সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শর্ট সার্কিটে অর্ধশত মিটার পুড়ে ছাই

সাতক্ষীরার কলারোয়ায় পল্লী বিদ্যুত লাইনের শর্ট সার্কিট হয়ে প্রায় অর্ধশত গ্রাহকের বিদ্যুতের মিটার পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভাধীন মির্জাপুর পালপাড়া মোড় এলাকায় নজরুল ইসলামের চায়ের দোকান সংলগ্ন খুঁটিতে পল্লী বিদ্যুতের শর্ট সার্কিটে এ ঘটনা ঘটে।

এতে ক্ষতিগ্রস্থ জনসেবা ক্লিনিকের স্বত্বাধিকারী পৌর কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পালপাড়া মোড়ের নজরুল ইসলামের চায়ের দোকান সংলগ্ন বিদ্যুতের খুটিতে আগেও কয়েকদিন শর্ট সার্কিট হয়েছে। এবিষয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানাতে মুটোফোনে কল দিলেও তিনি বা তারা রিসিভ করেননি। আজ (বৃহষ্পতিবার) সকালে প্রথম শর্ট সার্কিট হলে বিদ্যুত কেন্দ্রে কল দিয়ে প্রাথমিক ভাবে বিদ্যুত বন্ধ রাখা হয়। কিন্তু মেরামত না করে ১০ মিনিট পরেই আবার বিদ্যুৎ সংযোগ দিলে আশপাশের ভবন ও দোকানপাটের বিদ্যুত সংযোগ মিটার বাস্ট হয়ে যায়। সেসময় কয়েকজনের টিভি, ফ্রিজ, চার্জে থাকা মোবাইল ফোন ও ক্লিনিকের বিদ্যুত সংশিষ্ট চিকিৎসা সেবার যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। এমনকি আশপাশের প্রায় অর্ধশত মিটার পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। মিটারের পাশে থাকা বিদ্যুতের বোর্ডও বাস্ট হয়ে পুড়ে যেতে দেখা গেছে।’

তিনি ক্লিনিক ও দোকানপাটের ক্ষতি পূরণের দাবি করেন।

তৃতীয় তলা ভবনের মালিক কবি আজগর আলী বলেন, ‘প্রতিনিয়ত এখানে শর্টসার্কিট হয়। পল্লী বিদ্যুত কেন্দ্রে অভিযোগ দিলেও তারা তেমন গুরুত্ব দেন না। কয়েক লক্ষ টাকা খরচ করে ভবনে ওয়ারিং করিয়েছি। মিটারের পাশাপাশি টিভি, ফ্রিজ, চার্জে থাকে মোবাইল ফোন পুড়ে নষ্ট হয়ে গেছে।’

বিদ্যুত লাইন মেরামত না করাতে যে ক্ষতি হয়েছে তার ক্ষতি পূরণ পেতে তিনিও বিদ্যুৎ কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

মিম স্টোরের মুদি দোকান ব্যাবসায়ী জাহিদ হাসান বুলু জানান, ‘সকালে কারেন্টের (বিদ্যুতের) খুটিতে আগুনের আলো জ্বলে উঠলে সাথে সাথে স্থানীয় বিদ্যুত অফিসের হটলাইন নাম্বারে যোগাযোগ করলে তারা লাইন অফ করে দেয়। লাইন মেরামত না করে মিনিট দশেক পরেই পুনরাই বিদ্যুত সংযোগ দিলে এখানকার প্রতিটি দোকানের মিটারসহ বৈদ্যুতিক খুঁটির কাঠে আগুন ধরে যায়। সেসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।’

তিনি আরো বলেন, ‘একদিকে করোনার ক্রান্তি অন্যদিকে লোন (ঋণ) নিয়ে দোকানের ফ্রিজ কেনা। এখনো টাকা পরিশোধ করতে পারিনি। অনেক ক্ষতি হয়ে গেলো।’

এ বিষয়ে কলারোয়া পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজর (ডিজিএম) প্রকৌশলী নুরুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘আমার ফোনে সংশিষ্ট বিষয়ে কোন কল আসেনি। তবে সকালে বিদ্যুতের তারে পাখি পড়াতে এ ঘটনা ঘটে। প্রাকৃতিক দূর্যোগের কারণে যে কয়টি মিটার নষ্ট হয়েছে তা প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা

শনিবার সকাল ১১টায় হাইস্কুল মার্কেটে কলারোয়া ফুটবল মাঠ কে সংরক্ষণ ও তদারকিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়বিস্তারিত পড়ুন

  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা