মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ১৫ হাজার কুরবানীর পশু প্রস্তুত, বিক্রি ও ন্যায্য দাম নিয়ে শঙ্কা

সাতক্ষীরার কলারোয়া সীমান্তবর্তী উপজেলায় বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রতিরোধের জন্য চলমান লকডাউন মধ্যে দিয়ে আসন্ন কুরবানী ঈদকে সামনে রেখে উপজেলার ২১৩২টি খামারে ১৩ হাজার পশু প্রস্তুত করে রেখেছে খামারীরা। এদের মধ্যে ৬ হাজার গরু, ৫৮৮৬টি ছাগল, ১৫২টি ভেড়া। যা উপজেলার চাহিদা মিটিয়ে কিছু পশু দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা সম্ভব।

এ ছাড়াও বাড়িতে পালিত প্রায় ২ হাজার গরু ঈদ উপলক্ষে মোটা তাজাকরন করে রেখেছে। ফলে মোট ১৫হাজার পশু প্রস্তুত রয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার জানিয়েছেন, ৫ কোটি টাকার কেনাবেচার জন্য গোবাদি পশু প্রস্তুত রয়েছে।

এদিকে মহামারী করোনা ভাইরাসের কারনে গরু-ছাগল বিক্রি ও ন্যায্য দাম নিয়ে শঙ্কায় রয়েছে খামারীরা। কারন চলমান লকডাউনে অনেক পেশার মানুষের আয়-রোজগার কমে গেছে। এর পরে ও পশুহাট গুলোতে নেই কোন সামাজিক দুরত্বের বালাই। তবে বর্তমান করোনা ভাইরাসের প্রভাবে কেনাবেচা কমে যেতে পারে তবে উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা খামারীদের কথা মাথায় রেখে অনলাইন পশুর হাট ”কলারোয়” নামে একটা ফেস বুক পেজ খুলবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। এতে সুবিধা হবে বিক্রয়যোগ্য পুশুর মাথার ছবি, পেছনের ছবি দেখা যাবে এবং ওজন অনুযায়ী মূল্য ও সে খামারীর মোবাইল নম্বর আপলোড করা হবে। এতে ক্রেতা সংশিষ্ট খামারীদের সাথে কথা বলে বাড়িতে বসে পশু ক্রয় করতে পারবে।

তিনি আরো বলেন, গ্রামগজ্ঞে পাড়া মহল্লায় সাধারন কৃষকদের পালিত পশুর যাতে ন্যাযমূল্য পায়, সেজন্য এলাকাভিত্তিক ইজাদার নিযোগ করা হবে।

গরু খামারী সোহেল আরমান জানান, আমি সরকারের কাছে সহযোগিতা চাই যেন পশুর নায্যমুল্য পায়। এতে খামারী ও ক্রেতা উভয় লাভবান হবে বলে মনে করা হচ্ছে।

এদিকে কলারোয়া পৌরসভা মেয়র মনিরুজ্জমান বুলবুল ও উপজেলা সহকারী প্রানী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলামের যৌথ সহযোগিতায় কিছু মেডিকেল টিম গঠন করা হয়েছে। যাতে কোথায় যেন অসুস্থ রুগ্ন পশুর বিক্রয় না হয়। পাশাপাশি ক্রেতা ও বিক্রতাদের সচেতনামুলক বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া ও মনিটরিং করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত