Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চিকিৎসায় নোবেল পেলেন যুক্তরাষ্ট্র-জাপানের তিন গবেষক

এ বছরের চিকিৎসাবিজ্ঞান ও শরীরতত্ত্বে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করেছে নোবেল কমিটি। বিজয়ীরা হলেন যুক্তরাষ্ট্রের গবেষক মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড র্যামসডেল ও জাপানের শিমন সাকাগুচি। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেমব্লি। পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কারে ভূষিত করা হয়ে। মেরি ই ব্রাঙ্কো যুক্তরাষ্ট্রের সিয়াটেলের ইনস্টিটিউট ফর সিস্টেমস বায়োলজির গবেষক, ফ্রেড র্যামসডেল মার্কিন যুক্তরাষ্ট্রেরবিস্তারিত পড়ুন
নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জিয়া, আসছে বুলেটপ্রুফ মিনিবাস

তারেক রহমানের জন্যও আসছে বুলেটপ্রুফ গাড়ি যানবাহন আমদানির অনুমোদনের জন্য নথি জমা দেশজুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন খালেদা জিয়া সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক চলছে প্রচারণার সূচি, ভ্রমণপথ ও জনসভাস্থল নির্ধারণের কাজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ ১০ বছর পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন—এমন ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে। বিএনপির একাধিক সূত্র জানায়, খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবেবিস্তারিত পড়ুন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম ৬) পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ দশমিক ৬২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক রোববার এ তথ্য প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনালবিস্তারিত পড়ুন
অনেক উপদেষ্টা সেফ এক্সিটের কথা ভাবছেন: নাহিদ

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন বলে অভিযোগ করেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ওইসব উপদেষ্টা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন বলেও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নাহিদ ইসলাম বলেন, যারা উপদেষ্টা হয়েছেন তাদের অনেককেই বিশ্বাস করা আমাদের ভুল হয়েছে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকেই শক্তিশালী করা, সরকারে গেলে সম্মিলিতভাবে যাওয়া। আমরা নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোরবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্র সফর শেষে আজ (৩ অক্টোবর) রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (৩ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রাত ১১টা ৩০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েছিলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল ছাড়াও প্রধান উপদেষ্টা এই সফরে আরও ৫ জন রাজনৈতিকবিস্তারিত পড়ুন
পরে আল্লাহ কেও পাবা না আর ভোটও কাজে আসবে না: পার্থ

দুর্গাপূজায় উপস্থিত হয়ে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থও। সমালোচনা করে শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। সেখানে তিনি ভোট চাইতে গিয়ে আল্লাহকে নারাজ না করার আহ্বান জানিয়েছেন। তার ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবুহু দেওয়া হলো- ‘ভোটের জন্য আল্লাহ কে নারাজ করোনা, পরে আল্লাহ কেও পাবা নাবিস্তারিত পড়ুন
পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায়, তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে। রাজস্থানের অনুপগড়ে সেনাঘাঁটিতে শুক্রবার তিনি বলেন, ভারতীয় বাহিনী এবার আর ধৈর্য দেখাবে না। যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে অস্বীকৃতি প্রকাশ করে, তবে ‘অপারেশন সিঁদুরের’ দ্বিতীয় ভার্সন খুব বেশি দূরে নয়। তিনি বলেন, অপারেশন সিঁদুর ১.০’ তে ধৈর্য দেখানোবিস্তারিত পড়ুন
৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করেছে। তিনি জামায়াতের প্রতিটি কর্মীকে এখন নির্বাচনি মাঠে নেমে পূর্ণশক্তিতে কাজ করার আহ্বান জানান। শুক্রবার (৩ অক্টোবর) সকালে নগরীর সোনাডাঙ্গা থানাধীন আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সদস্য পুনর্মিলনী (১৯৭৭-২০২৫) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। তিনিবিস্তারিত পড়ুন
পূর্বাচলে প্লট দুর্নীতি
হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে ৩ মামলায় সাক্ষ্য দিলেন আরও ৯ জন

পূর্বাচল নতুন শহর প্রকল্পে তিনটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা পৃথক তিন মামলায় পঞ্চম দিনে আরও ৯ জন সাক্ষ্য দিয়েছেন। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ-৫-এ সাক্ষ্য দেন তারা। যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মোটর ক্লিনার মোহাম্মদ উজ্জ্বল হোসেন, গাজীপুরের কালীগঞ্জের সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান, গাজীপুর সদর রেকর্ড রুমের সাব রেজিস্ট্রার মাহবুবুর রহমান, ঢাকার সাবেক মেট্রোপলিটনের ম্যাজিস্ট্রেট এম মেজবাহউর রহমান। ঢাকাবিস্তারিত পড়ুন
পাকিস্তানের কোয়েটায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) আঞ্চলিক সদর দপ্তরের সামনে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় কোয়েটার জরগুন রোড এলাকায় এ বিস্ফোরণের পরপরই ভারী গোলাগুলি শুরু হয়। নিহতদের মধ্যে দুজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ নাগরিক বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি এফসির সদর দপ্তরের দিকেবিস্তারিত পড়ুন

