বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন

সারা দেশেরে ন্যায় কলারোয়ায় কঠোর বিধিনিষেধ (লকডাউন) প্রথম দিন সফল করতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মাঠে নেমে অভিযান পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (১জুলাই) সকাল থেকেই পৌর সদরসহ উপজেলার বিভিন্ন হাট-বাজারে কড়া নজরদারিতে রাখা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ একাধিক মোড়ে পুলিশি টহল ছিলো জোরদার।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সকাল ১১টা পর্যন্ত তরকারি (সবজি) বাজার, মাছের বাজার ও মুদি দোকান খোলা থাকতে দেখা গেছে। তবে সারাক্ষন বিভিন্ন ওষুধের দোকান খোলা থাকলেও আর সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান ছিলো বন্ধ।

এছাড়া জরুরী প্রয়োজন ছাড়া কাউকেই বাজারে প্রবেশ করতে দেয়া হয়নি। পথচারীদের মধ্যে মাস্ক না পরার অপরাধে ও স্বাস্থ্যবিধি অমান্য করায় কয়েকজনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন সীমান্তবর্তী গয়ড়া বাজার সহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন চলাকালিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
পরিদর্শনকালে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী মানবিক সহায়তায় এক প্রতিবন্ধী যুবককে খাদ্য সহায়তা প্রদান করেন।

সেসময় উপস্থিত ছিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিসহ পুলিশ, বিজিবি, ব্যাটালিয়ন আনসার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এদিকে সেনাবাহিনীর সদস্যদের যশোর-সাতক্ষীরা ভায়া কলারোয়ার প্রধান সড়ক দিয়ে টহলে থাকতে দেখা গেছে।

থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবিরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা জেল্লাল হোসেনের সহায়তায় প্রথম দিনের চলমান বাধানিষেধ (লকডাউন) সফল করতে পুলিশ সদস্যরা ছিলো তৎপর।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘সরকারি নির্দেশনায় চলমান বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে। ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

তিনি সকলকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় ও সকল সরকারী নির্দেশনা মেনে চলার আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল