শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় প্রীতি ক্রিকেট ম্যাচে অবিবাহিত স্টারের জয়

সাতক্ষীরার ছয়ঘরিয়ায় ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিবাহিত ক্রিকেট একাদশকে ৪ রানে হারিয়েছে অবিবাহিত ক্রিকেট স্টার। টসে জিতে ফিল্ডিং এর সিন্ধান্ত নেয় বিবাহিত একাদশের ক্যাপ্টেন জামির আলী। ব্যাটিং এ অবিবাহিত ওপেনার ক্যাপ্টেন নাফিজ ও হাফিজুল্লাহ। দলীয় ২ রানে ব্যাক্তিগত ০ রানে সাজঘরে ফেরেন ওপেনার হাফিজ। ব্যাটে নেমে নাফিজের সাথে ৮২ রানের এক পাটর্নাশিপ গড়েন রনজয়। ২৩ বলে ৪৭ রান করেন এই টপঅর্ডার। ওপেনার নাফিজ ১৬ বলে ২৮ রানবিস্তারিত পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না

আগামী ২৩ মে স্কুল–কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খোলা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শনিবার (১৫ মে) গণমাধ্যমকে তিনি এ কথা জানান। মহিবুল হাসান চৌধুরী বলেন, যেহেতু চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে, তাই ২৩ মে স্কুল–কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয়ে খোলা সম্ভব হবে না। এর আগে গত ২৫ মার্চ করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির বৈঠক শেষে ২৩ মে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দিয়েবিস্তারিত পড়ুন

গাজায় আহতদের উদ্ধারে মিশরের অ্যাম্বুলেন্স

ইসরায়েলের লাগাতার বোমা হামলায় ধ্বংস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। আহতদের উদ্ধারে ১০টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে মিশর। খবর রয়টার্সের। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রক্তক্ষয়ী সংঘর্ষের ৫ম দিনে গাজার রাফাহ শহরে ৫টি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে মিশর। পরে আরও ৫টি পাঠানো হয়। এছাড়া, আহতদের চিকিৎসা দিতে মিশরীয় ৩টি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা টানা ষষ্ঠ দিনেও অব্যাহত রয়েছে। শনিবার (১৫ মে) শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ৮ শিশুসহ ১০বিস্তারিত পড়ুন

মুসলিমদের সঙ্গে ঈদ করতেন অপু বিশ্বাস

‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন অপু বিশ্বাস। এরপর বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দেন ঢাকাই সিনেমার এ চিত্রনায়িকা। চলচ্চিত্রে আসার পর এবং চলচ্চিত্রের আগে ঈদ কেমন কাটাতেন ঢাকাই সিনেমার এই কুইন? সময় নিউজের সঙ্গে আলাপকালে জানালেন সে কথা। অপু বিশ্বাস বলেন, ‘ছোটবেলার ঈদ খুব ভালো ছিল। কারণ ছোটবেলা ঈদি পেতাম। সেখানে পাওয়ার আশা ছিল, আর এখন দেয়ার জন্য প্রস্তুত থাকতে হয়।’ ধর্ম অন্য হলেও মুসলিমদের সঙ্গে ঈদ কাটাতেন অপু। কেন মুসলিমদেরবিস্তারিত পড়ুন

দূরপাল্লার বাস চলা নিয়ে সিদ্ধান্ত জানালেন প্রতিমন্ত্রী ফরহাদ

করোনা সংক্রমণ না কমায় ঈদুল ফিতরের পর দূরপাল্লার বাস ছাড়ার অনুমোদন দেয়নি সরকার। আগামী ১৭ থেকে ২৩ মে পর্যন্ত ‘লকডাউন’ শেষে পরিস্থিতি দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, করোনার সংক্রমণের কারণে কয়েকদফা বিধিনিষেধ বা ‘লকডাউন’ বাড়ানোর পর সবশেষ ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। দেশে করোনাভাইরাসের সংক্রমণ না কমা এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ থেকে ২৩ মে আরও এক সপ্তাহ ‘লকডাউন’বিস্তারিত পড়ুন

২৩ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ছে, প্রজ্ঞাপন রোববার

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ ১৭ থেকে ২৩ মে পর্যন্ত আরেক দফা সাতদিন বাড়ানো হয়েছে। শনিবার (১৫ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর সংক্রান্ত ফাইলে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আগের শর্তগুলোই বহাল থাকবে। আগামীকাল (রোববার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়াবিস্তারিত পড়ুন

ইসরায়েলকে প্রতিরোধে ফিলিস্তিনিদের রকেট ভাণ্ডার

ছয় দিন আগে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলি আকাশে বিদ্যুতের মতো ছুটে বেড়াচ্ছে হামাসের ছোড়া রকেট। যার অধিকাংশই ইসরায়েলির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভূপাতিত করেছে। কিন্তু কিছু কিছু রকেট ইসরায়েলের বিভিন্ন শহরে আঘাত হানতে সক্ষম হয়েছে। আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের অভিযানের বিরুদ্ধে গাজা থেকে রকেট হামলা শুরু হয়েছে। ইসরায়েলও বিমান হামলা ও কামানের গোলায় বিধ্বস্ত করে যাচ্ছে উপত্যকাটিতে। ইসরায়েলে হামলায় বিভিন্ন ধরনের রকেট ব্যবহার করে আসছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।বিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় দুই সপ্তাহের কঠোর লকডাউন

করোনা মোকাবিলায় দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সরকারের ভাষায় একে ‘কড়া বিধিনিষেধ’ বলা হচ্ছে। আগামীকাল রোববার (১৬ মে) সকাল ৬টা থেকে এই লকডাউন কার্যকর হবে। যা বহাল থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। শনিবার (১৫ মে) দুপুরে সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই লকডাউন ঘোষণা করেন। মুখ্যসচিব জানান, রোববার সকাল ৬ টা থেকে ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান (জরুরি পরিষেবা ব্যতীত), বিনোদনকেন্দ্র, শপিংমল,বিস্তারিত পড়ুন

করোনায় সরকারি কাজে হোঁচট

করোনাভাইরাস মহামারির প্রথম পর্যায় কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে বাংলাদেশে। লকডাউন বা চলাচলে বিধিনিষেধ আরোপ করে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও এ অবস্থায় হোঁচট খাচ্ছে সরকারি কর্মকাণ্ড। করোনার হানায় উন্নয়ন কর্মকাণ্ডের গতি কমে গেছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হারও নিম্নগামী। দায়িত্ব পালন করতে গিয়ে প্রশাসনের অনেক কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়ে অনেকে মারাও গেছেন। এই প্রেক্ষাপটে সরকারি দফতরগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় যেবিস্তারিত পড়ুন

নিজেদের বাড়িঘর ছেড়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা ও গুলি চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আর এসব হামলায় মূলত টার্গেট করা হচ্ছে আবাসিক স্থাপনা। ফলে জীবন বাঁচাতে বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ। জাতিসংঘ জানিয়েছে, অব্যাহতভাবে ‌অপরাধমূলক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ জন্য অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছে। খবর: আল জাজিরা। এক বিবৃতিতে জাতিসংঘ বলেছে, করোনা মহামারিতে এসব ফিলিস্তিনি স্কুল, মসজিদ এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছে। সেখানে পানি, খাদ্য ও চিকিৎসাসেবাবিস্তারিত পড়ুন