Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সীমিত পরিসরে চালু হচ্ছে বিআরটিএ’র সেবা কার্যক্রম

সীমিত পরিসরে সোমবার (২৬ জুলাই) থেকে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা কার্যক্রম। সোমবার বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ার) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন চলাকালে বিআরটিএ কর্তৃক মোটরযানের কর ও ফি আদায় করতে অনলাইন ব্যাংকিং চালু রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ জুলাই থেকে শুধুমাত্র জরুরি প্রয়োজন বিবেচনায় বিআরটিএ’র বিভিন্ন মেট্রো ও জেলা সার্কেল অফিস থেকে মোটরযানবিস্তারিত পড়ুন
কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাহিত্যিক মনোজ বসুর জন্মদিন পালিত

যশোরের কেশবপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে রবিবার বিকালে বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ সু-সাহিত্যিক মনোজ বসুর ১২০ তম জন্মদিন পালিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ এর সভাপতিত্বে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মনোজ বসুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঁাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি সিদ্ধার্ত বসু ও প্রধানবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগের ফুফু মোছাম্মদ মর্জিনা খাতুন (৪৭)। শনিবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা যায়, কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য শেখ নুরুজ্জামানের স্ত্রী ও সাংবাদিক সোহাগের ফুফু মোছা: মর্জিনা খাতুন ঈদের কয়েকদিন আগে থেকে সামান্য জ্বরে আক্রান্ত ছিলেন। শুক্রবার তার করোনাবিস্তারিত পড়ুন
কলারোয়ায় আরো ৫ ব্যক্তির করোনা পজিটিভ ও শনাক্তের হার ২৩ ভাগ

কলারোয়া হাসপাতালে এবার ২২ জনের নমুনা পরীক্ষা করে আরো ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন মহিলা, ২ জন পুরুষ। শতকরা শনাক্তের হার ২৩ ভাগ। শনিবার (২৪ জুলাই) স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন কিটস দিয়ে ২২ জনের নমুনা পরীক্ষায় ৫ ব্যক্তির করোনা পজিটিভ শনাক্ত হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান নিশ্চিত করেন। আক্রান্ত ৫ ব্যক্তি হলেন, উপজেলার ঝাঁপাঘাট গ্রামের জহুরা খাতুন (৪৫), যশোর-ঝিকরগাছা’র দেউলিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে বিষপান করে এক ব্যক্তির আত্মহত্যা

কালিগঞ্জে বিষপান করে আশারুল গাজী (৩৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীন-নগর এলাকার ইসমাইল গাজীর ছেলে। থানা সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নিজবাড়িতে আশারুল বিষপান করে। ওই সময়ে পরিবারের সদস্যরা স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মৃত ঘোষণা করেন। নিহত আশারুল দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগতেছিলেন। খবর পেয়ে শনিবার (২৪ জুলাই) সকালে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরিবিস্তারিত পড়ুন
দৈনিক পত্রদুত’র পক্ষে মসজিদে মাস্ক বিতরণ করলেন সাংবাদিক সেলিম

সাতক্ষীরার দৈনিক পত্রদুত পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহিদ স.ম আলাউদ্দীনের পরিবারের পক্ষ থেকে মসজিদে মুসল্লীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরণ করা হয়েছে। বুধবার ঈদের জামাতের সকাল সাড়ে ৬ টায় সদর উপজেলার কাশেমপুর মাঝেরপাড়ার জান্নাতুল মাওয়া জামে মসজিদে দৈনিক পত্রদুত পত্রিকার প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহিদ স.ম আলাউদ্দীনের পরিবারের পক্ষ থেকে মুসল্লীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরণ করেন সাংবাদিক সেলিম হোসেন। এসময় সাংবাদিক সেলিম হোসেনের পক্ষ থেকে ঈদের জামাতের নামাজের শেষে বীর মুক্তিযোদ্ধাবিস্তারিত পড়ুন
করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্য খাতেরই চিকিৎসা প্রয়োজন: আ স ম রব

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, করোনা মোকাবেলায় অদক্ষ, দুর্নীতিগ্রস্ত ও পরিকল্পনাহীন অদূরদর্শী স্বাস্থ্য খাতেরই চিকিৎসা প্রয়োজন। স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, দুর্নীতি ও সিন্ডিকেট দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং স্বাস্থ্য খাতের চিকিৎসা তথা কাঠামোগত সংস্কার ছাড়া করোনা নিয়ন্ত্রণসহ গণমুখী স্বাস্থ্য ব্যবস্থার সফল বাস্তবায়ন সম্ভব নয়। গতকাল জেএসডি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আ স ম রববিস্তারিত পড়ুন
‘অপহৃত’ কিশোরীকে পতিতালয়ে বিক্রির হুমকিতে মুক্তিপণ আদায়ের চেষ্টা

‘ঈদের দিন সন্ধ্যায় এক কিশোরীকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানা এলাকা থেকে অপহরণ করে, মুক্তিপণ দাবি করা হচ্ছে। মুক্তিপণ না দিলে তাকে দৌলতদিয়া ঘাটে পতিতাপল্লীতে বিক্রি করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। ’ বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে এমনই একটি বার্তা পাঠিয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয় বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা। তিনি জানান, বার্তা পেয়েই দ্রুত মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলালবিস্তারিত পড়ুন
চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

ফরিদপুরের নগরকান্দার চরযশোরদী ইউনিয়নের রামের চর গ্রামে চার বছর বয়সি এক শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মানিক ফকির (১৮) নামের এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছে। মামলা দায়েরের পর শিশুটির পরিবারের সদস্যদের নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মামলার আর্জি ও স্থানীয়রা জানান, রামের চর গ্রামের দুলাল ফকিরের বখাটে ছেলে মানিক ফকির একই গ্রামের নুর ইসলাম শেখের শিশু কন্যাকে বৃহস্পতিবার দুপুরে রাস্তাবিস্তারিত পড়ুন
এবারের শীতে হানা দিতে পারে করোনার নতুন আরেকটি ভ্যারিয়েন্ট

চলতি বছরের শীতে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্স সরকারের কোভিড-১৯ বিষয়ক উপদেষ্টা জঁ-ফ্রাঁসোয়া দেলফ্রেসি। তার মতে, নতুন এই ভ্যারিয়েন্ট বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে। গতকাল শুক্রবার ফরাসি বিএফএম নিউজ চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাতকারে তিনি বলেন, গত বছর প্রথম ঢেউয়ের পর থেকে দ্রুত মিউটেশন ঘটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক স্ট্রেইন তৈরি করেছে করোনাভাইরাস। সম্প্রতি ডেল্টা স্ট্রেইনের দাপটেবিস্তারিত পড়ুন

