শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৯ বছরের শিশুর মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছে রামেক কর্তৃপক্ষ। মৃত শিশুটির নাম তাওহিদ (৯)। সে রাজশাহী নগরীর মালদা কলোনির হুমায়ুন কবিরের ছেলে। শিশুটি করোনায় মারা যাওয়ার বিষয়টি শনিবার বিকেলে গণমাধ্যমকর্মীদের জানান তার পরিবারের সদস্যরা। এ সময় তারা শিশুটির চিকিৎসায় অবহেলার অভিযোগ করেন। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, করোনার উপসর্গ দেখা দিলে গত ২৬ এপ্রিল নমুনা দেয়বিস্তারিত পড়ুন

রমজান মাস উপলক্ষে বাংলাদেশকে ৫০ মেট্রিক টন খাদ্য দিল আমিরাত

সংযুক্ত আরব আমিরাত পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য সামগ্রী পাঠাচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে ৫০ মেট্রিক টন খাদ্য সরবরাহ বহনকারী একটি বিমান পাঠিয়েছে দেশটি। দেশটির সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মে) এমিরেটস এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে করে খাদ্য সামগ্রী ঢাকায় পৌঁছেছে। ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ-ডি-অ্যাফায়ার্স আবদুল্লাহ আলী আল-হামদৌদী বলেছেন, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করে আসছে। পবিত্র রমজান মাসেবিস্তারিত পড়ুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত করেছ কর্তৃপক্ষ। শনিবার (৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের এক পত্রের মাধ্যমে বুধবার (৫ মে) অস্থায়ীভিত্তিতে নিয়োগকৃত সবার নিয়োগ অবৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে কোনোরূপ সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত উক্ত নিয়োগপত্রের যোগদান এবং তদসংশ্লিষ্ট সব কার্যক্রম স্থগিত রাখতেবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিষয়ে মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রোববার পাঠানো হবে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। শনিবার (৮ মে) দুপুরে এ তথ্য জানান আইনমন্ত্রী। আইন মন্ত্রণালয়ের মতামত পাঠানো হয়েছে কি না, জানতে চাইলে আনিসুল হক বলেন, আমাদের মতামত এখনো পাঠাইনি। আজকে পাঠাব না, আজকে কোথায় পাঠাব? অফিস তো বন্ধ। আগামীকাল সকালের দিকে আমরা আমাদের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা ভারতের চেয়েও খারাপ হবে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, স্বাস্থ্যবিধি না মানলে অবস্থা ভারতের চেয়েও খারাপ হবে। তাই স্বাস্থ্য বিধি অবশ্যই মানতে হবে। শুক্রবার (৭ মে) বিকেলে মানিকগঞ্জ শুভ্র সেন্টারে ঈদুল ফিরত ও করোনায় দুঃস্থ্যদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশে করোনা নিয়ন্ত্রণ হয়েছিল। তবে আবার বেড়েছে। করোনা রোগীর চিকিৎসায় দুই হাজার বেড ছিল। এখন ঢাকা শহরে রয়েছে আট হাজার বেড। সারাদেশে ১৩ হাজার। গত এক বছরে সারাদেশে ১৩০ হাসপাতালেবিস্তারিত পড়ুন

খালেদার শারীরিক অবস্থা অপরিবর্তিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (৭ মে) রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা জানান। অধ্যাপক ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা শুক্রবার দুপুরে খালেদা জিয়াকে পরীক্ষা করেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে তারা দেখেছেন গতকাল তার যে অবস্থা ছিল আজও তেমন আছে।বিস্তারিত পড়ুন

বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ সফল করতে ১৩টি নির্দেশনা

চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ সফল করতে ১৩টি নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার (৬ মে) খাদ্য মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে। খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, চলতি বোরো ২০২১ সংগ্রহ মৌসুমে ইতোমধ্যে ৬ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও ১০ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধার্য করে উপজেলাওয়ারি বিভাজন করে মাঠ পর্যায়ে প্রেরণ করা হয়েছে। বোরো ২০২১ ধান ওবিস্তারিত পড়ুন

বালু তুলতে বাধা দেয়ায় ইউএনওর ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলামের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানায়। এ ঘটনায় অন্যতম হোতা মর্তুজা আলী মন্ডলকে (৫৫) গ্রেফতার করেছে। শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়িচালক সোহাগ মিয়া বাদী হয়ে মর্তুজা আলীসহ ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (৬ মে) বিকেলে ব্রহ্মপুত্র থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ার জের ধরে হামলার ঘটনাবিস্তারিত পড়ুন

করোনায় আরও মৃত্যু ৪১ জনের , নতুন শনাক্ত ১৮২২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২২ জন ও নারী ১৯ জন। মৃতদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪০ জন এবং একজন বাড়িতে মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৯৬ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮২২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৯ হাজার ১৬০ জন। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

জীবনের ঝুঁকি নিয়ে ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করুন : প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষে সবাই ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, জীবন সবার আগে। বেঁচে থাকলে আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা হবে। জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উপলক্ষে সবাই ছোটাছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করেন। বৃহস্পতিবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার ‘নবসৃষ্ট অবকাঠামো ও জলযান’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সেবিস্তারিত পড়ুন