Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে সেমিফাইনালে সরসকাটি জয়ী

হাবিবুল্লাহ বাহার, কলরোয়া (সাতক্ষীরা): কলরোয়ার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন ফুটবল মাঠে ৮ দলীয় নকট ভিত্তিক ফুটবলের টুর্নামেন্টের সেমিফাইনালের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকাল ৪টায় জয়নগর ইউনিয়নের ধানদিয়া ফুটবল মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।উক্ত খেলায় একদিকে অংশগ্রহণ করেন সাতক্ষীরা রসূলপুর ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান ও অপরদিকে অংশগ্রহণ করে সরদকাটি ফুটবল একাডেমি। সাতক্ষীরা রসূলপুর ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের ০৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় সামির হোসেন খেলা শুরুর ১৬ মিনিটের মাথায় একটি গোল করেবিস্তারিত পড়ুন
দেবহাটায় সমাজসেবা দপ্তরের সুদমুক্ত ঋণ বিতরণ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আসাদুজ্জামান ও সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন উপস্থিত থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে এ ঋণ তুলে দেন। এসময় উপজেলার ১৫ জন উদ্যোক্তদের মাঝে ৪ লাখ ৪ হাজার টাকা প্রদান করা হয়।
দেবহাটায় বর্গা চাষি কর্তৃক জমির মালিকের পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় পৈত্রিক জমি দখলের অভিযোগ উঠেছে জমি দেখাশোনার দায়িত্বে থাকা মোহাম্মাদ আলীর বিরুদ্ধে। বর্তমানে জমির মালিক অসহায় হয়ে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। ভূক্তভোগী জমির মালিক সৈয়দ আবুল ফজল জানান, পৈত্রিক সুত্রে পাওয়া দেবহাটা মৌজার এসএ ৬০৮, হাল দাগ ১৮৫০ এ ৭৫ শতক জমির মধ্যে তার ৩৫শতক জমি প্রাপ্ত হন। সেই মোতাবেক উক্ত জমি ভোগদখল করে আসছেন তিনি। কিন্তু তার পরিবার সাতক্ষীরা শহরে বসবাস করার সুবাদে ১৯৮০ সালে ওইবিস্তারিত পড়ুন
দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজ ছাত্রদলের সভাপতি ইমরান, সম্পাদক ইব্রাহিম

দেবহাটা প্রতিনিধি: দীর্ঘ প্রায় পাঁচ বছর সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন করা হয়েছে। গত (১৭ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক প্যাডে ৭ সদস্যের একটি কমিটি অনুমোদিত হয়। যা আগামী ৩০ দিনের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটিতে পদপ্রাপ্ত নেতারা হলেন সভাপতি ইমরান হোসেন, সিনিয়র-সহ সভাপতি রাকিব হোসেন, সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হোসেন, সিনিয়র-যুগ্ন সাধারণবিস্তারিত পড়ুন
লাখো মানুষের ভালোবাসায় সিক্ত, বিদেশে চিকিৎসা শেষে বাড়ি ফিরলেন’ কুদ্দুস আলী বিশ্বাস

মো. শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর): দীর্ঘ তিন মাস বিদেশে (তুরস্ক) চিকিৎসা শেষে নিজ বাড়িতে ফিরলেন’ শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস। শুক্রবার (২০ জুন) কিকাল ৪ টার সময় ঢাকা থেকে একটি হেলিকপ্টার যোগে তিনি বাগআঁচড়ায় আসেন। এসময় তার এলাকাবাসী ও দলের হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস যশোরের ঝিকরগাছা উপজেলার কুমরি গ্রামের মৃত আকবর আলী বিশ্বাসেরবিস্তারিত পড়ুন
মনিরামপুরে বর্ণাঢ্য আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

হেলাল উদ্দিন, মনিরামপুর: “উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য সারাক্ষণ, স্মৃতিতে অমলিন থাকুক এই বিদায়ক্ষণ” এমন শুভকামনাকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সাথে বিজ্ঞান-প্রযুক্তি প্রসারে নিরলস প্রচেষ্টা ও আর্তমানবতার সেবায় অসামান্য অবদান রাখায় মনিরামপুরের কৃতি সন্তান দেশের খ্যাতনামা নবজাতক ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান পিএইচডিকে সংবর্ধনা দেওয়া হয়। শুক্রবার (২০ জুন) বিকেলে পৌরশহরের মনিরামপুর ফাজিল মাদরাসা মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব মনিরামপুরবিস্তারিত পড়ুন
সারা দেশে ভারি বৃষ্টির আভাস

দেশের আট বিভাগেই আজ অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা। শুক্রবার (২০ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিভাগীয় পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অধিকাংশ স্থানে বজ্রবৃষ্টি এবং কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতেবিস্তারিত পড়ুন
চালের বাজার চড়া, দাম কম মুরগি ও ডিমের

নতুন চাল আসার পর রাজধানীর বাজারগুলোতে চালের দাম কিছুটা কমলেও ফের বেড়েছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে অন্তত ২-৮ টাকা। তবে সবজি বাজারে দাম স্বাভাবিক থাকলেও কিছুটা কমেছে মুরগি ও ডিমের দাম। শুক্রবার (২০ জুন) রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বাজার ঘুরে দেখা যায়, ঈদের আগের চেয়ে এখন প্রতিকেজি চাল ২ থেকে ৫ টাকা টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন খুচরায় প্রতিকেজি মোটা চাল (বিআর-২৮, পারিজা)বিস্তারিত পড়ুন
ভারত-পাকিস্তান সংঘাত, ট্রাম্পের মন্তব্যে দিল্লিতে অস্বস্তি

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর যুদ্ধবিরতি হয়েছে এক মাসেরও বেশি সময় আগে। কিন্তু এর কৃতিত্বের দাবি নিয়ে চলছে বিবৃতি পাল্টা বিবৃতি, যা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে অস্বস্তির পরিবেশ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকদফা বক্তব্য দিয়ে দেশদুটির সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছিল গত ১০ মে। সেই তথ্য প্রকাশ্যে এনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারই মধ্যস্থতায় দুই দেশের চলমান সংঘাত থেমেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও পাল্টাবিস্তারিত পড়ুন
সংসদীয় কমিটির সভাপতির পদ পাবে বিরোধী দল: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে জনগুরুত্বপূর্ণ সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সভাপতির পদ আসনের ভিত্তিতে বিরোধী দল পাবে। এর মধ্যে রয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেটস কমিটি এবং পাবলিক আন্ডারটেকিং কমিটি। রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে মঙ্গলবার (১৭ জুন) সংবিধান সংশোধনী নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক বিরতির মাঝে এসে সাংবাদিকদের তিনি একথা জানান। সালাহউদ্দিন আহমেদ জানান, সংবিধানের ৬৯ অনুচ্ছেদ সংশোধন নিয়ে চলমান আলোচনায় সববিস্তারিত পড়ুন

