মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

শ্যামনগরে ১৪টি এয়ারগা*ন, ২৫ বক্স গু*লিসহ এয়ারগা*নের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার

গাজী হাবিব, সাতক্ষীরা: চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা ১৪টি এয়ারগান, ২৫ বক্স গুলিসহ এয়ারগানের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) ভোরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নের সীমান্তবর্তী গোলখালির একটি চিংড়ি ঘেরে পুঁতে রাখা এসব জিনিস উদ্ধার করে কৈখালি রিভারিয়ান বর্ডার গার্ডের সদস্যরা। তবে এ সময় কোন চোরাচালানিকে আটক করতে পারেনি প্রশাসন। নীলডুমুর রিভারাইন বর্ডার গার্ড কোম্পানীর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আব্দুর রহমান শুক্রবার সকাল ১১টায়বিস্তারিত পড়ুন

তালায় সাংবাদিকদের সঙ্গে অধ্যক্ষ ইজ্জত উল্লাহর মতবিনিময়

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তালা বাজারস্থ জামায়াত কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি খান নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবেবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আবারো পেঁয়াজ আমদানি শুরু 

তিন মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আবারো শুরু হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে পেঁয়াজের এ চালান। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মেসার্স এইচকেএ এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ও মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ, যশোরের পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করে। বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থেকে আমদানিকৃত পেঁয়াজ ছাড়করণ প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল।  তিনি জানান, আপাতত এ চালানে তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ আমদানিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে সাতক্ষীরা জেলা বিএনপি, অংগ ও সহযোগি সংগঠনের আয়োজনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশচির সভাপতিত্বে প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনে (সাতক্ষীরা সদর-দেবহাটা) জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী গণমানুষের জননন্দিত ও প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব মো.বিস্তারিত পড়ুন

ঢাকার কেরানীগঞ্জে বহুতল ভবনে আগুন, ৮ ইউনিট নিয়ন্ত্রণে

ঢাকার কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আট ইউনিট। শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকায় জমেলা টাওয়ার নামের একটি ১২তলা ভবনের নিচতলায় আগুন লেগেছে। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজারবিস্তারিত পড়ুন

হত্যার হুমকি

প্রবাসী লেখকের বাড়িতে হামলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারীকাটী গ্রামে প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানের জনমানবহীন বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাত ৯টার দিকে একদল লোক বাড়ির মূল গেইটে ধাক্কাধাক্কি করে এবং বাড়ির ছাদের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। প্রতিবেশীরা জানান, হামলাকারীরা লেখকের নাম ধরে গালিগালাজ করতে থাকে। তারা বলে, পেলে তাকে ‘জবাই করে হত্যা’ করবে। এ সময় তারা লেখককে ইসলামবিদ্বেষী, ইসরায়েলের দালাল, সমকামিতার প্রচারক – এ ধরনের শব্দ ব্যবহার করে চিৎকার করছিল বলেবিস্তারিত পড়ুন

কয়রায় ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে খুলনা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে কয়রায় বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে বর্ণাঢ্য র‍্যালি কয়রা সদরে অবস্থিত জামায়াত অফিস থেকে বের হয়ে উপজেলা সদর এলাকা প্রদক্ষিণ করে পুরাতন বাজারে গিয়ে শেষ হয়। উক্ত র‍্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদবিস্তারিত পড়ুন

মনিরামপুরে মৌমাছির হুলে শ্রমিকের মৃত্যু

যশোরের মনিরামপুরে মৌমাছির হুলে কওছার গাজী (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় পথচারী ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার মনিরামপুর-কালিবাড়ি সড়কের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কওছার গাজী খানপুর গ্রামের জবেদ আলীর ছেলে। তিনি কামালপুর এলাকায় সোহাগ হোসেনের কাঠগোলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আহতদের মধ্যে গোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমান- খানপুর গ্রামের সুমন হোসেন, মুন্সিখানপুর গ্রামের আলমগীর হোসেন ও ভরতপুর গ্রামের আবুলবিস্তারিত পড়ুন

শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিএনপির ছত্রছায়ায় জমি দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দীর্ঘদিন ধরে একটি জমির মালিকানা নিয়ে আইনি লড়াই চললেও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেখানে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর মৌজায় প্রায় ২.৭১ একর জমি নিয়ে গত ৫১ বছর ধরে মামলা চলছে। এটি বর্তমানে জেলা জজ আদালতে আপিল পর্যায়ে রয়েছে। তবে আদালতের আদেশ উপেক্ষা করে শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ফরিদ উদ্দীন মাসুদ ও নুরনগর ইউনিয়নের জিয়া মঞ্চ এর সাধারণ সম্পাদক সোহেল রেজাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ছাত্র শিবিরের বর্ণাঢ্য র‍্যালী

বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফ্রেব্রুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এই র‍্যালীর আয়োজন করা হয়। মেধা ও সততায় গড়বো দেশ এই স্লোগানে কালিগঞ্জ সরকারী কলেজ মাঠ থেকে বিকালে ব্যানার ও বিভিন্ন ফেস্টুনে বর্ণাঢ্য সাজে সজ্জিত র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলা মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন