Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
রাস্তায় চলাচলে ডিএমপির ৮ নিরাপত্তামূলক পরামর্শ

কাজের কারণে বা বিভিন্ন জরুরি প্রয়োজনে অনেক সময় আমাদেরকে একস্থান থেকে অন্যস্থানে চলাচল করতে হয়। রাস্তায় চলতে গিয়ে ছিনতাইকারীর খপ্পরে কেউ কেউ রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হচ্ছেন। কখনো বা যাচ্ছে মহামূল্যবান প্রাণ। তাই নিজের জীবন বাঁচাতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজন নিজেদের সচেতনতা। আমাদের সবার সচেতনতায় হয়ে উঠতে পারে একটি নিরাপদ জীবনের বলয়। মহানগরীতে ভ্রমণকালে নিজেকে অক্ষত ও নিরাপদ রাখতে সতর্কতার সঙ্গে কিছু বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটনবিস্তারিত পড়ুন
শান্তির নোবেল যায় অশান্তির দেশে : কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘দুঃখ লাগে, অশান্তির দেশে নোবেল শান্তি পুরস্কার যায়। যেখানে যুদ্ধবিগ্রহ লেগে আছে, গণহত্যা আছে— সেখানে নোবেল যায়। অথচ পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি, উইমেন এমপাওয়ারমেন্ট, ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় প্রদান, দারিদ্র্য বিমোচন— এমন অনেক সাফল্য শেখ হাসিনার। নোবেল প্রাপ্য ছিল শেখ হাসিনার। রোববার (১৬ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলটির তথ্যবিস্তারিত পড়ুন
করোনা সংক্রমণ পরিস্থিতিতে বন্ধই থাকছে বাস-ট্রেন-লঞ্চ

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সরকারঘোষিত চলমান বিধিনিষেধের (লকডাউন) মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার (১৬ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। চলমান বিধিনিষেধের মধ্যে বন্ধ রয়েছে সব ধরনের গণপরিবহন ব্যবস্থা। জেলায় জেলায় বাস চললেও বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন সেবা। এছাড়াও অন্যান্য পরিবহন সেবার মধ্যে রেল ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এমতাবস্থায় করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মেয়াদ আরও সাতদিন অর্থাৎ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।বিস্তারিত পড়ুন
২৪ ঘণ্টায় আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৩

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৮জন এবং নারী সাতজন। মৃত ২৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ জন, বেসরকারি হাসপাতালে চারজন এবং বাসায় একজন মারা যান। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১৪৯ জনে। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৩৬৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত লাখ ৮০ হাজার ১৫৯ জন।বিস্তারিত পড়ুন
ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রীতিমতো চলছে দূরপাল্লার বাস

ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রীতিমতো চলছে দূরপাল্লার বাস। রোববার (১৬ মে) সকাল থেকেই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন মানুষ। এ সুযোগে এই মহাসড়কে বেড়েছে ঢাকাগামী দূরপাল্লার বাসের চাপ। রোববার সকালে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আশেকপুর বাইপাসে দেখা গেছে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অসংখ্য বাসের চলাচল। এছাড়া পিকআপ, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন পরিবহনে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে মহাসড়কের কোথাও যানজটের সৃষ্টি হয়নি। এর আগে বৃহস্পতিবার (১৩ মে) সকালে মহাসড়কের করটিয়া, তারটিয়া,বিস্তারিত পড়ুন
পাঁচ গোলের থ্রিলার জিতে আশা বাঁচিয়ে রাখলেন রোনালদোরা

লিগের শিরোপা স্বপ্ন ভেঙেছে আগেই। জুভেন্টাসের ৯ মৌসুমের রাজত্বের অবসান ঘটিয়ে এবার সিরিআয় চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার মিলান। সেই হিসেব বাদ, চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে তো সেরা চারে থাকা চাই, সেটাও এবার বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে জুভদের। শেষ পর্যায়ে এসে যে সেরা চারের বাইরে চলে গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। তবে শনিবার সিরিআর ম্যাচে শিরোপাজয়ী ইন্টার মিলানকে ৩-২ গোলে হারিয়ে চার নম্বরে ফিরেছে জুভেন্টাস। বাঁচিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা। জুভেন্টাসবিস্তারিত পড়ুন
রাজবাড়ীর দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের চাপ

ঈদ শেষে রাজবাড়ীর দৌলতদিয়া দিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। তবে এসময় মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি। রোববার (১৬ মে) সকাল থেকেই ঢাকামুখী যাত্রী ও ছোট গাড়ির চাপ দেখা যায় ফেরিঘাট এলাকায়। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে দৌলতদিয়া প্রান্তে আসছেন যাত্রীরা। জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ছোট-বড় ১৬টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। রোববার থেকে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা থাকায় অনেকেই ঢাকায় ফিরছেন। ফলে প্রতিটি ফেরিতে গা ঘেষাঘেষিবিস্তারিত পড়ুন
সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইটারে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ৫

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় একটি তাস খেলার আসরে সিগারেট ধরাতে গিয়ে গ্যাস লাইটারের বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে থানার ভরা পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- প্রদীপ দাশ (৫২), মধুসুদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকজ দে (৪০) ও কিশোর কুমার দে (৪২)। এদের মধ্যে প্রদীপ দাশের অবস্থা আশঙ্কাজনক বলেবিস্তারিত পড়ুন
করোনার মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদ, কাশ্মীরে গ্রেফতার ২০

করোনার মধ্যে ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মীরে ২০ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। শনিবার (১৫ মে) কাশ্মীরের ইন্সেপেক্টর জেনারেল বিজয় কুমার এই গণমাধ্যমকে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে’ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। এছাড়া কারা ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক অবস্থাকে ব্যববহার করে কাশ্মীরে শান্তি ও শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে, সেদিকে তারা কড়া নজর রাখা হচ্ছে। পুলিশ বলছে, জনগণকে উসকে দিয়ে সহিংসতা ছড়াতে পারে এবংবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে অগ্নিকান্ডে তিনটি বাড়ি ভস্মিভূত, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

কালিগঞ্জে অগ্নিকান্ডে তিনটি বাড়ি ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকাগর ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের খান বাহাদুর আহছানউল্যা সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারের সদস্য শুকচাঁদ গাজী, সোনা মনি, ভারতী দাসী জানান, বিকেলে হঠাৎ করেই তাদের বসতঘরে আগুন লেগে যায়। প্রথম দিকে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবেবিস্তারিত পড়ুন

