Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
চট্টগ্রামে ২২১ জন মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

চট্টগ্রামের ২২১ জন বীর মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার চট্টগ্রাম নগর মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে এ উপহার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া। এ সময় তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছেন। বর্তমানে তার সুযোগ্য কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল। আমাদেরকে আবার ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ওবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে মমতাকে অভিনন্দন জানিয়েছে মোদি

পশ্চিমবঙ্গে বিধানসভার ভোটে কার্যত জয়ী হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার থেকে বিধানসভার ভোটের ফলাফল আসতে থাকে। এতে তৃণমূল কংগ্রেস ২১৬ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৪টি আসন। এমন অবস্থায় মমতাকে টুইট বার্তায় অভিনন্দন জানান মোদি। টুইটে তিনি লেখেন, পশ্চিমবঙ্গে জয়ী হওয়ায় আপনাকে অভিনন্দন মমতা দিদি। কোভিড মোকাবেলায় পশ্চিমবঙ্গের সরকারকে সবরকমের সহযোগিতা করবে কেন্দ্রীয় সরকার। এদিকে মমতার সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকেই বিজয়ীবিস্তারিত পড়ুন
অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে ১০৫ জন

পুলিশের ১০৫ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদেরকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। রোববার (২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডিসি হারুনসহ সাতজন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান।
নীলফামারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নীলফামারীতে গোসলে নেমে ফাইয়াজ আলী (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ মে) দুপুরে দারোয়ানি টেক্সটাইল মিলস সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সে ডুবে মারা যায়। ফাইয়াজ দারোয়ানি গ্রামের মহসিন আলীর ছেলে। সে সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা জানান, দুপুরে চার বন্ধু মিলে পুকুরে গোসল করতে নামে ফাইয়াজ। এক পর্যায়ে সে গভীর পানিতে ডুবে যায়। পরে খোঁজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধারবিস্তারিত পড়ুন
কলারোয়ায় কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগের নেতা-কর্মীরা

কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১ মে) দিনব্যাপী কৃষকের মুখে হাসি ফোটাতে কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকদের পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন৷ জানা গেছে, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুজ্জামান টিপুর নেতৃত্বে অর্ধ শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী এক কৃষকের ৪ বিঘা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। শামিমুজ্জামান টিপুর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক শ্রমিক সংকটবিস্তারিত পড়ুন
সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে নম্বর ফাঁস, যা বললেন শ্রীলেখা

সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার ফাঁস হলো বাম সমর্থক শ্রীলেখা মিত্রর ফোন নম্বর। শুধু তাই নয়, একই সঙ্গে নারীবিদ্বেষী ছাড়াও বাজে মন্তব্য করা হয় অভিনেত্রীর সম্পর্কে। পরে শ্রীলেখা পোস্টটির একটি ছবি তুলে নিজের প্রোফাইলে আপলোড করেন। সঙ্গে কঠিন জবাবও দেন তিনি। তাতে লেখা হয়, কোভিড সংক্রান্ত যে কোনও প্রয়োজনে শ্রীলেখা তার সাধ্যমতো সাহায্য করতে রাজি। অভিনেত্রীর সম্পর্কে কুৎসিত কথাবার্তা লেখা হয় মন্তব্যে। অনেকে লেখেন কোন দলের সমর্থক। জবাবে শ্রীলেখা লেখেন, তুমি তৃণমূলবিস্তারিত পড়ুন
ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর চিন্তা ভাবনা করছে সরকার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় রেখে সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে। শনিবার ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তায় এ তথ্য জানান। আন্দোলন, বিক্ষোভে না গিয়ে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান তিনি। সরকার ঈদ ও রমজানের কথা বিবেচনা করে এবং শ্রমজীবী মানুষ যারা দোকানপাট, শপিংমলে কাজ করেন তাদের কথা চিন্তা করেবিস্তারিত পড়ুন
ভারতের পশ্চিমবঙ্গের ভোটের ফল রোববার : যা যা বদলাতে পারে

ভারতের পশ্চিমবঙ্গে আট পর্বের ম্যারাথন ভোটগ্রহণ শেষে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল রবিবার। গত দশ বছর ধরে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজ্যটি দখলে রাখতে পারবে, না কি তাদের হঠিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে, সে দিকেই এখন সারা দেশের নজর। বস্তুত পশ্চিমবঙ্গের সঙ্গেই ভোট গোনা হবে দেশের আরও চারটি রাজ্যে-তামিলনাডু, কেরাল, পন্ডিচেরি ও আসামেও। কিন্তু সর্বভারতীয় স্তরেও মিডিয়ার যাবতীয় মনোযোগ যেন শুধু পশ্চিমবঙ্গেই কেন্দ্রীভূত। গতবিস্তারিত পড়ুন
রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডিতে পৃথক অভিযানে ৬৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৭

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় সাত ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (মিডিয়া) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিএনসির মোহাম্মদপুর সার্কেল পরিদর্শক সাজেদুল আলমের নেতৃত্বে একটি টিম প্রথমে দক্ষিণখানের কাওলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ জাহিদ হাসান (৩৫) ওবিস্তারিত পড়ুন
করোনায় সবচেয়ে নিরাপদ দেশ বিবেচিত হয়েছে সিঙ্গাপুর

করোনাভাইরাসের মহামারির মধ্যে দুনিয়ার সবচেয়ে নিরাপদ দেশ বিবেচিত হয়েছে সিঙ্গাপুর। ব্লুমবার্গের কোভিড সহনশীলতা র্যাংকিংয়ে নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে এশিয়ার এই দ্বীপ রাষ্ট্রটি। ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত বছরের নভেম্বরে কোভিড সহনশীলতা র্যাংকিং চালু করে ব্লুমবার্গ। করোনাভাইরাসের মহামারির মধ্যে কোন দেশগুলো অপেক্ষাকৃত নিরাপদ তা প্রকাশ করতেই এটি চালু করে বিশ্বখ্যাত এই সাময়িকীটি। প্রতি মাসে এই র্যাংকিং প্রকাশ করা হয়ে থাকে। সম্প্রতি র্যাংকিং প্রতিবেদনে বলা হয়েছে,বিস্তারিত পড়ুন

