মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ইমাম সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৯ জুন (মঙ্গলবার) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠিত হয়।

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সামাজিক সমস্যা নিরসন ও কোভিড ১৯ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন কলারোয়ার ফিল্ড সুপারভাইজার মাওলানা আবু হানিফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলার উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে ৫০ জন ইমাম অংশগ্রহণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন-কলারোয়া থানা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব, জাতীয় ইমাম সমিতি কলারোয়ার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের ইমাম প্রভাষক মাওলানা তৌহিদুর রহমান, ফাউন্ডেশনের উপজেলা কেয়ারটেকার মোঃ সিরাজুল ইসলাম, এরশাদ আলী, মহিদুল ইসলাম, শামসুর রহমান, আব্দুল মুকিম, হাফিজুল ইসলাম প্রমুখ।

সম্মেলন শেষে ২০২০-২০২১ অর্থবছরে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট এর আওতায় ৯ জন অসহায় ইমাম কে ৪ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন। তারা হলেন- মোঃ আব্দুল মান্নান, আব্দুল গফুর, আব্দুল ওহাব, নজরুল ইসলাম, ইমামুল হাসান, আলতাফ হোসেন, আমিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মোশারফ হোসেন।

এছাড়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে ইমাম মোঃ জুবায়েত হোসেন জুবাইর ও মোঃ মহিদুল ইসলাম কে শতভাগ সুদ মুক্ত ঋণ প্রদান করা হয়।

সম্মেলন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন-কলারোয়া থানা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুহাম্মাদ আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত