Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
যশোর সীমান্তে চোরাচালানী মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা, বেনাপোল এবং চৌগাছা সীমান্তে অভিযান চালিয়ে ২লক্ষ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ফেন্সিডিল, বিয়ার, গাঁজা, শাড়ী, বিভিন্ন প্রকার চকলেট এবং কসমেটিক্স সামগ্রী। শুক্রবার যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর টহলদল বেনাপোল, মাসিলা বিওপি, আমাড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে। আটককৃত মালামালের মূল্য ২ লক্ষ টাকা। এ ব্যাপারেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় পৌর বিএনপি’র র্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে সাতক্ষীরা পৌর বিএনপি’র আয়োজনে পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুন রাজ’ুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা যুবদলের সাবেক আহবায়ক মো. আবুল হাসান হাদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
ভোমরায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

সাতক্ষীরা ভোমরায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।ভোমরা ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপির সদস্যবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল বিকালে ভোমরা শাঁখরা কোমর পুর এ জি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়কও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসান হাদী। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান রাষ্ট্র গঠনে ৩১ দফা ঘোষণা করেছে। এদফাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় মোটরসাইকেল কিনে না দেয়ায় অভিমানে এসএসসি পরীক্ষার্থীর আ*ত্ম*হ*ত্যা

মোস্তফা হোসেন বাবলু ও এমএ আজিজ: মোটরসাইকেল কিনে না দেয়ায় পিতার সাথে অভিমানে সাতক্ষীরার কলারোয়ায় আবু সাঈদ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্র জানায়। আবু সাঈদ উপজেলার আলাইপুর গ্রামের শিমুল গাজীর ছেলে। ধানদিয়া হাইস্কুল থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো তার। আবু সাঈদবিস্তারিত পড়ুন
কলারোয়ায় যুবদলের আয়োজনে দোয়ানুষ্ঠান

কলারোয়ায় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব শেখ হাসিনা গাড়িবহর মামলা থেকে খালাস পাওয়ায় শুকরিয়া জ্ঞাপন ও উপজেলা যুবদলের সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জুর সুস্থতা কামনায় এক দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়ার বাসভবনে অনুষ্ঠিত উপজেলা যুবদল আয়োজিত এ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন মাওলানা জিয়াউর রহমান যুক্তিবাদী। দোয়ানুষ্ঠানে শরিক হন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, উপজেলা বিএনপির সাবেকবিস্তারিত পড়ুন
কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক সঞ্জুর সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান

কলারোয়া প্রেস ক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জুর সুস্থতা কামনায় দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সকাল ১১ টায় কলারোয়া প্রেস ক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ। কলারোয়া প্রেস ক্লাব আয়োজিত এ দোয়ানুষ্ঠান পরিচালনা করেন কলারোয়া পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা অালমগীর হোসেন। দোয়ানুষ্ঠানে তাওফিকুর রহমান সঞ্জুর সুস্থতা কামনা করে দোয়া চেয়ে আলোচনা করেন কলারোয়া থানা জামে মসজিদের খতিব আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী, কলারোয়াবিস্তারিত পড়ুন
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বিদায় সংবর্ধনা, নবীন বরণ ও পুরষ্কার বিতরণ

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়ানুষ্ঠান, নবীন বরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৭ ফেব্রুয়ারি) বেলা ১০টায় বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল হাসান কামরুল। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য দেন শিক্ষানুরাগী গণপতি বিশ্বাস। সহকারী শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুরবিস্তারিত পড়ুন
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার। মোঃ শাওন মোল্যা (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ শাওন মোল্যা (৩০) নড়াইল সদর থানাধীন ডুমুরতলা গ্রামের মোঃ জিয়াউর মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, সোমবার (১৮ ফেব্রুয়ারি) দিকে নড়াইল থানা পৌরসভাধীন ১ নং ওয়ার্ডের গাড়ুচিড়া বাজারের সজীব স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলাবিস্তারিত পড়ুন
কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের নির্বাচনের ফলাফল

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্লাবের নিজস্ব ভবনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বাবু সুভাষ চন্দ্র ঘোষ ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রাশেদুর রহমান খান চৌধুরী ও শেখ আবু আজাদ। নির্বাচনে সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আব্দুর রশিদ কচি সভাপতি ও মীর রফিকুল ইসলাম সাধারণ সম্পাদকবিস্তারিত পড়ুন
কলারোয়া সোনাবাড়িয়ায় শ্রমিক দলের কমিটি গঠন

কলারোয়া উপজেলার ৬নং সোনাবাড়িয়া ইউনিয়নে শ্রমিক দলের কমিটি গঠন। কলারোয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ হাব্বি ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবলু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ৬ নম্বর সোনাবাড়িয়া ইউনিয়ন শ্রমিক দলের কমিটি অনুমোদন দেওয়া হয়। আজ শুক্রবার থানা শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ হাব্বির নিজস্ব কার্যালয়ে আমির হামজা মিঠুনকে সভাপতি, সোহেল হাসান তুহিনকে সাধারণ সম্পাদক ও মফিজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

