শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও শ্বাসকষ্টে ভুগছেন। চিকিৎসকরা বলছেন, এটা পোস্ট কোভিড কমপ্লিকেশন বা করোনা পরবর্তী জটিলতা। বুধবার (৫ মে) সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুস থেকে তরলজাতীয় পদার্থ (ফ্লুইড) অপসারণ করা হয়েছে। তার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে না। এর মাত্রা ওঠা-নামা করছে। এছাড়া অক্সিজেনের মাত্রাও কমেছে কিছুটা। চিকিৎসকদের সূত্রে জানা গেছে, এক বছর ধরে খালেদা জিয়ার ডায়াবেটিস নিয়ন্ত্রণেবিস্তারিত পড়ুন

করোনায় আরও প্রাণ নিল ৫০ জনের, নতুন শনাক্ত ১৭৪২

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৮ জন। সরকারি হাসপাতালে ৩৫ জন, বেসরকারি হাসপাতালে ১২ জন ও তিনজন বাসায় মারা যান। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৫৫ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৪২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৭বিস্তারিত পড়ুন

রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে এবার যৌন হয়রানির অভিযোগ!

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তবে হেরে গেছেন তিনি। এবার তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন এক নারী। তার অভিযোগ, রুদ্রনীল তাকে কুপ্রস্তাব দিয়েছিলেন। বুধবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। ওই নারীর দাবি, কয়েক বছর আগে কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় তাকে প্রোডাকশন হাউজ থেকে বের করে দিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। এমনকি তার কাজের প্রাপ্য টাকাও দেয়া হয়নি। রুদ্রনীলের উদ্দেশে সরাসরি ওইবিস্তারিত পড়ুন

বিদেশি হজযাত্রীদের প্রবেশ এবারও নিষিদ্ধের পরিকল্পনা সৌদির

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি এবং নতুন ধরন সংক্রমণের আশঙ্কায় এ বছরও শুধু স্থানীয় বাসিন্দাদের জন্য পবিত্র হজের অনুমতি সীমিত রাখার পরিকল্পনা করছে সৌদি সরকার। এর ফলে গত বছরের মতো এবারও বিশ্বের অন্য দেশের মুসলিমরা হজে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন। সৌদি আরবের দু’টি সরকারি সূত্রের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, সৌদি আরবের নাগরিক ও বাসিন্দাদের মধ্যে যারা টিকা নিয়েছেন অথবা হজের কয়েক মাস আগেইবিস্তারিত পড়ুন

বিদেশী ক্রিকেটারদের দেশে পাঠানোর ব্যবস্থা নিচ্ছে ভারতীয় বোর্ড

ভয়াবহ করোনা সংক্রমনের কারণে আইপিএল স্থগিত। কঠোর বায়ো-বাবল পরিস্থিতির মধ্যেও করোনাভাইরাস ঢুকে পড়ায় স্থগিত ঘোষণা করতে হয়েছে জমজমাট এই টুর্নামেন্টটি। অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার ফলে আইপিএল খেলতে আসা বিদেশী ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি অনেক বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে। যেসব দেশের ক্রিকেটার এবার আইপিএল খেলছে, প্রতিটি দেশ থেকেই তাদের ক্রিকেটারদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে যথেষ্ট উদ্বিগ্নতা প্রকাশ করা হয়েছে। আবার অনেকগুলো দেশ ভারতের সঙ্গে সীমান্ত এবং ফ্লাইট পর্যন্ত বন্ধ করেবিস্তারিত পড়ুন

ঈদের ছুটির তিনদিন কর্মস্থলেই থাকতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউনের (বিধিনিষেধের) মধ্যে ঈদুল ফিতরের তিনদিনের ছুটিতে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও শিল্প-কারখানার কর্মীদের কর্মস্থলেই থাকতে হবে। সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার (৪ মে) প্রতিমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি ক্ষেত্রে ছুটি তিনদিনই থাকবে এবার। আমাদের প্ল্যান ছিল একদিন ছুটি দেয়ার। ঈদের ছুটির দুদিন শুক্র ও শনিবারই মনে হচ্ছে যাবে। যাতে কেউ কোথাও যেতে না পারে, ঢাকা না ছাড়তে পারে। কারণ ঢাকা হচ্ছেবিস্তারিত পড়ুন

করোনায় আরও ৬১ মৃত্যু, শনাক্ত ১৯১৪

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭০৫ জনে। এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৯১৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৫ হাজার ৫৯৬ জন। মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানোবিস্তারিত পড়ুন

খাল খননের বিষয়ে সাবধান হতে সংশ্লিষ্টদের হুঁশিয়ার : প্রধানমন্ত্রী

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মঙ্গলবার (৪ মে) পানি সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। সেগুলো হলো- ১ হাজার ১৫৮ কোটি ৩৬ লাখ টাকা খরচে ‘চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ’ প্রকল্প এবং ১ হাজার ৪৫২ কোটি ৩৩ লাখ টাকা খরচে ‘তিস্তা সেচ প্রকল্পের কমান্ড এলাকার পুনর্বাসন ও সম্প্রসারণ’ প্রকল্প। একনেক সভায় প্রকল্প দুটির বিষয়ে আলোচনা করতে গিয়ে খাল খননের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবধানবিস্তারিত পড়ুন

ফরিদপুরে একই দিনে ৪ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুরে একই দিনে চার জন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এরমধ্যে সালথা উপজেলায় তিনজন এবং বোয়ালমারী উপজেলায় একজন। সোমবার (৩ মে) রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাদের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে সালথা উপজেলার ভাওয়াল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান (৭০) ভোরে নিজ বাড়িতে মারা যান। বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার মরদেহ শিহিপুর কবরস্থানে দাফন করা হয়। অন্যদিকে, বার্ধক্যজনিত কারণে ভোরে উপজেলার কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বরবিস্তারিত পড়ুন

মুখ্যমন্ত্রী পদে মমতার শপথ বুধবার

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী বুধবার (৫ মে) শপথ নেবেন। সোমবার (৩ মে) বিকেলে তৃণমূল ভবন থেকে বৈঠক শেষে শপথ গ্রহণের জন্য এই দিন ধার্য করা হয় বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।