মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার শীর্ষ চাঁদাবাজ রিয়াজুলকে ছাড়াতে থানা ঘেরাও, আতঙ্কিত পুলিশ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় শীর্ষ চাঁদাবাজ, ছিনতাই ও লুটপাটের মূল হোতা রিয়াজুল ইসলাম মোড়লকে আটক করেছে তালা থানা পুলিশ। রবিবার (০৯ মার্চ) সন্ধ্যা ৭ টার দিকে তালা উপজেলার শেখেরহাট বাজার থেকে একাধিক চুরি ডাকাতি, ছিনতাই, অস্ত্র মামলা ও ৫ আগস্টের জেল পলাতক আসামী রিয়াজুল মোড়লকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় তাকে মুক্ত করতে রাত ৯ টার দিকে স্থানীয় আরেক প্রভাবশালী সাইদুর রহমানের নেতৃত্বে সৈয়দ আজম হোসেন, নাজমুল ইসলাম খান ও মোড়লবিস্তারিত পড়ুন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরা মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটির লুটপাটকৃত টাকা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর লুটপাটকৃত ১১ কোটি টাকা উদ্ধারের দাবীতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছে প্রতারনার শিকার ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। সোমবার (১০ মার্চ) সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান, সাতক্ষীরা মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর বর্তমান নির্বাচিত সভাপতি মৃতঃ আছির উদ্দীন মোড়লের ছেলে মোঃ আব্দুল খালেক। তিনি বলেন, মার্চেন্ট কো-অপারেটিভ সোসাইটি লিঃবিস্তারিত পড়ুন

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৫ উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং সাতক্ষীরা পৌরসভার সহযোগিতায় ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। পরে আলোচনা সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যবিস্তারিত পড়ুন

সাত মাসে কারা অধিদপ্তরের ১২ জন চাকরিচ্যুত, বরখাস্ত ৮৪

গত সাত মাসে কারা অধিদপ্তরের ১২ জনকে চাকরিচ্যুত, ছয়জনকে বাধ্যতামূলক অবসর, ৮৪ জনকে সাময়িক বরখাস্ত, ২৭০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি এবং ২৬০ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। নানা অনিয়ম, আর্থিক লেনদেনসহ অসদুপায় অবলম্বনের অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। সোমবার (১০ মার্চ) দুপুরে পুরান ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আর্থিক লেনদেন ব্যতীতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারসহ আটক-১

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বিজিবির অভিযানে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১৫ টি স্বর্ণের বারসহ এক ইজিবাইক চালককে আটক করা হয়েছে। রবিবার (৯ মার্চ) রাতে সাতক্ষীরা সদর উপজেলার আবাদের হাট নামক স্থানে সীমান্তগামী একটি ইজিবাইক তল্লাশি করে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। এ সময় ইজিবাইক চালক সোহেল উদ্দীনকে আটক করা হয়। বিজিবি সাতক্ষীরাস্থ ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো: আশরাফুল হক স্বাক্ষরিক এক প্রেস নোটেরবিস্তারিত পড়ুন

না পারলে ছেড়ে দেন: ড. ইউনূসকে দুদু

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, শিশু ধর্ষণ হচ্ছে। রাস্তায় যাকে খুশি, যাকে পাচ্ছে কোপাচ্ছে। এজন্য কি গণঅভ্যুত্থান হয়েছে? এর জন্য কি আপনি (ইউনূস) রাষ্ট্রক্ষমতায় এসেছেন? না পারলে ক্ষমতা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর মূল কাজটা হচ্ছে নির্বাচন দেবেন। ৯০-এর গণঅভ্যুত্থানের পরে ৯০ দিনের মধ্যে নির্বাচন হয়েছে। এ দৃষ্টান্ত বাংলাদেশে রয়েছে। সোমবার (১০) মার্চ জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরমবিস্তারিত পড়ুন

হাসিনার শাসনামল ছিল একটি দস্যু পরিবারের শাসন: ড. ইউনূস

গত আগস্টে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যখন দেশে ফিরলেন তখনও বাংলাদেশের রাস্তাগুলো ছিল রক্তে ভেজা। পুলিশের ছোড়া বুলেটে নিহত এক হাজারেরও বেশি বিক্ষোভকারী ও শিশুর লাশ মর্গে স্তূপ করে রাখা ছিল তখনও। ক্যালেন্ডারের পাতায় তখন ৫ আগস্ট ২০২৪। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে সেদিন পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশ ছেড়ে হেলিকপ্টারে চড়ে ভারতে পালান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঠিক সেই মূহুর্তে বাংলাদেশের অবস্থা কতটা বিপর্যস্ত ছিল তা নিয়ে ব্রিটিশ গণমাধ্যম দ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ছেলে নিখোঁজ দেড় বছর! বৃদ্ধ পিতার মনবেতর জীবন

সাতক্ষীরা প্রতিনিধি: ছেলে প্রায় দেড় বছর নিখোঁজ উপরোন্ত ৭ জনের সংসার চালাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে বৃদ্ধ রহমত আলীর। মানবেতার জীবন যাবন করছে এ ্পবিত্র রমজান মাসে। ছেলে হারোনার বেদনায় ও সংসার খরচ তার খুব কষ্টের হয়ে পড়েছে। কেনরকম এক বেলা খেয়ে না খেয়ে দিনতিপাত করছেন তিনি। সাতক্ষীরা শহরের মুনজিতপুরের বাসিন্দা রহমত আলী (৭১) জানান, তার ছেলে কামরুল ইসলাম ফলের ব্যাবসা করতো। সুখের সংসার ছিল তার। আমার ছেলে আলিপুর গ্রামের রহমতবিস্তারিত পড়ুন

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে নকল বিড়ি জব্দ

কুষ্টিয়ায় ৪৭ বিজিবির অভিযানে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া প্রায় সাত লক্ষ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ একটি নসিমন ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে। রবিবার (৯ মার্চ) রাত ১০ টার দিকে জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলায় কতিপয় অসাধু চক্র দীর্ঘদিন ধরে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি উৎপাদন, বিক্রি ও বাজারজাত করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এক বাক প্রতিবন্ধীর ডুবন্ত লাশ উদ্ধার

কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় মাসুম বিল্লাহ নামে এক জন্ম থেকে বোবা প্রতিবন্ধী পানিতে ডুবে মারা গেছে। রবিবার সকালে বাড়ির সামনের একটি পুকুর থেকে তার ডুবন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদা শিবানন্দকাটি গ্রামের মুজিবর রহমানের জন্ম প্রতিবন্ধী বোবা মাসুম বিল্লাহ (১১) প্রত্যেকদিন সকাল থেকে বাড়ির সামনে পুকুরপাড়ে খেলা করে। গত শনিবার থেকে তাকে আর পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরে রোববারবিস্তারিত পড়ুন