বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৫ বছরের সম্পর্কের ইতি টানলেন আমির-কিরণ

১৫ বছরের সম্পর্কে ইতি টানলেন বলিউডের পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আমির ও চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও।
শনিবার (৩ জুলাই) এক যৌথ বিবৃতি দিয়ে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছেন তারা।

যৌথ বিবৃতিতে আমির এবং কিরণ লিখেছেন, ‘বিগত ১৫ বছরে আমরা বহু অভিজ্ঞতা ভাগ করে নিয়েছি। বিশ্বাস, শ্রদ্ধা আর ভালোবাসাই ছিল সম্পর্কের বুনিয়াদ। এবার আমরা জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছি, তবে স্বামী-স্ত্রী হিসেবে নয়। আমরা দায়িত্ববান অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব পালন করব।’

আমির এবং কিরণ বিয়েবিচ্ছেদ ঘোষণা করলেও ছেলে আজাদের দায়িত্ব দু‘জনেই সমানভাবে পালন করবেন বলে জানিয়েছেন বিবৃতিতে।

বিবৃতিতে আমির-কিরণ আরও লিখেছেন, ‘বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত হঠাৎ করে নয়। আমরা বহুদিন আগে থেকেই আলাদা হয়ে যাওয়া নিয়ে চিন্তা করছিলাম। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা ছিল। তবে এই সিদ্ধান্ত আমাদের সন্তান আজাদের ওপর কোনোভাবেই প্রভাব পড়বে না। আমরা দু’জনেই আজাদকে বড় করে তুলব। একসঙ্গে ছবি ও পানি ফাউন্ডেশনের কাজও করব। আমাদের বন্ধু, আত্মীয়-পরিজনকে ধন্যবাদ আমাদের পাশে সবসময় থাকার জন্য। এই সময়টাতেও আপনাদের আর্শীবাদ ও শুভেচ্ছা চাই। এই বিবাহবিচ্ছেদকে কখনই শেষ হিসেবে নয়, বরং নতুন শুরু হিসেবে দেখার অনুরোধ করছি।’

লগান সিনেমার শ্যুটিং চলাকালীন পরিচয় হয়েছিল আমির খান এবং কিরণ রাও-এর। ২০০৫-র ২৮ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদের জন্ম হয়। কিরণের আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। ১৯৮৬ সালে রীনাকে বিয়ে করেছিলেন আমির। ২০০২-এ রীনা এবং আমিরের ১৬ বছরে দাম্পত্যের অবসান হয়। আমিরের প্রথম পক্ষের দুই সন্তান জুনেইদ ও ইরা।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেনবিস্তারিত পড়ুন

  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়
  • বাবা কারাগারে, মুখ খুললেন পূজা চেরি
  • বিএনপির ঘরে ‘চমক’
  • নির্বাচনের আগে পুলিশের মামলায় ফাঁসলেন বিজয়