Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পরীমনির মামলায় সেই নাসির-অমি ৫ দিনের রিমান্ডে

চিত্রনায়িকা পরীমনির ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলায় আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও নায়িকার বন্ধু তুহিন সিদ্দিকী অমির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। মাদক মামলায় গ্রেফতার নাসির ও অমির সাত দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় আজ। এরপর তাদের আদালতেরবিস্তারিত পড়ুন
যুদ্ধের চেয়ে ৪ গুণ বেশি মার্কিন সেনা মারা গেছে আত্মহত্যায়

২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর থেকে কথিত সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের নামে দেশে দেশে আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত যত মার্কিন সেনা যুদ্ধের কারণে মারা গেছে তার চেয়ে চারগুণ সেনা মারা গেছে আত্মহত্যার মাধ্যমে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণা রিপোর্টে এমনটাই উঠে এসেছে। গতকাল সোমবার ‘কস্ট অব ওয়ার প্রজেক্ট’ নামে একটি সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, প্রায় ৩০,১৭৭ জন পক্ষাঘাতগ্রস্ত মার্কিন নিয়মিত এবং যুদ্ধ-ফেরত সেনা আত্মহত্যা করেছে যেখানে যুদ্ধেরবিস্তারিত পড়ুন
হেফাজতের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে করা মামলা খারিজ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিবসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের এমপি উবায়দুল মোকতাদির চৌধুরীর করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের এস কে এম তোফায়েল হাসানের আদালত মামলাটি খারিজ করে দেন বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এইচ এম জিয়া উদ্দিন। তিনি বলেন, হেফাজতে ইসলামের নেতাকর্মীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি ফাইলিং মামলা হিসেবে আদালত গ্রহণ করেন। বিকালে আদালতবিস্তারিত পড়ুন
৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত

৪২তম বিসিএস (বিশেষ) এর চলমান মৌখিক পরীক্ষা আগামী ২৭ জুন থেকে স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে, গত ৬ জুন থেকে ৪২তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হয়। এবার ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিতবিস্তারিত পড়ুন
এসএসসি-এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই

খুব শিগগিরই এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার এক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, আমরা জানি এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীরা ভীষণ উদ্বেগের মধ্যে আছে। আমরা এটা নিয়ে ব্যাপক আলোচনা করছি। খুব শিগগিরই সিদ্ধান্ত জানিয়ে দেবো। আর বেশি দিন উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না। ২০২০ সালে এসএসসি পরীক্ষা হয়েছিল, সেটার ফলাফল আমরা প্রকাশ করেছি। এইচএসসি বিকল্প পদ্ধতিতেবিস্তারিত পড়ুন
সরকার লকডাউনের নামে প্রতারণা করছে : ফখরুল

করোনা (কোভিড-১৯) মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার লকডাউনের নামে প্রতারণা করছে। এটা সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও লোক দেখানো একটা কারবার। তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে যে, আমরা লকডাউন দিয়ে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আপনারা খেয়াল করে দেখবেন যে, আইন-শৃঙ্খলাবাহিনী, যারা লকডাউন কার্যকর করার কথা, তাদেরও দেখা যায় না। তারা দৃশ্যমান নয়। তাদের একজন কনস্টেবল মারা গেছে, সেটার ছবি দিয়ে সংবাদ হয়। আরবিস্তারিত পড়ুন
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ রাত ১২টা থেকে বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হচ্ছে। আজ রাত ১২টার পর সব রুটে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার। করোনার ভয়াবহ প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে পার্শ্ববর্তী সাত জেলায় চলমান লকডাউনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে গতকাল সোমবার (২১ জুন) করোনার ভয়াবহ প্রকোপ থেকে রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে তার পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার।বিস্তারিত পড়ুন
চীনে ভ্যাকসিন প্রয়োগে ১০০ কোটির মাইলফলক অতিক্রম

একশো কোটির বেশি মানুষের কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে চীনে। এই সংখ্যা বিশ্বব্যাপী মোট ভ্যাকসিনেশনের এক তৃতীয়াংশের বেশী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। গত শুক্রবার বিশ্বব্যাপী ২৫০ কোটি ভ্যাকসিন ডোজ প্রদান ছাড়িয়ে যাওয়ার পরে চীনের এই ভ্যাকসন ডোজের তথ্য প্রকাশ করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, ১ বিলিয়নের বেশি তথা ১০০ কোটির বেশি ডোজ ভ্যাকসিন প্রয়োগ করেছে চীন। এটি একটি বিস্ময়কর মাইলফলক, যা দেশটি অতিক্রম করতে সক্ষম হয়েছে। উল্লেখ্য,বিস্তারিত পড়ুন
স্বাস্থ্যের ডিজির বিরুদ্ধে সংসদীয় কমিটির ক্ষোভ

কোভিড-১৯ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কত টাকার মাস্ক ও কিট ক্রয় করা হয়েছে, ভ্যাকসিন সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ নেয়া হয়েছে, ভ্যাকসিন জিটুজি নাকি এজেন্টের মাধ্যমে আনা হচ্ছে, কোভিড-১৯ মোকাবেলায় আইসিউ ও অক্সিজেন এর বর্তমান অবস্থা কী- জানতে চেয়েছে সংসদীয় কমিটি। কিন্তু এই বৈঠকে স্বাস্থ্যের ডিজি উপস্থিত না থাকায় অনেক প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। এতে ক্ষুব্ধ হন কমিটির সদস্যরা। কমিটির সভাপতি বৈঠকে না থাকায় ডিজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যবিস্তারিত পড়ুন
খালেদাকে বিদেশে যেতে দিন: মেজর হাফিজ

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ব্যক্তিগতভাবে বেগম জিয়া বিদেশে যেতে চান না। কিন্তু তার শরীরে যেসব জটিল রোগ দানা বেধেছে, বিশেষ করে লিভারের যে সমস্যাটা রয়েছে- সেটার চিকিৎসা বাংলাদেশে নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। সেজন্য তাকে সুস্থ করতে হলে জরুরি ভিত্তিতে বিদেশে চিকিৎসার প্রয়োজন। আজ রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ-চীন সাংস্কৃতিক একাডেমির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন

