Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে ১২৬ জন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান ও আর্টিলারি শেল দিয়ে এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবারও (১৪ মে) হামলা চালিয়েছে ইসরায়েল। এর মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ১১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জন। নিহতদের মধ্যে ৩১ শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছেন ১ হাজারের কাছাকাছি। এদিকে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে কয়েকশ ফিলিস্তিনিবিস্তারিত পড়ুন
ঈদের ফিরতি যাত্রা বিলম্বিত করার সুপারিশ

ঈদের ফিরতি যাত্রা বিলম্বিত করার জন্য সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এ তথ্য জানান। তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি গিয়েছেন। তাদের ফিরতি যাত্রা বিলম্বিত করতে সুপারিশ করা হয়েছে। পরে যথাযথ ব্যবস্থা নিয়ে যেন তাদের ফেরানো হয়। শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
ঈদের দিনে শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে দুর্গম সীমান্তে বিজিবি মহাপরিচালক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করতে সীমান্ত পরিদর্শন করেছেন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। শুক্রবার (১৪ মে) ঈদের দিন বিজিবির চট্টগ্রাম রিজিয়নের কাপ্তাই ব্যাটালিয়নের রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত দুমদুমিয়া সিআইও ক্যাম্প এবং রাজনগর ব্যাটালিয়নের বদিপাড়া বিওপি পরিদর্শন করেন তিনি। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, করোনায় পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উপভোগ না করে দেশেরবিস্তারিত পড়ুন
ইসরায়েলি সামরিক বাহিনী গাজায় ৪০ মিনিটে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে

ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার রাতে গাজায় ৪০ মিনিটে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি শুক্রবার টুইটারে এ তথ্য জানিয়েছেন। এসব হামলায় গাজার বিভিন্ন অ্যাপার্টমেন্ট, গাড়ি ও ভবন ধ্বংসপ্রাপ্ত হয়। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, গাজায় সশস্ত্র যোদ্ধাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। আদ্রায়ি বলে, এই হামলাগুলো গাজার উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের আশেপাশে অবস্থিত হামাসের ভূগর্ভস্থ মেট্রোকে প্রবল আঘাতের উদ্দেশ্যে করা হয়েছে। তিনি আরওবিস্তারিত পড়ুন
ঈদের দিন মামুনুল হক কারাগারে যা খেলেন

কারাগারে বন্দিদের জন্য প্রতি ঈদেই বিশেষ খাবারের আয়োজন করা হয়ে থাকে। এই খাবারের তালিকায় থাকে মাছ, মাংস, পোলাও, ডিম, ফিরনি-পায়েস, মিষ্টান্ন ইত্যাদি। এবারও এ ধরনের খাবারের আয়োজন থাকছে দেশের সব কারাগারেই। আর সব বন্দির মতো শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতরের দিন এই বিশেষ খাবার পেয়েছেন নাশকতা, ধর্ষণসহ বিভিন্ন মামলায় কারাবন্দি হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুল হকও। করোনাভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্তির প্রার্থনায় সারাদেশে সীমিতবিস্তারিত পড়ুন
রাজশাহীতে মোবাইল কিনে না দেয়ায় অভিমানে ঈদের দিনে স্কুলছাত্রীর আত্মহত্যা

রাজশাহীর দুর্গাপুরে মোবাইল ফোন না পেয়ে অভিমান করে এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (১৪ মে) ভোররাত সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, লামিয়া অষ্টম শ্রেণিতে পড়ত। ক্যাডেট কলেজে ভর্তির জন্য সে রাজশাহীতে কোচিং করছিল। ঈদের আগে বাড়িতে এসে মোবাইল ফোন কিনে নেবার বায়না ধরে। বয়স কম হওয়ায় বাবা-মা এখনই মোবাইল কিনেবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস নিয়ন্ত্রণে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানুন : রাষ্ট্রপতি

আতঙ্কিত না হয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ইতোমধ্যে করোনায় বিশ্বব্যাপী ৩০ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। কোটি কোটি মানুষ কাজ হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। অনির্দিষ্টকালের জন্য লকডাউন দিয়ে করোনা পরিস্থিতি মোকাবিলা সম্ভব নয়। তাই জীবন-জীবিকাকে সচল রাখতে হলে আমাদেরকে করোনা পরিস্থিতি মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। শুক্রবার (১৪ মে) ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় রাষ্ট্রপতি এ আহ্বানবিস্তারিত পড়ুন
৯ সপ্তাহে সর্বনিম্ন শনাক্তের খবর ঈদের দিনে
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ১০২ জনে দাঁড়ালো। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৪৮ জন। গত ৮ মার্চ ৮৪৫ জনের দেহে করোনা শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর, অর্থাৎ ৯ সপ্তাহ চারদিন পর সর্বনিম্ন শনাক্ত। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা হলো সাত লাখ ৭৯ হাজার ৫৩৫ জন। শুক্রবার (১৪ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালকবিস্তারিত পড়ুন
ঈদের দিনেও স্বজনের দায়িত্ব পালন করছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা

রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শয্যাপাশে স্বজনরা না থাকলেও ঈদের দিনেও স্বজনের দায়িত্ব পালন করছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি করোনা ডেডিকেটেড হাসপাতালে আজও সাধারণ বেডে প্রায় ৯০০ রোগী এবং ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আসিইউ) দুই শতাধিক রোগী ভর্তি রয়েছেন। শুক্রবার (১৪ মে) ঈদের দিন সকাল থেকেই বিভিন্ন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা পরিবার-পরিজন রেখে রোগীদের সেবায় নিয়োজিত হয়েছেন। করোনা রোগী ছাড়াও বিভিন্ন হাসপাতালে বিভিন্ন জটিলবিস্তারিত পড়ুন
যশোর – সাতক্ষীরা মহাসড়কের কলারোয়ায় মোটরসাইকেল দূর্ঘটনা ঘটেছে

যশোর – সাতক্ষীরা মহাসড়কের কলারোয়া প্রি-ক্যাডেট স্কুলের সামনে আনুমানিক ২,৩০ মিনিটের সময় মোটরসাইকেল দূর্ঘটনার ঘটনা ঘটেছে। গাড়িটি ছিলো প্লাটিনা ১০০ সিসি যার প্লেট নাম্বার ছিলো সাতক্ষীরা- হ ১৫- ৬২৪৮ দূর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আহতদের কাউকে দেখা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার দিক থেকে দ্রুত গতিতে আসছিলো প্র- ক্যাডেট স্কুলের সামনে এসে টারনিং ঘুরতে যেয়ে পিছন থেকে আসা পাশের মোটরসাইকেল সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে এ দূর্ঘটনাটিবিস্তারিত পড়ুন

