Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
হাসপাতালে ভূতুড়ে পরিবেশ, জরুরি বিভাগে কুকুর!

ফেনীর ৬ উপজেলায় স্বাস্থ্য ব্যবস্থা বেহাল। দুপুরের পর থেকেই হাসপাতালে ভূতুড়ে পরিবেশ তৈরি হয়। কোনো কোনো হাসপাতালের জরুরি বিভাগেও সেবা মিলছে না। দাগনভূঞা উপজেলার হাসপাতালে জরুরি বিভাগের চিত্র ভয়াবহ। হাসপাতালের ভেতরে কুকুর-বিড়ালের উপদ্রপ আছে। অনেক সময় জরুরি বিভাগেও কুকুরের দেখা মেলে। ২১ জুন ওই হাসপাতালে গিয়ে দেখা যায় জরুরি বিভাগে চিকিৎসকের টেবিলে বসে আছে ৩টি কুকুর। এ নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুবায়েত বিন করিম বলেন, পৌরসভায় কুকুর বেড়েবিস্তারিত পড়ুন
টিকা গ্রহণকারীদের বয়সসীমা কমছে

করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ বছর করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। সোমবার সকালে অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
কেশবপুরে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ১২ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

যশোরের কেশবপুর উপজেলার বসবাসরত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলা ১২সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলা কনফারেন্স র“মে সুকুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রজিবুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম খান। সভায় কেশবপুর উপজেলা নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সামাজিক উন্নয়নের লক্ষ্যে মনোহর গাইনকে সভাপতি ও জয়দেব কুমার বৈরাগ্যকে সাধারণ সম্পাদক সহ ১২জনেরবিস্তারিত পড়ুন
ইন্দোনেশিয়ায় অক্সিজেন সিলিন্ডার পাল্টাতে দেরি, ৬৩ রোগীর প্রাণহানি

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬৩ কোভিড রোগী মারা গেছেন। রোববার ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, অক্সিজেন সংকট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬৩ রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন। এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়। সাম্প্রতিকবিস্তারিত পড়ুন
কলারোয়ায় লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমান আদালতে জরিমানা

করোনা মোকাবেলায় কঠোর লকডাউনের চতুর্থ দিনে কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে বিভিন্ন অপরাধে কয়েকজনকে জরিমানা করা হয়েছে। সরকার ঘোষিত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা ব্যাপি একাধিক গুরুত্বপূর্ন স্থানে পৃথকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। রবিবার (৪ জুলাই) পৌর সদরে বেলা ১২ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন করোনাকালীন কলারোয়ায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্যা আল আলামিন। তিনি সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে কয়েকজনকে ২ হাজার টাকা জরিমানা করেন। আদালতের কার্যক্রমবিস্তারিত পড়ুন
কেশবপুরে কঠোর লকডাউনের ৪র্থ দিনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

যশোরের কেশবপুরে মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কঠোর লকডাউনের চতুর্থ দিনে সরকারি দিকনির্দেশনা না মানার কারণে রোববার মোটরসাইকেল চালানোর অভিযোগে ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৫ ব্যাক্তির নিকট থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ হাজার ২শ” টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি দিকনির্দেশনা না মানার কারণে রোববার দÊবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোটরসাইকেল চালানোর অভিযোগে ও ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ৫ ব্যক্তিকে ২বিস্তারিত পড়ুন
কেশবপুরে বিএনপি নেতার উদ্যোগে করোনা আক্রান্তদের অক্সিজেন সিলিন্ডার সরববাহ

বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অনুপ্রেরণায় ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণ রোধে যশোরের কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি পরিচালিত ‘হেল্প সেল’-এর মাধ্যমে এবার অক্সিজেন সরবরাহের আনুষ্ঠানিক যাত্রা শুর“ করা হয়েছে। গতকাল ৩জুলাই সন্ধ্যায় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ নেতৃবৃন্দের কাছে ৬টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। অক্সিজেন সিলিন্ডার ৬টি গ্রহণ করেন হেল্প সেল প্রধান কেশবপুরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার কালিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে আঙুল কর্তন

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে সাতক্ষীরার কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ শামছুর রহমানকে (৬৯) কুপিয়ে বাম হাতের আঙুল কর্তন করেছে প্রতিপক্ষরা। এঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী শিক্ষক ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের গণেশপুর এলাকার শওকাত হোসেনের ছেলে সোবহান’র (৩৮) সাথে ইউনিয়নের টুবদিয়া মৌজায় ৮ কাঠা জমি নিয়ে শিক্ষক শামছুর রহমানের বিরোধ চলে আসছিলো। যার সূত্রধরে রবিবার (৪ জুলাই) সকালে সোবহান গং দেশীয় অস্ত্র-সস্ত্রবিস্তারিত পড়ুন
ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৪৩ জনের মৃত্যুর আশঙ্কা

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশসহ চারটি দেশের অন্তত ৪৩ জন অভিবাসী সাগরে ডুবে মারা গেছেন বলে আশঙ্কা প্রকাশ করেছে তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটি। লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে নৌকাটিতে থাকা অন্য ৮৪ জনকে জীবিত উদ্ধার করা হয়। তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরির বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা ট্যাপ শনিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে। তিউনিসিয়ার কোস্টগার্ড উপকূলে একটি বিধ্বস্ত নৌকা থেকে অন্য ৮৪ জনকে উদ্ধার করেছে।বিস্তারিত পড়ুন
মগবাজারে বিস্ফোরণের ঘটনা তদন্ত করবে সিটিটিসি

রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার বুঝে নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মামলা দায়েরের চার দিন পর শনিবার রমনা থানা-পুলিশ সিটিটিসির কাছে তদন্তভার হস্তান্তর করে। সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় দায়ের করা মামলার তদন্তভার বুঝে নিয়েছে সিটিটিসি।’ গত ২৭ জুন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনায়বিস্তারিত পড়ুন

