Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
করোনা পরিস্থিতির কারণে ঈদে বন্ধ জাতীয় চিড়িয়াখানা

করোনা পরিস্থিতির কারণে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এ সময়ে বিভিন্ন প্রাণী নতুন করে প্রজনন ঘটিয়েছে। বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল সংস্কার করা হয়েছে। সীমানাজুড়ে দর্শনার্থীদের চলাচল উপযোগী রাস্তা নির্মাণ, পরিষ্কার-পরিচ্ছন্ন করে মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে। তবে বর্তমান মহামারি পরিস্থিতির কারণে এবার ঈদুল ফিতরেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার (১১ মে) সরেজমিনে ঘুরে দেখা গেছে, দীর্ঘদিন চিড়িয়াখানা বন্ধ থাকায় খাঁচায় বন্দি প্রাণীগুলো নিজেদের মতো করেবিস্তারিত পড়ুন
হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ

হোটেল শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধ না করায় এবং সরকার ও মালিকপক্ষের দায়িত্বহীন ভূমিকার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ মে) বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ঈদ অতি আসন্ন হলেও ৩০ লাখ হোটেল শ্রমিকের বকেয়া বেতন-বোনাস এখন পর্যন্ত মালিকরা পরিশোধ না করায় শ্রমিকরা চরম দুঃখ-কষ্টে দিনাতিপাত করছেন। এ অবস্থায় তাদের পরিবার-পরিজনেরবিস্তারিত পড়ুন
ফেসবুকে পাইলট পরিচয়ে প্রেম, হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা

ফেসবুকে ফেক আইডি খুলে নিজেকে পাইলট পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতেন এক প্রতারক। পরবর্তীতে প্রতারণামূলকভাবে বিভিন্ন অজুহাতে ও ভয় দেখিয়ে মেয়েদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতেন। এসব অভিযোগে এক অনলাইন প্রতারককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। এ প্রতারকের নাম ফিরোজ আলম (২৬)। রোববার (০৯ মে) রাতে রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানান সাইবার নিরাপত্তা ওবিস্তারিত পড়ুন
খালেদার বিদেশে চিকিৎসার ‘উপায় খুঁজছে’ বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য সরকারের অনুমতি না পেয়ে এখন বিশেষ ‘উপায় খুঁজছে’ দল ও তার পরিবার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথ্য জানিয়েছেন। একইসঙ্গে ঢাকায় তার সর্বোচ্চ উন্নত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। সোমবার (১০ মে) একটি গণমাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখন ঢাকায় সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। একইসঙ্গে বিদেশে নেয়ার জন্য আইনগত বা অন্য কোনো উপায় আছে কি-না,বিস্তারিত পড়ুন
আইপিএলের বাকি অংশ ভারতে হওয়ার সম্ভাবনা নেই : গাঙ্গুলি

ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা আগেই জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশ ভারতে হওয়ার সম্ভাবনা নেই। এবার সেই একই কথা বললেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। মূলত ভারতীয় ক্রিকেট দলের ঠাসা সূচির কারণেই আইপিএলের বাকি অংশ আয়োজনের জন্য ফাঁকা সময় পাওয়া যাবে না বলে জানিয়েছেন গাঙ্গুলি। শুধু তাই নয়, ইংল্যান্ডেও আইপিএলের বাকি অংশ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন বিসিসিআই সভাপতি। রোববার দ্য হিন্দুরবিস্তারিত পড়ুন
খালেদাকে বিদেশে নেয়ার অনুমতি না দেয়ায় হতাশ বিএনপি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না মেলায় হতাশা প্রকাশ করেছে বিএনপি। রোববার (৯ মে) রাতে হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ-খবর নেয়ার পর সাংবাদিকদের কাছে এ কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের এই সিদ্ধান্তে আমরা নিঃসন্দেহে হতাশ। তার (খালেদি জিয়া) এই চিকিৎসা যথেষ্ট নয়। ওয়ান-ইলেভেনের ধারাবাহিকতায় সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়, এই জন্যই এ ধরনেরবিস্তারিত পড়ুন
দ্বিতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ

দ্বিতীয় ধাপে বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। প্রকাশিত আট বিভাগের এ তালিকায় রয়েছে ৬ হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধার নাম। রোববার (৯ মে) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রকাশিত দ্বিতীয় তালিকায় ঢাকা বিভাগের এক হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগেরবিস্তারিত পড়ুন
খালেদাকে বিদেশে নেয়ার আবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

দেশে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা সত্ত্বেও খালেদা জিয়াকে বিদেশে নেয়ার আবেদন বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৯ মে) দুপুরে ঢাকার মিন্টু রোডে সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে সায়েদাবাদের আর কে চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন। বেগমবিস্তারিত পড়ুন
আজ রোববার পবিত্র শবে কদর

আজ রোববার পবিত্র শবে কদর (লাইলাতুল কদর)। সন্ধ্যার পর থেকে শুরু হবে শবে কদরের রজনী। এ রাত ‘হাজার মাসের চেয়েও উত্তম’। কারণ এই রাতে শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে ‘কদর’ নামে একটি সুরাও নাজিল হয়। তাই মুসলমানদের কাছে শবে কদর অত্যন্ত মহিমান্বিত একটি রাত। কদরের রাতটি ইবাদত-বন্দেগিতে কাটিয়ে দেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওবিস্তারিত পড়ুন
ঈদে মানুষের চাপ সামাল দিতে দেশের সব ফেরিঘাটে বিজিবি মোতায়েন

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে দেশের সবগুলো ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৮ মে (শনিবার) থেকে বেসামরিক প্রশাসনের সহায়তায় বিজিবি মোতায়েন করা হয়েছে। কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজনীয় সংখ্যক মোতায়েন করা হয়েছে। এর আগে সরকারি নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস সংক্রমণবিস্তারিত পড়ুন

