শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

কঠোর লকডাউনের বিস্তারিত আদেশ শনিবার

করোনাভাইরাস মোকাবেলায় সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। শুক্রবার রাতে গণমাধ্যমকে এ তথ্য জানান সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার। সুরথ কুমার সরকার জানান, এসময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ নিয়ে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধকলপে আগামী সোমবার (২৮ জুন) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এসময় জরুরি পরিষেবাবিস্তারিত পড়ুন

মাদকাসক্তি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসডিজি’র লক্ষ্য বাস্তবায়ন এবং দেশে মাদকাসক্তি পর্যায়ক্রমে শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকের ছোবল থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের ২০১৮ সালের নির্বাচনি ইশতেহারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সুস্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘মাদকের ছোবল থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে আমরা নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছি। আমাদের সরকার গতবিস্তারিত পড়ুন

কঠোর লকডাউনে বাড়ির বাইরে যেতে মানা

করোনা মোকাবিলায় আগামী সোমবার সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না। জরুরি পরিষেবা ছাড়া সকল সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। এছাড়া জরুরি পণ্য পরিবহন ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকবে এ সময়ে। তবে অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজের জন্য যানবাহন চলাচল করতে পারবে। এ বিষয়ে আরও বিস্তারিত আদেশ আগামীকাল শনিবার মন্ত্রীপরিষদ বিভাগবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার কেড়ে নেয়া হয়েছে : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কারাবন্দি অবস্থায় সুচিকিৎসার অভাবে খালেদা জিয়ার জীবনকে সংকটাপন্ন করে তোলা হয়েছে। তার সুচিকিৎসার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়ে সরকার প্রতিহিংসা ও চরম নির্যাতনের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। জাতিসংঘ ঘোষিত নির্যাতিত ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবসের আগের দিন শুক্রবার এক বিবৃতিতে এ অভিযোগ করেন ফখরুল। দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ সারা বিশ্বের নির্যাতনের শিকার ব্যক্তি, গোষ্ঠী ও সম্প্রদায়ের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান তিনি। মির্জাবিস্তারিত পড়ুন

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সকল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় দেওয়া এক পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে। এর সাথে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আরওবিস্তারিত পড়ুন

সরকারি পর্যায়ে টিকটক বন্ধের আলোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি পর্যায়ে টিকটক বন্ধের আলোচনা চলছে। এ বিষয়ে পরিবারের কর্তাব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি ছেলে-মেয়েরা কোথায় কী করছে তা দেখবেন না? টিকটক করছে, লাইকি করছে, ভিডিও করছে, মাদক গ্রহণ করছে, নষ্ট হয়ে যাচ্ছে এগুলো অভিভাবকদেরও দেখতে হবে। এরপর না পারলে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দেবেন। বুধবার রাজধানীর পুরাতন কারাগার কনভেনশন হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কারাবন্দিদের ১০০ সন্তানকে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত পড়ুন

জনগণের ভাগ্য নিয়ে যেন কেউ না খেলে সেজন্য অতন্ত্র প্রহরী হবে আওয়ামী লীগ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার আলোক বর্তিকাবাহী সংগঠন আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মীকে অতন্ত্র প্রহরীর মত বাংলার জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেছেন, এদেশের মানুষের ভাগ্য নিয়ে যেন কেউ আর ছিনিমিনি খেলতে না পারে। তিনি বলেন, এই বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কখনও কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে সে জন্য অতন্ত্র প্রহরীর মত বাংলাদেশের মানুষের পাশে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা-কর্মী-সেটাই আমি চাই। তিনি আওয়ামী লীগকে মূল্যবান হীরক খণ্ডের সঙ্গে তুলনা করেবিস্তারিত পড়ুন

প্রাইমারির জন্য ল্যাপটপ ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতের সুপারিশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহের জন্য ল্যাপটপ ও কম্পিউটার সামগ্রী ক্রয় ও সরবরাহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে দ্রুততম সময়ে নিয়োগবিধি প্রণয়ন শেষ করে ছাত্র-ছাত্রীর সংখ্যানুপাতে সব স্কুলের শিক্ষক ও জনবল নিয়োগ করার সুপারিশ করা হয়। এছাড়া নিয়োগ সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। রাজধানীর মিরপুরস্থ নবনির্মিত পিটিআই ভবনে আজ অনুষ্ঠিত ‘প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ১৩ম বৈঠকে এসববিস্তারিত পড়ুন

তালেবানের দখলে আফগানিস্তানের ৫০ জেলা, জাতিসংঘের উদ্বেগ

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতে ক্রমেই নিজেদের প্রভাব বাড়াচ্ছে তালেবান। এরই মধ্যে গত মে মাস থেকে আফগানিস্তানের মোট ৩৭০টি জেলার মধ্যে ৫০টিরও বেশি জেলা নিজেদের দখলে নিয়েছে এই সন্ত্রাসী সংগঠন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। এই পরিস্থিতিকে ‘বিপজ্জনক’ উল্লেখ করে দেশটিতে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত দেবোরাহ লিয়ন্স গতকাল মঙ্গলবার নিরাপত্তা পরিষদে বলেন, সংঘাত বেড়ে যাওয়ার মানে হলো কাছের এবং দূরের অন্য অনেকগুলো দেশেরও নিরাপত্তাহীনতা বেড়ে যাওয়া। তিনিবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক সুরক্ষা সম্পর্কিত মস্কো সম্মেলনে প্রতিরক্ষা সচিবের যোগদান

রাশিয়ার রাজধানী মস্কোতে ‘নবম মস্কো কনফারেন্স অন ইন্টারন্যাশনাল সিকিউরিটি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার (২২ জুন) থেকে আগামীকাল বৃহস্পতিবার (২৪ জুন) পর্যন্ত বিশ্বের ১০৭টি দেশ এবং বৃহৎ ছয়টি আন্তর্জাতিক সংস্থা এই সম্মেলনে অংশগ্রহণ করছে। রাশিয়া সরকারের পক্ষ থেকে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়। তাঁর ভিডিওতে ধারণকৃত ভাষণ সম্মেলনে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করা হয়। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারিতে বাংলাদেশ সরকারেরবিস্তারিত পড়ুন