শুক্রবার, জুন ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করলো আ.লীগ

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের আহ্বানে কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে প্রাপ্ত মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার, সাবান, গ্লোব এবং দাঁতের মাজনসহ বিভিন্ন সামগ্রি বিতরণ করা হয়েছে।

সাতক্ষীরা শহরের ৯টি ওয়ার্ডে এবং আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানে এগুলো বিতরণ করা হয়।

বুধবার (৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলা স্বেচ্ছাসেবকলীগ অফিস কার্যালয়ে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আইন সম্পাদক এড. ওসমান গণি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এড. আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, শিল্প বাণিজ্য সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জে এম ফাত্তাহ, শিক্ষা মানব কল্যাণ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, ক্রীড়া সম্পাদক শেখ আব্দুল কাদের, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাছেরুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এস এম শওকত হোসেন ও এড. সৈয়দ জিয়াউর রহমান বাচ্চু প্রমুখ।

পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড এবং জেলা মহিলা আওয়ামীলীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, জেলা তঁাতীলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ, জেলা মৎস্যজীবীলীগ, জেলা তরুণলীগ, সেঞ্চুরি একাডেমি ও সুন্দরবন টেক্সটাইল মিল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে এ উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ঐতিহ্যের সাক্ষী মৃত জামগাছ, দুর্ঘটনার শঙ্কায় উদ্বিগ্ন পৌরবাসী

দুর্ঘটনা ঘটার পরে নয়, জনস্বার্থে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক-এমন আবদার থেকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় হাবিবকে ডি.বি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জীববৈচিত্র্য রক্ষাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • ২০ বছরেও সংস্কার হয়নি সাতক্ষীরার মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ
  • সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী
  • সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ
  • সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত