Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
সর্বোচ্চ পেশাদারী উৎকর্ষতা অর্জনে মনোযোগ দিন: সেনা সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবর্তিত বিশ্বের নিরাপত্তা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে সর্বোচ্চ পেশাদারী দক্ষতা ও উৎকর্ষতা অর্জনে মনোযোগী হওয়ার জন্য আজ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্যের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি বিশ্বাস করি- বাংলাদেশ সেনাবাহিনী অতীতের সাফল্য অব্যাহত রেখে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোন ধরনের দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ৫১ এমএলআরএস রেজিমেন্টে টাইগার মালটিপল লঞ্চ রকেট মিসাইল সিস্টেম (এমএলআরএমএস)বিস্তারিত পড়ুন
প্রবাসে ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাচ্ছেন ১২ জন

দেশের বিশিষ্ট ১২ ব্যক্তিকে মহান স্বাধীনতা যুদ্ধের পক্ষে প্রবাসে বিশ্ব জনমত গঠনে ভূমিকা রাখায় মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জানা গেছে, শিগগিরই তাদের নামে গেজেট জারি করা হবে। গেজেট জারির পর মুক্তিযোদ্ধা হিসেবে সরকার নির্ধারিত প্রাপ্য সম্মানী ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন তারা। এদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী চললেও এখনও স্বীকৃতি দেওয়া হয়নি দেশের অভ্যন্তরে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ভূমিকা পালনকারীদের। বিশিষ্টজন বলছেন, মুক্তিযুদ্ধের পক্ষে প্রবাসে কাজ করা ব্যক্তিদের পাশাপাশি দেশের অভ্যন্তরে ভূমিকাবিস্তারিত পড়ুন
স্বতন্ত্র প্রার্থী হওয়ায় সাবেক এমপি শফিকে বহিষ্কার করল বিএনপি

দলের সিদ্ধান্ত না মেনে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দলের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা শফি আহমেদ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। আজ রাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক শফি আহমেদ চৌধুরীকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকলবিস্তারিত পড়ুন
রানী না হওয়া পর্যন্ত কোনো ভাতাই নেবেন না এই রাজকুমারি

১৭ বছর বয়সী নেদারল্যান্ডের রাজকুমারি ক্যাথেরিনা আমালিয়া সামনের বছর রানীর দায়িত্ব পাবেন। নিয়মানুযায়ী রানী হওয়ার আগ পর্যন্ত বছরে ১৪ লাখ পাউন্ড ভাতা পাবেন তিনি। কিন্তু বিশাল অঙ্কের এই ভাতা গ্রহণে অস্বীকৃতি জানালেন এই ডাচ রাজকুমারি। খবর মিররের। ক্যাথেরিনা সাফ জানিয়ে দিয়েছেন রানীর দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কোনো ভাতা নিবেন না। কারণ, বিপুল এই অর্থ কোনোভাবে ফেরত দিতে না পারলে অস্বস্তিতে ভুগবেন তিনি। এই রাজকুমারি এ সংক্রান্ত একটি চিঠি লিখেছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন
চাকরির পিছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাকরির পিছনে না ছুটে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শনিবার বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভার্চুয়াল চতুর্থ সমাবর্তনে সভাপতির বক্তব্যে গ্র্যাজুয়েটসহ সব শিক্ষার্থীর উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। শিক্ষার্থীদের সব সময় ইতিবাচক ধারণা চর্চা করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, সব সময় ইতিবাচক ধারণাকে চর্চা করতে হবে। কতটা ভালো আছেন সেটাকে গুরুত্ব না দিয়ে আপনি কত জনকে ভালো রাখতে পেরেছেন সেটাকে গুরুত্ববিস্তারিত পড়ুন
টিকা নিয়ে সাত সমুদ্র ১৩ নদীর পার থেকে ষড়যন্ত্র করা হচ্ছে: তথ্যমন্ত্রী

টিকা নিয়ে সাত সমুদ্র ১৩ নদীর পার থেকে ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মওলানা আকরাম খাঁ হলে ‘সময়ের সাহসী জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশের তুলনায় করোনা মোকাবিলা আমরা অনেক ভালোভাবে ও সক্ষমভাবে করেছি। আপনারা ভারতের দিকে তাকান, পাকিস্তানের দিকে তাকান, সেই তুলনায়বিস্তারিত পড়ুন
নার্সকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ক্লিনিকের মালিক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে নার্সকে ধর্ষণ মামলার আসামি ক্লিনিকের মালিক সাইফুলকে পঞ্চগড়ে তার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ। শনিবার ভোরে পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলায় আসামির নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মামলার অন্য আসামিরা জামিনে রয়েছেন। তবে সাইফুল মামলায় জামিন না নেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এর কয়েকদিন আগে আসামিদের গ্রেফতারের দাবি করে জেলা শহরে একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। উল্লেখ্য, ঠাকুরগাঁও জেলার একজনবিস্তারিত পড়ুন
বিএনপি আজ অস্তিত্বহীন : নানক

বিএনপির কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বিএনপি কেন আজকে নির্বাচনে অংশগ্রহণ করে না, তারা তাদের রাজনৈতিক খেই হারিয়ে ফেলেছে, তারা ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছে, বিএনপি আজ নেতৃত্বহীন ও অস্তিত্বহীন হয়ে পড়েছে। ২০০৮ সাল থেকে বিএনপি যে নৈরাজ্যের পথে পা বাড়িয়েছে, সে নৈরাজ্যকর পরিস্থিতির কারণে বিএনপির অপমৃত্যু হতে বাধ্য। একথা আমরা বারবার বলে আসছি, এখনো বলছি, নির্বাচনে অংশ গ্রহণ করার মতো জনগণের প্রতি আস্থা বিশ্বাস তারাবিস্তারিত পড়ুন
গুলশানের বাসভবন ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

প্রায় দুই মাস পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার রাত ৮টা ১০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে বিকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্তবিস্তারিত পড়ুন
টিকটক-লাইকি-পাবজির মতো সব অ্যাপ বন্ধে লিগ্যাল নোটিশ

টিকটক, লাইকি, বিগো লাইভ, পাবজি ও ফ্রি ফায়ারের মতো সকল প্রকার অনলাইন গেম এবং অ্যাপস দেশের প্রতিটি অনলাইন প্লাটফর্ম থেকে বন্ধ করতে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে। আজ শনিবার নোটিশটি পাঠিয়েছেন মানবাধিকার সংগঠন ‘ল অ্যান্ড লাইফ’ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব এবং ব্যারিস্টার মোহাম্মদ কাউছার। এতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, স্বাস্থ্য সচিব এবং পুলিশ প্রধানকে বিবাদী করাবিস্তারিত পড়ুন

