শনিবার, জুন ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী জাহানারা বেগম আর নেই

সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম (৭৯) আর নেই। শনিবার সকাল সাড়ে ৭টায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জাহানারা বেগম ১৭ বছর বয়সে ইডেন কলেজে ছাত্ররাজনীতিতে যুক্ত হন। ১৯৫৯ সালে তৎকালীন ছাত্র ইউনিয়ন মতিয়া গ্রুপের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুইবার সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাথমিকবিস্তারিত পড়ুন

অলিম্পিকে অংশ নিয়ে আলোচনায় ১২ বছরের কিশোরী হেনড জাজা

১২ বছর বয়সে অলিম্পিকে নাম লিখিয়ে হইচই ফেলে দিয়েছেন হেনড আবদুর রউফ জাজা। সিরিয়ার এই কিশোরীর অলিম্পিকে নাম লেখানোর ঘটনাও বেশ চমকপ্রদ। এশিয়া অঞ্চলে ৪২ বছরের প্রতিযোগী হারিয়ে অলিম্পিকে কোয়ালিফাই করেছেন হেনড জাজা। তবে ভাগ্যে সুপ্রসন্ন ছিল না তার। ৪-০ সেটে হেরে গেছেন অস্ট্রিয়ার ৩৯ বছর বয়সী খেলোয়াড় লিউ জিয়ার কাছে। ৫ বছর বয়সে টেনিস খেলা শুরু করেছেন হেনড জাজা। যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়াতে তাকে পদে পদে বাধা এড়াতে হয়েছে। টুর্নামেন্টে অংশবিস্তারিত পড়ুন

সারাদেশে ৯০ লাখ ৯৩ হাজার পশু কোরবানি হয়েছে

এবছর পবিত্র ঈদুল আযহায় সারাদেশে মোট ৯০ লাখ ৯৩ হাজার ২৪২টি গবাদিপশু কোরবানি হয়েছে। যার মধ্যে ৪০ লাখ ৫৩ হাজার ৬৭৯টি গরু-মহিষ, ৫০ লাখ ৩৮ হাজার ৮৪৮টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৭১৫টি গবাদিপশু কোরবানি হয়েছে। শনিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন এ তথ্য জানিয়েছেন। ঢাকা বিভাগে ৯ লাখ ৭৩ হাজার ৮৩৩টি গরু-মহিষ, ১২ লাখ ৬৫ হাজার ৫৬টি ছাগল-ভেড়া ও অন্যান্য ৩৬৩টিসহ মোট ২২ লাখ ৩৯ হাজার ২৫২টি, চট্টগ্রাম বিভাগেবিস্তারিত পড়ুন

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার আড়াই লাখ টিকা ঢাকায় পৌঁছেছে

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় উপহার হিসেবে পাওয়া অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ শনিবার দুপুরে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি বিমানে এই ভ্যাকসিনের চালান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ টিকা গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। উল্লেখ্য, বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত ফকির আলমগীর

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন কিংবদন্তি গণসংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। রাজধানীর খিলগাঁও তালতলা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন এ শিল্পী। শনিবার বাদ যোহর দুপুর ১টা ৫০ মিনিটে খিলগাঁও মাটির মসজিদে দ্বিতীয় নামাজে জানাজা শেষে করোনার স্বাস্থ্যবিধি মেনেই খিলগাঁও তালতলা কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে সকাল ১১টা ১৬ মিনিটে রাজধানীর খিলগাঁওয়ের পল্লীমা সংসদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রেড ক্রিসেন্ট ইউনিটের রান্না করা খাবার বিতরণ

মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনে ৩০ দিনে কর্মহীন হয়ে পড়া প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিট। গত ২৩/০৬/২০২১ তারিখ হতে শুরু হয়ে ২৪/০৭/২০২১ তারিখ পর্যন্ত ব্যাপি কার্যক্রমের শেষ দিন শনিবার (২৪ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা পৌর এলাকার দীঘির পাড়, পিএন মাধ্যমিক বিদ্যালয় মোড়, বকুলতলা মোড় ও সাতক্ষীরা ‘ল’ কলেজ মোড়সহ পৌরসভার কয়েকটি এলাকায় এ রান্না করা খাবার বিতরণবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে দুই বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামে পৃথকভাবে দুই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। (২০ জুলাই) উপজেলার নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার (৭৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। ওই দিন বিকালে পাইকপাড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর দাফন অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অফ অনার এর মধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে উপস্থিতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ায় ঈদ আনন্দে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কলারোয়া জি কে এম কে পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত খেলায় ১-০ গোলে ব্রাজিলের সমর্থকদের হারিয়েছে আর্জেন্টিনার সমর্থকরা। খেলার প্রথম অর্ধে ব্রাজিল দলের সমর্থক ১৩ মিনিটের সময় আসিফ একটি গোল পায় কিন্তু সেটা অফসাইটের বাশিঁ ছিলো। টানটান উত্তেজনার মধ্যে কোনো দল গোল না পাওয়ায় বিরতীতে যায়। খেলার শেষ অর্ধে আর্জেন্টিনা দলের সমর্থক ফাইম ২৩ মিনিটের সময় একটি গোল করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ২৪ টি মামলায় প্রায় ১৫ হাজার টাকা জরিমানা

পবিত্র ঈদুল আযহা শেষে কঠোর লকডাউনের প্রথম দিনে কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে কয়েকজনকে আর্থিক জরিমানা করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে পৌর সদরসহ উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। লকডাউন বাস্তবায়নে ‘ সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে পৌর সদরে ৩টি মামলায় ২ হাজার টাকা জরিমান করেন। অনুরুপভাবে নবাগত উপজেলা সহকারী কমিশনার(ভূমি)বিস্তারিত পড়ুন

পিরোজপুরের কাউখালীতে গণধর্ষণের ভিডিও ভাইরাল করার হুমকিতে স্কুলছাত্রীর আত্মহত্যা

পিরোজপুরের কাউখালী উপজেলায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার হুমকি দেওয়ায় স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কাউখালী থানায় ৫ জনকে আসামি মামলা করেন। মামলার আসামি শাকিল হোসেনকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউখালী উপজেলার ছোট বিড়ালজুড়ি গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে একই উপজেলার কাঠালিয়া গ্রামের সজিব খান (২৪), মো. সাকিল (২৩), আকাশবিস্তারিত পড়ুন