শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পশ্চিমবঙ্গে করোনা মোকাবিলায় দুই সপ্তাহের কঠোর লকডাউন

করোনা মোকাবিলায় দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। সরকারের ভাষায় একে ‘কড়া বিধিনিষেধ’ বলা হচ্ছে। আগামীকাল রোববার (১৬ মে) সকাল ৬টা থেকে এই লকডাউন কার্যকর হবে। যা বহাল থাকবে আগামী ৩০ মে পর্যন্ত। শনিবার (১৫ মে) দুপুরে সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই লকডাউন ঘোষণা করেন।

মুখ্যসচিব জানান, রোববার সকাল ৬ টা থেকে ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান (জরুরি পরিষেবা ব্যতীত), বিনোদনকেন্দ্র, শপিংমল, রেস্টুরেন্ট, সুইমিংপুল, বিউটি পার্লার বন্ধ থাকবে। তবে সবজি-ফল-মুদিখানা-দুধ ও মাংসের দোকান সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত খোলা থাকবে। মিষ্টির দোকান সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

লকডাউনে লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ সার্ভিস বন্ধ থাকবে। বন্ধ থাকবে পার্ক, চিড়িয়াখানাও। রাজ্যে খাদ্যসামগ্রীর ট্রাক ছাড়া অন্যান্য ট্রাক চলাচল বন্ধ থাকবে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বের হওয়া যাবে না। বিয়েবাড়িতে ৫০ জনের বেশি জনসামগম করা যাবে না। ব্যাংক ও এটিএম সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চালু থাকবে। চালু থাকবে হোম ডেলিভারি ও ই-কমার্স।

শিল্প-কারখানা বন্ধ থাকবে লকডাউনে। তবে চা-বাগানে প্রতি সিফটে ৫০ শতাংশ কর্মী নিয়ে এবং জুট মিলে প্রতি সিফটে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ চলবে।

এদিকে, পশ্চিমবঙ্গে করোনায় একদিনে ১৩৬ জনের মৃত্যু হয়েছে। যা রাজ্যে এ পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি মৃত্যু। শুক্রবার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, নতুন করে আক্রান্তের সংখ্যা আবারও প্রায় ২১ হাজারের কাছাকাছি পৌঁছেছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় নতুন করে চার হাজারের বেশি শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকায় সংক্রমণের মোট হার পৌঁছেছে নয় দশমিক ৬৮ শতাংশে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

সূত্র : এনডিটিভি, জিনিউজ

একই রকম সংবাদ সমূহ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যামবিস্তারিত পড়ুন

পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির পরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”

দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation—TCCF)-এর অর্থায়নে, ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবানবিস্তারিত পড়ুন

  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী