রবিবার, জুন ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কাঁদলেন হাউমাউ করে

২২দিনের সন্তানের দুধও কিনতে পারছেন না শার্শার কর্মহীন সিএনজি চালক

যশোরের শার্শা উপজেলা নিজামপুর গ্রামের মো. শাহ আলম পেশায় একজন সিএনজি চালক। সিএনজি চালিয়ে চলতো তার সংসার। ঘরে তারা ২২ দিনের ছোট্ট শিশু সন্তান। চলমান কঠোর লকডাউনে তার একমাত্র আয়ের উৎস বন্ধ। ফলে সন্তানের দুধ কিনতে পারছেন না তিনি। সহ্য করতে পারছেন না সন্তানের কান্না। নিরুপায় হয়ে লোকজনের সামনেই চক্ষুলজ্জা ভুলে অশ্রু ভেজা চোখে সাহায্যের আকুতি করছেন বাধ্য হয়ে। কাঁদলেন  হাউমাউ করে, অসহায় হয়ে। বুধবার (৮ জুলাই) সকাল ১০ টার দিকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবৈধপথে ভারত ফেরত নারী-পুরুষ আটক

অবৈধপথে ভারত থেকে দেশে ফিরে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার (৭জুলাই) ভোরে কলারোয়া উপজেলার মাদরা ও কাকডাঙ্গা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এনিয়ে, গত এক মাসে কলারোয়াসহ সাতক্ষীরা জেলা সীমান্ত থেকে ৫ মানবপাচারকারীসহ ৮৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন নড়াইল জেলার কালিয়া থানার বৃন্দারচর এলাকার মৃত রাসেল শেখের মেয়ে পিংকু খাতুন (১৫) ও সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের মৃত সোহেল উদ্দীনেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ

কলারোয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে প্রতিবন্ধীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগকারী প্রতিবন্ধী মোছা. রাসিদা বেগম হেলাতলা ইউনিয়নের গোগ (শুভংকরকাটি) গ্রামের মৃত রহিম বকস গাজীর কন্যা। বুধবার (৭ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বিধবা প্রতিবন্ধী রাসিদা বেগম ৩ কন্যা ও ২ পুত্র সন্তানের জননী। তিনি একজন প্রতিবন্ধী কার্ডধারী (যার পিন নং-১২১২)। লিখিত অভিযোগে তিনি জানান, ‘উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড গোগ (শুভংকরকাটি) গ্রামের মৃতবিস্তারিত পড়ুন

করোনাকালেও সাধারণ রোগিদের সেবায় কলারোয়া হাসপাতালের ডা. শফিকুল

সাতক্ষীরার কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিরলস ভাবেসেবা দিয়ে যাচ্ছেন। সেই সাথে দিয়ে যাচ্ছেন করোনা ভাইরাসের সচেতনতামূলক পরামর্শ। এ বিষয়ে বুধবার সকালে কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিকুল ইসলাম জানান, আমাদের হাসপাতালে এখন ডাক্তার রয়েছে আগের তুলনায় অনেক বেশি। সরকারের দিক নির্দেশনা মোতাবেক কলারোয়ায় এই সংকটময় মুহুর্তে সাধারণ রোগীর চিকিৎসা সেবা প্রদান করে আসছেন তারা। এখন গ্রাম অঞ্চলের মানুষ সর্দি, কাশি, জ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো আ.লীগ

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে প্রাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, সাবান, গ্লোব এবং দাঁতের মাজনসহ বিভিন্ন সামগ্রি বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা শহরের ৯টি ওয়ার্ডে এবং আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে এগুলো বিতরণ করা হয়। বুধবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা স্বেচ্ছাসেবকলীগ অফিস কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ববিস্তারিত পড়ুন

