Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
পরীমনির ‘অভিনয়ে’ আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম: নাসির

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলা এবং মাদকের মামলায় জামিন পেয়ে গত ৩০ জুন কারামুক্ত হয়েছেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সেদিন রাত ৮টার দিকে নাসির মুক্তি পান। পরীমনি ও মাদক মামলায় দুই সপ্তাহ কারাগারে ছিলেন নাসির। তার আইনজীবী আমানুল করিম লিটন বলেন, নাসির বুধবার রাত ৮টার দিকে কারাগার থেকে বের হন। এ সময় তার ভাইসহ আত্মীয়রা কারাফটকে উপস্থিত ছিলেন। বর্তমানেবিস্তারিত পড়ুন
যশোরের শার্শায় বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল আর নেই

যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুল আর নেই। শুক্রবার (২ রা জুন) সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৭পু, ৬কন্যা, ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সকালে তিনি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন এবং হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আছর বাদ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তাবিস্তারিত পড়ুন
রাজধানীর সড়কে আইনশৃঙ্খলা বাহিনী বৃষ্টি মাথায় নিয়েই লকডাউনে দায়িত্বপালন

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা গেছে। সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে শুক্রবার (২ জুলাই) সকালে রাজধানীর সড়কগুলো বৃহস্পতিবারের তুলনায় বেশ ফাঁকা ছিল। মিরপুর এলাকার বিভিন্ন সড়কে আগের দিনের তুলনায় ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল কম, তবে রিকশা ছিল প্রচুর। সড়কগুলোতে দায়িত্বপালন করতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এদিকে, সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে সাধারণ জনগণের উপস্থিতি খুবই কম থাকলেও তারাবিস্তারিত পড়ুন
মহামারি করোনার মধ্যেও ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের মধ্যেও ২০২১ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। বিভিন্ন ধরনের নীতি সহায়তা আর আমদানি-রফতানি বৃদ্ধি পাওয়ায় এ মুনাফা বলছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বিশেষ পুনঃতফসিল সুবিধায় উল্লেখযোগ্য পরিমাণের খেলাপি ঋণ নিয়মিত হওয়ায় চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) পরিচালন মুনাফা বেড়েছে। তবে পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালন মুনাফা থেকে ঋণের বিপরীতে নির্ধারিত হারে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ এবং সাড়ে ৩৭ শতাংশ হারেবিস্তারিত পড়ুন
তালায় পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি

সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ফলেয়া বলরামপুর এলাকার অতি জনগুরুত্বপূর্ণ রাস্তায় ড্রেন-কালভার্ট বন্ধ থাকায় বৃষ্টির পানি জমে জনদুর্ভোগ চরম পৌঁছেছে। পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকা শুক্রবার (২ জুলাই) সকালে বন্ধ কালভার্ট ও পানি নিস্কাশনের জন্য ড্রেন পরিষ্কার করেছে এলাকাবাসি। মোঃ রাজ্জাক শেখ,আকিম উদ্দিন বিশ্বাস,শাহাবাজ শেখ, করিম বিশ্বাসসহ এলাকাবাসির অনেকেই বলেন, ফলেয়া বলরামপুর এলাকার কালভার্ট ও ড্রেন পানি নিষ্কাশন পথগুলো আবর্জনায় ভরাট হয়ে থাকায় ড্রাগন চাষ,হলুদ,কচুরমুখি, আখ চাষের জমিতে পানিবিস্তারিত পড়ুন
চাল সরবরাহে ব্যর্থ চাল কল মালিকদের তালিকা প্রস্তুতের নির্দেশ খাদ্য মন্ত্রীর

ধান মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলায় বাজার মনিটরিং কমিটির করার কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসকদেরকে নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় তিনি অবৈধ মজুদদারদের তথ্য জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়কে অবহিত করতে চাল কল মালিক নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। আজ সকালে ঢাকায় তাঁর সরকারি বাসভবন থেকে চাল কল মালিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত ফসলবিস্তারিত পড়ুন
কলারোয়ায় শর্ট সার্কিটে অর্ধশত মিটার পুড়ে ছাই

সাতক্ষীরার কলারোয়ায় পল্লী বিদ্যুত লাইনের শর্ট সার্কিট হয়ে প্রায় অর্ধশত গ্রাহকের বিদ্যুতের মিটার পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভাধীন মির্জাপুর পালপাড়া মোড় এলাকায় নজরুল ইসলামের চায়ের দোকান সংলগ্ন খুঁটিতে পল্লী বিদ্যুতের শর্ট সার্কিটে এ ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্থ জনসেবা ক্লিনিকের স্বত্বাধিকারী পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পালপাড়া মোড়ের নজরুল ইসলামের চায়ের দোকান সংলগ্ন বিদ্যুতের খুটিতে আগেও কয়েকদিন শর্ট সার্কিট হয়েছে। এবিষয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানাতে মুটোফোনেবিস্তারিত পড়ুন
কলারোয়ায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

সারা দেশেরে ন্যায় কলারোয়ায় কঠোর বিধিনিষেধ (লকডাউন) প্রথম দিন সফল করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে নেমে অভিযান পরিচালনা করেছেন। বৃহস্পতিবার (১জুলাই) সকাল থেকেই পৌর সদরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কড়া নজরদারিতে রাখা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ একাধিক মোড়ে পুলিশি টহল ছিলো জোরদার। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত তরকারি (সবজি) বাজার, মাছের বাজার ও মুদি দোকান খোলা থাকতে দেখা গেছে। তবে সারাক্ষন বিভিন্ন ওষুধের দোকান খোলা থাকলেও আর সকলবিস্তারিত পড়ুন
অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি বিদেশ থেকেও আমদানি করা হবে : খাদ্যমন্ত্রী

কোন ভাবেই চালের বাজার অস্থিতিশীল হতে দেয়া হবে না। অভ্যন্তরীণ চাল সংগ্রহ জোরদার করার পাশাপাশি বিদেশ থেকেও চাল আমদানি করা হবে। ২৫ শতাংশ কর আরোপ করে বেসরকারী ব্যবস্থাপনায় শীঘ্রই নন বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, প্রান্তিক কৃষক অনেক আগেই ধান বিক্রি করে দিয়েছেন। মিলমালিকগণ বলছেন অতিরিক্ত লাভের আশায় কৃষক নন এমন অনেকেই ধান মজুদ করছেন। কেউ যদি অবৈধ মজুদ করে থাকেনবিস্তারিত পড়ুন
দুই দিনে দেশে আসছে মডার্নার ২৫ লাখ করোনার ডোজ

আগামী দুই দিনে দেশে আসছে যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ডোজ করোনার ভ্যাকসিন। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে এ তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিনের প্রায় ১২ লাখ আসবে এবং আগামী শনিবার (৩ জুলাই) সকালে অবশিষ্ট ১৩ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে আসবে। এই ভ্যাকসিনবিস্তারিত পড়ুন

