বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈদের পর উত্তপ্ত হতে পারে রাজনীতি

দেশে রাজনৈতিক মাঠে নতুন মেরূকরণ হতে পারে ঈদের পর। বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মাঠে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সক্রিয় হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তবে এ প্রতিযোগিতা দলগুলোর জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে, যা রাজনৈতিক সংঘাতের নতুন ধারা সৃষ্টির ধারণা করা হচ্ছে।

বিএনপি সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন চায়, জামায়াত প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিতে চায় আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন।

এ নিয়ে দলগুলোর কর্মসূচি উত্তপ্ত হওয়ার শঙ্কা দেখছেন বিশ্লেষকরা।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা।

তবে পাঁচই অগাস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকার সংস্কার ইস্যুর বাস্তবায়ন নিয়ে কিছু সময় বিলম্বের আভাসও দেওয়া হয়েছে।

বিএনপি ঈদের পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নির্বাচনি প্রস্তুতি বাড়াতে জোরেশোরে মাঠে নামবে। দলটি নির্বাচনের দাবিতে জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে।

জামায়াতও তৃণমূলে পুনর্গঠন শুরু করেছে এবং স্বতন্ত্রভাবে সংগঠন বিস্তার করছে।

এদিকে এনসিপি, যা ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করেছে, তৃণমূলে কমিটির কাজ শুরু করেছে এবং সক্রিয় হতে যাচ্ছে।

জুলাই গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর বদলে গেছে দেশের রাজনৈতিক হিসাবনিকাশ।

অনেক বছর পর নতুন আবহে এসেছে ঈদ। আওয়ামী লীগের টানা ১৬ বছর শাসনামলে চাপে থাকা বিএনপি, জামায়াতে ইসলামীসহ আরও অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য ঈদ এবার ভীষণ স্বস্তির।

গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে গড়ে ওঠা নতুন রাজনৈতিক দল এনসিপি নেতাকর্মীরাও ঈদের লম্বা ছুটিতে নিজেদের প্রচারে পাচ্ছেন দারুণ সুযোগ।

সব মিলিয়ে আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ঈদে এবার জমে উঠবে রাজনীতির আলাপ।

দেশের রাজনীতিতে এখন দুটি শব্দই সবচেয়ে বড় করে ও গুরুত্ব দিয়ে উচ্চারিত হচ্ছে ‘সংস্কার’ আর ‘নির্বাচন’।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু