Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কালিগঞ্জে বজ্রপাত সহিষ্ণু ২ শতাধিক তালের চারা রোপন

তালগাছ এক পায়ে দাড়িয়ে, সব গাছ ছাড়িয়ে, উঁকি মারে আকাশে। বাঙালি দর্শনে অনেক গাছ থাকলেও তালগাছের কথা উঠে এসেছে বারবার। বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে দেশব্যাপী ১০ লাখ তালগাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বজ্রপাত প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশ এবং আহ্বানে সাড়া দিয়ে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মৌতলা থেকে পাওখালি রাস্তার দুই পাশে ২ শতাধিক তালগাছের চারা রোপণ এবং বীজ বপণ করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী,বিস্তারিত পড়ুন
শার্শা-বেনাপোলে কঠোর লকডাউন বাস্তবায়নে প্রস্তুত প্রশাসন

যশোরের শার্শা ও বেনাপোল কঠোর ভাবে সর্বাত্বক লকডাউন পালিত হচ্ছে। রাস্তায় দু একজন পথচারী ছাড়া কাউকে আসতে দেয়া হচ্ছে না। নতুন করে ৭দিনের কড়াকড়ি লকডাউনের প্রথম দিন পুলিশের পাশাপাশি সেনা বাহিনী ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। বন্ধ রয়েছে দোকান-পাট ও শপিংমল। চলছে না কোন ভ্যান, রিকসা, ইজিবাইক বা অন্য কোন মোটর যান। তবে সরকারের রাজস্ব আদায়ের স্বার্থে বন্দরে আমদানী-রফতানী বাণিজ্য সচলসহ লোড-আনলোড প্রক্রিয়া স্বাভাবিক আছে। কাঁচা বাজার ও নিত্যবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ১৫ হাজার কুরবানীর পশু প্রস্তুত, বিক্রি ও ন্যায্য দাম নিয়ে শঙ্কা

সাতক্ষীরার কলারোয়া সীমান্তবর্তী উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধের জন্য চলমান লকডাউন মধ্যে দিয়ে আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে উপজেলার ২১৩২টি খামারে ১৩ হাজার পশু প্রস্তুত করে রেখেছে খামারীরা। এদের মধ্যে ৬ হাজার গরু, ৫৮৮৬টি ছাগল, ১৫২টি ভেড়া। যা উপজেলার চাহিদা মিটিয়ে কিছু পশু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব। এ ছাড়াও বাড়িতে পালিত প্রায় ২ হাজার গরু ঈদ উপলক্ষে মোটা তাজাকরন করে রেখেছে। ফলে মোট ১৫হাজার পশু প্রস্তুত রয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন
কেশবপুরে করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ী লকডাউন

যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নে করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ী লকডাউন কর হয়। বুধবার সকালে উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় চেয়ারম্যান সরেজমিন উপস্থিত থেকে করোনায় আক্রান্ত ব্যাক্তির বাড়ী লকডাউন করেন। চেয়ারম্যান মনোয়ার হোসেন জানান, ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের সাবেক ইউপি মেম্বর আব্দুল কাদের বিশ্বাসের স্ত্রী শাহানাজ বেগম (৫৫) করোনায় আক্রান্তের সংবাদ পেলে তিনি বুধবার সকালে ঐ বাড়ীতে লকডাউন করেন। তিনি জানান, কেশবপুর উপজেলায় মঙ্গলবার ছয়জন করোনায় আক্রান্ত এবং একজন মৃত্যুবরন করেছেন, তার মধ্যে মঙ্গলকোট ইউনিয়নেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সামাজিক সমস্যা নিরসন ও কোভিড ১৯ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন কলারোয়ার ফিল্ড সুপারভাইজার মাওলানা আবু হানিফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ৫০ জন ইমাম অংশগ্রহণ করেন।বিস্তারিত পড়ুন
ডা. জাফরুল্লাহর বক্তব্য প্রত্যাহারের দাবি যুবদলের

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দীন টুকু। মঙ্গলবার এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানান। যুবদল নেতৃদ্বয় বলেন, ‘দুর্ভাগ্যজনক হলো- বুঝে বা না বুঝে শাসকগোষ্ঠীর ফাঁদে জড়িয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। প্রায়ই তিনি তারেক রহমানকে অসম্মান করে, তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেন। অথচ এটা তার কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না। তারবিস্তারিত পড়ুন
লকডাউনে যে নির্দেশনা মানতে হবে মোটরসাইকেল চালক-আরোহীদের

কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে সীমিত লকডাউন চলছে। লকডাউনের মধ্যেও মোটরসাইকেল চলছিল সড়কে। ভাড়ায় চালিত মোটরসাইকেলেও যাতায়াত করছিল লোকজন। এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাহকা মেট্রেপলিটন পুলিশ (ডিএমপি) নির্দেশনায় বলা হয়েছে, মোটরসাইকেলে চালক ছাড়া অন্য আরোহী বহন করা যাবে না। ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়েছে,লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সঙ্গে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে। যার ফলে একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহারবিস্তারিত পড়ুন
মগবাজারের বিস্ফোরণে নিহত সাতজনের লাশ হস্তান্তর

রাজধানীর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত সাতজনের লাশ তাদের পরিবার ও স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। সোমবার ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে লাশগুলো হস্তান্তর করা হয়। নিহতরা হলেন ইসলামিক অনুষ্ঠানের উপস্থাপক ও রেডিও ধ্বনির সাংবাদিক মোস্তাফিজুর রহমান (২৬), প্রাইভেটকারচালক স্বপন (৩৯), বাসচালক আবুল কাশেম মোল্লা (৪৫), বেসরকারি চাকরিজীবী রুহুল আমিন (৩০), শর্মা হাউজ রেস্তোরাঁর পাচক ওসমান গনি তুষার (৩৫), গৃহিণী জান্নাত (২৩) ও তার নয় মাসের মেয়ে সোবহানা। রমনা থানার এসআইবিস্তারিত পড়ুন
মগবাজারে বিস্ফোরণ, পুলিশের ৭ সদস্যের তদন্ত কমিটি

মগবাজারে বিস্ফোরণের ঘটনা অনুসন্ধানে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। কমিটির সদস্যদের ঘটনাস্থল পরিদর্শন করে আগামী সাত কর্মদিবসের মধ্যে সুস্পষ্ট মতামতসহ বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার আসাদুজ্জামানকে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন একই ইউনিটের বোম্ব ডিসপোজাল শাখার অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি)। অন্য সদস্যরা হলেন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার, সিটিএসবিরবিস্তারিত পড়ুন
মৈত্রী মানবিক সহায়ক কমিটির পক্ষ থেকে যবিপ্রবির জিনোম সেন্টারকে মাস্ক প্রদান

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের করোনা পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় সুক্ষ্ম জীবাণু প্রতিরোধী ৩০০টি উন্নত মানের কেএন-৯৫ মাস্ক প্রদান করেছে যশোরের ‘মৈত্রী মানবিক সহায়ক কমিটি’। সোমবার দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের হাতে এ মাস্ক তুলে দেন মৈত্রী মানবিক সহায়ক কমিটির নেতৃবৃন্দ। যবিপ্রবির জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক প্রদান করায় মৈত্রী মানবিক সহায়ক কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানানবিস্তারিত পড়ুন

