শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন দরদির কার্যনির্বাহী উপদেষ্টা দেবহাটার আবুল হাসান

দেবহাটা প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব, দেবহাটার কৃতী সন্তান মো. আবুল হাসানকে উপসচিব থেকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে মো.আবুল হাসানকে এ পদোন্নতি দেওয়া হয়। ২০০৫ সালের ২রা জুলাই সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলেন মো.আবুল হাসান। এই সময়ে তিনি অত্যন্তবিস্তারিত পড়ুন

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রশিবিরে বিক্ষোভ মিছিল

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখা। শুক্রবার (২০ মার্চ) দুপুরে সাতক্ষীরা জেলা শহরের খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে। সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ইসলাম ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন। প্রধান অতিথি বক্তব্যে সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুন বলেন, ”যুদ্ধবিরতিবিস্তারিত পড়ুন

কেশবপুরে পরিত্রাণ এর উদ্যোগে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

এস আর সাঈদ ও সোহেল পারভেজ, কেশবপুর: “বর্ণবাদ নিপাত যাক, মানবতা মুক্তি পাক” দিবসটির এবারের প্রতিবাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ-২০২৫ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে ও বাংলাদেশ দলিত পরিষদের অংশগ্রহণে পৌরশহরের শহীদ দৌলত বিশ্বাস সড়কে ওই মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলিত পরিষদ কেশবপুর উপজেলার শাখার সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে ও পরিত্রান এর প্রকল্প সমন্বয়কারীবিস্তারিত পড়ুন

তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ মার্চ) সকালে তালা উপজেলা পরিষদের সামনের সড়কে বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ ও বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখা কর্তৃক মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিত পরিষদ (বিডিপি) তালা উপজেলা শাখার সভাপতি প্রবীর দাস। মানববন্ধনে বক্তব্য রাখেন তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শেখ সফিকুল ইসলাম, সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টু, বাংলাদেশ দলিতবিস্তারিত পড়ুন

দীর্ঘ ৯ বছর পর শার্শার চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটি অনুমোদিত

হুমায়ন কবির মিরাজ, শার্শা (যশোর): শার্শা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চালিতাবাড়িয়া আর ডি মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ৯ বছর পর দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন পেয়েছে। সোমবার (১৩ মার্চ) যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। নতুন এডহক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এম এ জাহিদ (নয়ন)। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন এ কে এম শরিফুলবিস্তারিত পড়ুন

খুলনার কয়রায় উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো: ইকবাল হোসেন, কয়রা (খুলনা): খুলনার কয়রায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (২০ মার্চ) বৃহস্পতিবার বিকাল ৫ টায় কয়রা কপোতাক্ষ কলেজ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও জামায়াত ইসলামীর খুলনা জেলা সুরা সদস্য ওবিস্তারিত পড়ুন

কিশোরগঞ্জে ভাঙারির দোকানে পাওয়া গেলো মর্টার শেল

মোঃ রাজু আহমেদ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা শহরের ভাঙারি দোকান থেকে পরিত্যক্ত একটি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকান থেকে পরিত্যক্ত এ মর্টার শেলটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও, পুলিশ ও সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার টুটুলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ছাত্রদল নেতাকে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহরিয়ার হোসেন তুরান নামের একজনকে পিটিয়ে আহত করার ৩৫ দিন পর তার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও গোয়ালচাতর গ্রামের মৃত আবদুল হামিদ সরদারের ছেলে। মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের গোয়ালচাতর গ্রামের নিজ বাড়িতে তুরান মারা যান। নিহত তুরানের চাচা আবদুর রশিদ সরদার জানান, গত ১২ ফেব্রুয়ারি রাত আটটার দিকেবিস্তারিত পড়ুন

ঝাউডাঙ্গায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা

ঝাউডাঙ্গা প্রতিনিধি: ১৭ই রমজান ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা অডিটোরিয়ামে ছাত্র শিবিরের থানা শাখার সভাপতি আকবর হোসেনের পরিচালনায় এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর শিবিরের বায়তুল মাল সম্পাদক আরিফ হোসেন, ঝাউডাঙ্গা শিবিরের সাবেক সভাপতিবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি গঠন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর প্রানকৃষ্ণ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন বিষ্ণুপুর ইউপির চেয়ারম্যান মো: জাহাঙ্গীর আলম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর বিধান ৬৪ এর উপবিধান (১) এর অধীন সদস্য-সদস্যা সমন্বয়ে যশোর বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামানবিস্তারিত পড়ুন