শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

‘সাকিবকে দলে নেওয়ার পরিকল্পনা নেই’

গেল বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে খেলতে গিয়েছিলেন। সেখানে স্রেফ এক ম্যাচে মাঠে নেমে শিকার করেছিলেন ৯ উইকেট। কিন্তু সেই ম্যাচটিই পরে সাকিবের জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ ওই ম্যাচে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন আম্পায়াররা। পরে নিষেধাজ্ঞার মুখেও পড়েছিলেন। সম্প্রতি সে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব। এর আগেই অবশ্য ইংল্যান্ডে সারের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। দুই সপ্তাহ ধরে তিনি সারেতে মোহাম্মদ সিরাজ উল্লাহ খাদেম এবংবিস্তারিত পড়ুন

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে আরেকটি ১/১১ আনার পরিকল্পনা’

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে আরেক ১/১১ আনার পরিকল্পনা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। আ.লীগকে নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শনিবার (২২ মার্চ) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচির আয়োজন করে। এ সময় অনেকে গণস্বাক্ষর বইতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে স্বাক্ষর করেন। রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগের বিষয়ে জিরো টলারেন্স।বিস্তারিত পড়ুন

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (২২ মার্চ) বিকাল সাড়ে তিনটায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়। জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন তারা। এ সময় ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘এনসিপি কী চায়, আওয়ামী লীগের বিচার চায়’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘বিচার বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘গুম খুনের বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই’, ‘জুলাই হত্যার বিচার চাই, আওয়ামীবিস্তারিত পড়ুন

সুন্দরবনে আগুন, পানির উৎস নিয়ে শঙ্কা

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির বনাঞ্চলে শনিবার সকালে আগুন লেগেছে। বনরক্ষী, ফায়ার সার্ভিস সদস্যরা ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস শনিবার দুপুরে বলেন, সকালে কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল নামক স্থানে বনে আগুন জ্বলতে দেখা যায়। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বনরক্ষীরা ঘটনাস্থলে ছুটে যায়। আগুন যাতে বনে ব্যাপক এলাকা জুড়ে ছড়াতে না পারে সেজন্য বিকালে আগুনের চারপাশেবিস্তারিত পড়ুন

সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়, তাদের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন আছে। আমাদের শ্রদ্ধা ও সম্মান আছে। আমরা আশা করি তারা আমাদের সেই আস্থার প্রতিদান দেবেন। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, তাদের নিবন্ধন বাতিল, রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ মন্তব্য করেন হাসনাত। এই সময় জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নেতা বলেন, ‘পৃথিবীতে কোথাও এমন নজিরবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা কলারোয়া রিপোর্টার্স ক্লাবে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ ২০২৫) সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম। মাওলানা আসাদুজ্জামান ফারুকীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য, সাংবাদিকতার নৈতিক দায়িত্ব এবং সমাজের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করেন। প্রধান অতিথিবিস্তারিত পড়ুন

তারেক রহমানের নির্দেশে শার্শায় ১১ ইউনিয়নের ইফতার মাহফিল সম্পন্ন

হুমায়ন কবির মিরাজ, শার্শা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ১১টি ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক ইফতার ও দোয়া মাহফিলের শেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। (২১ মার্চ) শুক্রবার, ৭নং কায়বা ইউনিয়নে এই আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয় পুরো কর্মসূচির। শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ কায়বা ইউনিয়নে আয়োজিত শেষ দিনের ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণবিস্তারিত পড়ুন

তালায় ইসলামী ছাত্র শিবিরের কুরআন বিতরণ ও ইফতার মাহফিল

সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার উদ্যোগে তালা সরকারী কলেজ ছাত্র শিবিরের সদস্যদের নিয়ে কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকালে তালা সরকারী কলেজ মাঠে ইসালামী ছাত্র শিবির তালা উপজেলা শাখার সভাপতি আল-জামালুল বান্নার সভাপতিত্বে ও সেক্রেটারী শহিদুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইমামুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের মিডিয়াবিস্তারিত পড়ুন

ফিলিস্তিনে গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল

দেবহাটা প্রতিনিধি: যুদ্ধবিরতি লঙ্ঘন করে পবিত্র মাহে রমজানে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ফিলিস্তিনের এই যুদ্ধ একটি দীর্ঘ যুদ্ধ চলছে ১৯৪৮ সাল থেকে এই সংগ্রাম চলে আসছে। সর্বশেষ যুদ্ধে তারা ৫০হাজারের মতো ফিলিস্তিনি মানুষদের হত্যা করার পর একটা যুদ্ধবিরতি চুক্তি চলছিলো। সেই যুদ্ধবিরতি অবস্থায় হঠাৎ আন্তর্জাতিক সমস্ত নিয়মনীতি লঙ্ঘন করে রাতের অন্ধকারে যখন সেহরির সময় সেই সময় ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা নতুন বাজারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলনা জাকির হোসাইন’র সভাপতিত্বে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা -২ আসনের মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।বিস্তারিত পড়ুন