বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইসলামি ব্যাংকগুলোর বিষয়ে যে পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদে থাকা ব্যক্তিদের নিয়োগ বাতিল করে অস্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ইসলামি ব্যাংকগুলোকে রেজ্যুলেশন বিষয়ে পরামর্শ দিতে নতুন পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

এছাড়া অবসায়ন বা একীভূতকরণের তালিকাভুক্ত ব্যাংককে যে কোনো আদেশ-নির্দেশ দিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। সেগুলো সংশ্লিষ্ট ব্যাংক পরিপালন করতে বাধ্য। এমন সব বিধান রেখে অকার্যকর ব্যাংক অবসায়ন বা একীভূতকরণের লক্ষ্যে একটি নতুন নীতিমালা তৈরি করছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে নীতিমালার খসড়া তৈরি শেষ। এটি অচিরেই চূড়ান্ত করে সার্কুলার আকারে জারি করা হবে।

খসড়ায় বলা হয়, ইসলামি ব্যাংকগুলোকে রেজ্যুলেশন বিষয়ে পরামর্শ দিতে নিজস্ব শরিয়াহ বোর্ড গঠন করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। আলোচিত নীতিমালার আওতায় কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন অনুযায়ী ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশের আওতায় যে কোনো সময় যে কোনো বিধিবিধান যুক্ত করতে পারবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, নীতিমালাটি এমনভাবে প্রণয়ন করা হচ্ছে যাতে যে কোনো ব্যাংক এটির সঙ্গে তাদের আর্থিক অবস্থার তুলনা করলেই বুঝতে পারবে কখন কোন স্তরে পৌঁছাবে। ব্যাংকটিকে কীভাবে তদারকি করা হবে।

ব্যাংকগুলো যদি আগে থেকেই নিজেদের অবস্থা সম্পর্কে বুঝতে পেরে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারে তবে তারা নিজেদের অবনতি রোধ করতে পারবে। সে লক্ষ্যে ব্যাংক রেজ্যুলেশন অধ্যাদেশ জারি হয়েছে। পাশাপাশি এর আওতায় নতুন নীতিমালা করা হচ্ছে।

খসড়ায় আরও বলা হয়েছে, যখন কোনো ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারবে না, নিজস্ব ভিত্তিতে দৈনন্দিন কার্যক্রম চালাতে পারবে না, তখন ওই ব্যাংককে পুনর্গঠন, অন্য ব্যাংকের সঙ্গে একীভূতকরণ বা অবসায়নের পদক্ষেপ নেওয়া হবে।

এ পদক্ষেপ নেওয়ার আগে ব্যাংককে আর্থিক অবস্থার উন্নয়নের জন্য দুই মাস সময় দেওয়া হবে। এর মধ্যে ব্যাংক দৈনন্দিন কার্যক্রম চালাতে না পারলে ওইসব পদক্ষেপ নেওয়া হবে। কোনো ব্যাংক রেজ্যুলেশনের আওতায় এলে সেখানে প্রশাসক বসাতে পারবে কেন্দ্রীয় ব্যাংক।

ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান, পর্ষদ ও এমডি বা অন্য স্তরের যে কোনো কর্মকর্তার নিয়োগ বাতিল করতে পারবে। বিদ্যমান শেয়ারহোল্ডার বা নতুন শেয়ার সৃষ্টি করে মূলধন বাড়াতে পারবে। ব্যাংকের শেয়ার, সম্পদ ও দায় তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে। ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ার বাজেয়াপ্ত করতে পারবে।

সূত্র জানায়, কোনো ব্যাংকের মৌলিক আর্থিক কিছু সূচকের অবনতি হতে থাকলে কেন্দ্রীয় ব্যাংক মনে করলে সংশ্লিষ্ট ব্যাংককে সতর্ক করে চিঠি দেবে। এতে ব্যাংকগুলোর আর্থিক সূচকের উন্নয়নের জন্য সময় ও লক্ষ্যমাত্রা বেঁধে দিতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হলে কিছুটা সময় বাড়ানোর সুযোগ দেওয়া হবে।

এতেও লক্ষ্যমাত্রা অর্জিত না হলে সংশ্লিষ্ট ব্যাংকের ব্যাংকিং কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এর মধ্যে রয়েছে নতুন শাখা খুলতে না দেওয়া, নতুন বৈদেশিক মুদ্রার লাইসেন্স না দেওয়া। ব্যাংকের অবস্থার আরও অবনতি হলে ঋণ বিতরণে নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। ব্যাংকের সম্পদ ও দায়ের অনুপাতে ঘাটতি হলে আমানত সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।

এছাড়া খেলাপি ঋণের হার, প্রভিশন ঘাটতি, মূলধন পর্যাপ্ততা, কেন্দ্রীয় ব্যাংকে বিধিবদ্ধ জমা সংরক্ষণ, অতিরিক্ত তারল্য সংরক্ষণ এসব সূচক দেশে সংশ্লিষ্ট ব্যাংকই বুঝতে পারবে তারা কোনদিকে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার