শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এবারের শীতে হানা দিতে পারে করোনার নতুন আরেকটি ভ্যারিয়েন্ট

চলতি বছরের শীতে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ফ্রান্স সরকারের কোভিড-১৯ বিষয়ক উপদেষ্টা জঁ-ফ্রাঁসোয়া দেলফ্রেসি। তার মতে, নতুন এই ভ্যারিয়েন্ট বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে।

গতকাল শুক্রবার ফরাসি বিএফএম নিউজ চ্যানেলে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এই মন্তব্য করেন।

সাক্ষাতকারে তিনি বলেন, গত বছর প্রথম ঢেউয়ের পর থেকে দ্রুত মিউটেশন ঘটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক স্ট্রেইন তৈরি করেছে করোনাভাইরাস।

সম্প্রতি ডেল্টা স্ট্রেইনের দাপটে বিশ্বে নতুন করে সংক্রমণ বাড়ছে। এসে গেছে তৃতীয় ঢেউ।
ফ্রান্স অবশ্য জানিয়েছে, তারা চতুর্থ ঢেউয়ের মুখে। শুক্রবার ফরাসি সরকারের বিজ্ঞান পরিষদের শীর্ষ কর্মকর্তা শীতের মধ্যেই নতুন ভ্যারিয়েন্টের আগমন বার্তা জানিয়ে সতর্ক করেছেন। তবে নতুন ভ্যারিয়েন্ট কতটা সংক্রামক হবে, ডেল্টার থেকেও ভয়ঙ্কর হয়ে উঠবে কিনা সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাবে না বলে জানিয়েছেন তিনি। ফ্রান্সের মানুষকে আগের মতোই মাস্ক পরা ও শারীরিক দূরত্ববিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

শীর্ষ উপদেষ্টা দেলফ্রেসির মতে, আগামী কয়েক বছরে পৃথিবীটা দু’দলে ভাগ হয়ে যাবে। এক দল- দেশ যারা টিকা পেয়েছে ও আরেক দল-যারা টিকা পায়নি।

এই দুই পৃথিবীর মধ্যে সমন্বয় রেখে চলাই আগামী দিনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সূত্র: এনডিটিভি

একই রকম সংবাদ সমূহ

এমপি​ হিসেবে সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: আপিল বিভাগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ারবিস্তারিত পড়ুন

কর্মস্থলে অনুপস্থিত, সাতক্ষীরায় ৪ চিকিৎসক বরখাস্ত

কোনো ধরনের পূর্বানুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় চার চিকিৎসককে সাময়িক বরখাস্ত করেছেবিস্তারিত পড়ুন

বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • চলতি বছরেই শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা
  • গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
  • সাড়ে ৭ বছরে সড়কে ঝরেছে ৭৩৬৪ জন শিক্ষার্থীর প্রাণ
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরার জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকায় গ্রেপ্তার
  • বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
  • ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, ৭ শ্রেণির ব্যক্তিকে অযোগ্য ঘোষণা
  • বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বেড়েছে