শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষককে কুপিয়ে আঙুল কর্তন

জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে সাতক্ষীরার কালিগঞ্জের মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শেখ শামছুর রহমানকে (৬৯) কুপিয়ে বাম হাতের আঙুল কর্তন করেছে প্রতিপক্ষরা। এঘটনায় ভুক্তভোগী শিক্ষক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষক ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনপুর ইউনিয়নের গণেশপুর এলাকার শওকাত হোসেনের ছেলে সোবহান’র (৩৮) সাথে ইউনিয়নের টুবদিয়া মৌজায় ৮ কাঠা জমি নিয়ে শিক্ষক শামছুর রহমানের বিরোধ চলে আসছিলো। যার সূত্রধরে রবিবার (৪ জুলাই) সকালে সোবহান গং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে শিক্ষক শামছুর রহমানের বসতবাড়িতে প্রবেশ করে বিভিন্ন গাছপালা কেটে জমি ফাঁকা করছিলো।

ওই সময়ে শিক্ষক শামছুর রহমান তাদেরকে নিষেধ করলে সোবহান গং তাকে এলোপতাড়ি মারপিট করতে থাকে। একপর্যায়ে সন্ত্রাসী সোবহান রাম দা দিয়ে শিক্ষকের মাথায় কোপ মারে। ওই কোপ ঠেকালে শিক্ষকের বাম হাতের তর্জনী আঙুল কেটে দ্বি-খন্ডিত হয়ে গুরুতর হাড় শিরা কাটা রক্তাক্ত জখম হয়।

এছাড়া হাতের মধ্যমা আঙুলের বেশ কিছু অংশ কেটে গুরুতর আহত হন শিক্ষক। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে আশঙ্খাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে দ্রæত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সেলিম রেজা অভিযান চালিয়ে আসামি সোবহানকে আটক করে।

এদিকে আসামি সোবহানের স্ত্রীর কাছে এসব ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরধরে সকালে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। ওই সময়ে শিক্ষক শামছুর রহমানের হাত কেটে যায়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে আসামি সোবহানকে আটক করে। এরসাথে জড়িত অন্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত