শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডিতে পৃথক অভিযানে ৬৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৭

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। এ সময় সাত ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৩০ এপ্রিল) রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (মিডিয়া) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডিএনসির মোহাম্মদপুর সার্কেল পরিদর্শক সাজেদুল আলমের নেতৃত্বে একটি টিম প্রথমে দক্ষিণখানের কাওলা এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ জাহিদ হাসান (৩৫) ও রাজু আহম্মেদ (৩২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করে।

পরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে নুর (২২) ও মঞ্জুর আলম (১৯) নামের দুজনকে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এছাড়াও তেজগাঁও শিল্পাঞ্চলের কলোনি বাজার এলাকা থেকে ফয়সাল (৩৮) ও টিটু মিয়া (৩০) নামের দুজনকে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

অপর একটি অভিযানে মোহাম্মদপুরের টাউন হল এলাকা থেকে মো. ইমরান হোসেনকে (২০) ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

মেহেদি হাসান আরও জানান, এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা

এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষারবিস্তারিত পড়ুন

সংবিধান সংস্কারে লংমার্চ নয়, বিরোধীদের আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান সংস্কার নিয়ে রাজপথে লংমার্চ না করে আলোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনারবিস্তারিত পড়ুন

জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার (৩১ অক্টোবর) মধ্যরাতবিস্তারিত পড়ুন

  • বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না: বিরোধী দলকে মির্জা আব্বাস
  • গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধীদল: রিজভী
  • সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • শূন্য পাসের প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, শিক্ষকদের চাকরি যাবে না: শিক্ষামন্ত্রী
  • এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • ২২ বছরের মধ্যে এইচএসসিতে সবচেয়ে কম পাসের হার
  • এইচএসসি ফলাফল সন্তোষজনক হয়নি: শিক্ষামন্ত্রী
  • হত্যা মামলা করলেন তাহসিফের বাবা, দীপ গ্রেপ্তার
  • এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
  • ‘জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে’ : মীর শাহে আলম
  • ডিবির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন বরখাস্ত