ময়মনসিংহের ত্রিশালে লকডাউন সফল করতে কঠোর অবস্থানে প্রশাসন

করোনা ভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে শুরু হয়েছে কঠোর লকডাউন। জনস্বার্থে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে ময়মনসিংহের ত্রিশালে কঠোর অবস্থানে প্রশাসন। বুধবারে জনসচেতনতায় প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। লকডাউন শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন। যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণের জন্য সড়কে চেকপোস্ট বসানো হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনীকেও টহল দিতে দেখা গেছে। এসময় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে, স্বাস্থ্যবিধি না মানায় ও সরকারি আদেশ অমান্য করার অপরাধে অনেককেইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সন্ত্রাসী কর্মকান্ড ও চোরাচালনের প্রতিবাদে মানববন্ধন

সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সাতক্ষীরায় এবার আপন ভাই অমিত কুমারের বিরুদ্ধে মানববন্ধ করে গ্রেফতারের দাবি করেছে বড় ভাই। পারিবারিক কলহের জেরে ধরে শহরের পুরাতন সাতক্ষীরা সাধন কুমার বিশ্বাসের ছেলে ব্যবসায়ী উত্তম কুমারের নেতৃত্বে মেঝ ভাই অমিত কুমারের বিরুদ্ধে এলাকাবাসীর ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বেলা সাড়ে ১১ টার এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বক্তরা বলেন পুরাতন সাতক্ষীরার অমিত কুমার একজন কুখ্যাত সন্ত্রাসী ও চোরাকারবারী। অমিত দীর্ঘদিন ধরে বাংলাদেশী কয়েন ও সীমান্ত পিলার এবংবিস্তারিত পড়ুন

কেশবপুরে কৃষকলীগের মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সাংসদ সদস্য শাহীন চাকলাদার এর অনুপ্রেরণায় কেশবপুর উপজেলা কৃষকলীগের আয়োজনে বুধবার সকালে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রমেশ চন্দ্র দত্তের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে কেশবপুর সদর ইউনিয়নে মধ্যকুল গ্রামের কালীতলায় সালমা, আলেয়া, রত্না রানী সহ পঁচিশটি বাড়ীতে বৃক্ষরোপন ও বৃক্ষ বিতরনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করনে উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় জমি নিয়ে বিরোধ, গৃহবধুকে পুকুরের পানিতে চুপিয়ে হত্যার চেষ্টা

সাতক্ষীরার কলারোয়ায় জমি নিয়ে বিরোধের জেরধরে এক গৃহবধুকে পুকুরের পানিতে ফেলে চুপিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। এঘটনায় ন্যায় বিচার পাওয়ার জন্য ওই নারী বাদী হয়ে কলারোয়া থানায় ৫জনের নামে একটি অভিযোগ দিয়েছেন। ঘটনাটি ঘটেছে,গত ৫জুলাই সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যুগিখালী ইউনিয়নের বামনখালী গ্রামে। অভিযোগ সূত্রে ও ক্ষতিগ্রস্থ বিধান চৌধুরী জানান,তার বামনখালী মৌজায় ৪শতক জমি আছে। ওই জমিতে বাশের ঝাড়, বিভিন্ন প্রকার ফলজ ও কাঠ জাতীয় গাল লাগানো আছে। এই জমিরবিস্তারিত পড়ুন

বাজারে আসলো মৃত্যুর তারিখ নির্ণয়ের ক্যালকুলেটর!

বিজ্ঞান অনেক এগিয়ে গেছে। বিজ্ঞানের জাদুর কাঠির ছোঁয়ায় শিশুর জন্মের আগাম তারিখ তো মানুষ অনেক আগে থেকেই জেনে যায়। তবে মৃত্যুর দিনক্ষণ আগে থেকে অনুমান করা তো অসম্ভব। কিন্তু সেই অসম্ভবকেই বাস্তবে রূপ দিয়েছেন বলে দাবি করছেন বিজ্ঞানীরা। সম্প্রতি তারা এমন এক ক্যালকুলেটর আবিষ্কার করেছেন যা পরিবারের বয়স্ক ব্যক্তিদের মৃত্যুর দিন সম্পর্কে আগাম ধারণা দেবে। বিজ্ঞানীদের দাবি, এই ক্যালকুলেটরের মাধ্যমে আগেভাগেই মৃত্যুর সম্ভব্য তারিখ জেনে যাওয়ায় পরিবারের অন্য সদস্যরা ওই ব্যক্তিরবিস্তারিত পড়ুন