শুক্রবার, জুলাই ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

করোনা প্রতিরোধে কলারোয়া পৌরসভার উদ্যোগে জনসচেতনতামূলক প্রচারনা

করোনা সংক্রমন রোধে কলারোয়া পৌর সভার উদ্যোগে মাক্স বিতরণ ও জনসচেতনতামূলক প্রচার – প্রচারনা কার্যক্রম অব্যাহত রয়েছে। সাতক্ষীরা জেলা করোনা প্রতিরোধ কমিটির নির্দেশনা অনুযায়ী চলমান চতুর্থ সপ্তাহ লকডাউন কার্যক্রম পরিচালনায় ও মাক্স বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় মানুষকে আরও সচেতন হয়ে নিজেকে সুরক্ষিত রাখতে আহবান জানানো হচ্ছে। প্রতিদিনের ন্যায় সোমবার(২৮ জুন) সকাল সাড়ে ১০ টা থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর সদরে পথচারীদের মাঝে মাক্স বিতরণ ও মাইকিং করে করোনা মোকাবেলায় জনসচেতনতায় বিভিন্ন সরকারী দিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা

স্বাস্থ্যবিধি মেনে সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের এক জরুরী সভা সংগঠনের সভাপতি মুনসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুন) সকাল ১১ টায় শহরের পলাশপোলের চৌধুরী মার্কেটস্থ সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সেলিম হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক গাজী ফারহাদ, কোষাধ্যাক্ষ শেখ রিজাউল ইসলাম (বাবলু), নির্বাহী সদস্য মো. আজিজুল ইসলাম (ইমরান), ইছাহাক আলী। এছাড়াও মোবাইল কনফারেন্স এর মাধ্যমে বক্তব্য রাখেন সহ-সভাপতিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

কলারোয়ায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুন) বেলা ৩ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলন পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির। এ সময় আরো উপস্থিত ছিলেনবিস্তারিত পড়ুন

থানায় মাস্ক ও জীবানুনাশক সামগ্রী হস্তান্তর করলো মানবিক কলারোয়া ফাউন্ডেশন

কলারোয়া থানা পুলিশের কাছে মাস্ক ও জীবানুনাশক সামগ্রী হস্তান্তর করেছে ‘মানবিক কলারোয়া ফাউন্ডেশন’ নামের একটি সংগঠন। রবিবার (২৭ জুন) থানার অফিসার ইনচার্জ মীর খাইরুল কবিরের কাছে তার কার্যালয়ে ওই সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক কাজী হাসিবুল হোসেন রিয়াজ, যুগ্ন সাধারণ সম্পাদক আফ্রিদি হাসান তানভীর, প্রচার ও সমাজসেবা বিষক সম্পাদক এ.এস.এম. নাসিম প্রমুখ। ওসি এসময় করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় যেকোন সমস্যায় সর্বদা মানবিক কলারোয়া ফাউন্ডেশনের ‘হেল্পবিস্তারিত পড়ুন

লকডাউনে মাঠে থাকবে সেনাবাহিনী: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সারা দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। সোমবার থেকে ‘সীমিত’ পরিসরে আর বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। আপাতত সাত দিন এবং পরবর্তীতে আরও বাড়ানো হতে পারে বিধিনিষেধ। সামনের ‘লকডাউন’ বাস্তবায়নে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের সঙ্গে এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথাবিস্তারিত পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে ক্ষোভ

বিএনপিতে নেতৃত্বের কোনো সংকট নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি একটা উদার রাজনৈতিক দল। যেহেতু গণতান্ত্রিক দল সেখানে বিভিন্ন রকমের কথাবার্তা থাকবে। কিন্তু আন্ডার দ্য লিডারশিপ অব তারেক রহমান বিএনপি ইজ ইউনাইটেড দেন দ্য পাস্ট। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শনিবার জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এ সময় বিএনপির সাংগঠনিকবিস্তারিত পড়ুন

বিএনপি ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হবে: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। হবে না। কারণ বিএনপির তো আসার ইচ্ছে নেই। বিএনপিকে তো ক্ষমতায় আসতে হবে। আগ্রহ থাকতে হবে। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে ওহি দিয়া। সেই ওহি লন্ডন থেকে ভেসে আসছে। শনিবার দুপুরে শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি করোনাকালীন শিক্ষা বাজেট ২০২১-২০২২ নিয়ে বৈঠকে তিনি একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার চেহারার দিকে লক্ষ করে দেখেছেন? তাকে মৃত্যুরবিস্তারিত পড়ুন

বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ মর্ডানা টিকা দেবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ মর্ডানা টিকা যুক্তরাষ্ট্র দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শনিবার টুইটার পোস্টে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত। টুইটারে মিলার বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সহায়তা দিতে যুক্তরাষ্ট্র গ্যাভি-কোভেক্স উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে খুব শিগগিরই ২৫ লাখ মর্ডানা টিকা দেবে। করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার অঙ্গীকার হিসেবে এই টিকা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

জরুরি পরিষেবা ছাড়া সব অফিস বন্ধ

সোমবার থেকে সারাদেশে ‘কঠোর লকডাউন’

কোভিড-১৯ সংক্রমণ রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। এ সংক্রান্ত বিষয়ে শনিবার প্রজ্ঞাপন জারি করা হবে। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, শনিবার আমরা প্রজ্ঞাপন দেব। আমাদের তথ্য অফিসার তথ্য দিয়েছেন। আমরা এক সপ্তাহের জন্য লকডাউন বাড়াব। এরপর যদি প্রয়োজন হয়, আমরা লকডাউন বাড়াব। এসময় তিনি জানান, মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে কাজ করবে পুলিশ, বিজিবি এবং মোতায়েন থাকতে পারে সেনাবাহিনী। শুক্রবার রাতেবিস্তারিত পড়ুন

‘কঠোর লকডাউনে’ পুলিশ-বিজিবির পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউন দিয়েছে সরকার। এ লকডাউন বাস্তবায়নে মাঠে থাকবে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। শুক্রবার (২৫ জুন) রাতে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘শনিবার আমরা এ বিষয়ে (কঠোর লকডাউন) প্রজ্ঞাপন দেব। ২৮ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ থাকবে। পরে প্রয়োজনে আরও বাড়ানো হবে। এটা যাতে সবাই কঠোরভাবে প্রতিপালন করে সেজন্য বেশ কড়াকড়ি থাকবে। সেজন্য পুলিশবিস্তারিত পড়ুন