আর এ কমিটিতে ম্যানেজিংবিস্তারিত পড়ুন
হাসিনার সঙ্গে যোগাযোগ ঠেকাতে বন্ধ হচ্ছে দুই অ্যাপস

শেখ হাসিনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ এবং অনলাইন বৈঠক ঠেকাতে দুটি অ্যাপস ব্যবহার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। অ্যাপস দুটি হলো- টেলিগ্রাম ও বোটিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে গতকাল (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায় বিষয়টি উপস্থাপনা করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখবিস্তারিত পড়ুন
খাগড়াছড়িতে গুলিতে ৩ জন নিহত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় ৩ জন নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। এ ছাড়া মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ ৩ জন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহতের ঘটনায়ও দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।বিস্তারিত পড়ুন
পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার পুলিশ মোতায়েন

শারদীয় দুর্গাপূজায় দেশের পূজামণ্ডপের নিরাপত্তায় ৭১ হাজার ৬৬ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবার সারা দেশে প্রায় ৩৩ হাজার মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদরদপ্তর জানায়, চলতি মাসের শুরু থেকে অল্প কয়েকটি স্থানে ছোটখাট দুর্ঘটনা ঘটেছে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এসব ঘটনা প্রশমিতবিস্তারিত পড়ুন
ক্ষমতায় গেলে এজেন্ডা কী হবে জানতে চাইল ইইউ, যা বলল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মিশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জামায়াত আমিরের রাজধানীর ভাটারা এলাকার বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ইইউ প্রতিনিধিদল জামায়াত আমিরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেছেন। তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দল ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময়ই তাদের সফরের মূল উদ্দেশ্য। তারাবিস্তারিত পড়ুন

