শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

খালেদা জিয়ার সুস্থতা কামনায় এলডিপির দোয়া ও মিলাদ মাহফিল

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। ২০ দলীয় জোটের শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি এ দোয়ার আয়োজন করে। শুক্রবার (৩০ এপ্রিল) দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাশার, যুগ্ম মহাসচিব আরিফুল কামাল, সাংগঠনিক সম্পাদক এস এম বেলাল হোসেন, দফতর সম্পাদক ফাহিম আহাম্মদ ফারুক, কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসেন ফরিদবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কোভিড-১৯ এর ঝুঁকিতে বন্ধ হলো রমজান বাজার

করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকিতে বন্ধ করে দেয়া হয়েছে মালয়েশিয়ার রমজান বাজার। দেশটির বিভিন্ন রাজ্যের বাইশটি রমজান বাজারকে আগামীকাল (শনিবার) থেকে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এই আদেশ জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সেক্রেটারি-জেনারেল, জয়নাল আবিদীন আবু হাসান বলেছেন, এই বাজারগুলো কোভিড-১৯ এর নতুন প্রাদুর্ভাব ঘটাতে পারে বলে উচ্চ ঝুঁকি রয়েছে। জনগণ পূর্বে এই বাজারগুলিতে জনসমাগমের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কারণ মান-অপারেটিং পদ্ধতি প্রয়োগ করেও শারীরিক দূরত্ব অনুশীলন করা কঠিন।বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি মালিক সমিতির

করোনাভাইরাস রোধে চলমান লকডাউনে (কঠোর বিধিবিষেধ) স্বাস্থ্যবিধি মেনে বাস চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এই দাবি জানান। এর আগে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন ও পণ্য পরিবহন চালুর দাবি জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। অন্যথায় আগামী ২ মে সারাদেশে বিক্ষোভ মিছিল এবংবিস্তারিত পড়ুন

রাজধানীর বাজারগুলোতে তেলের সঙ্গে বেড়েছে পেঁয়াজের দাম

রাজধানীর বাজারগুলোতে বোতল ও খোলা উভয় ধরনের সয়াবিন তেলের দাম বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে পাম সুপার তেলের দাম। বোতলের সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে পাঁচ টাকা। আর খোলা সয়াবিন ও পাম সুপারের দাম কেজিতে চার টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে কিছুটা দাম কমার পর আবার বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে পাঁচ টাকা করে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন তথ্য পাওয়া গেছে। খুচরা ব্যবসায়ীরা বোতলের সয়াবিন তেলের দামবিস্তারিত পড়ুন

চমেকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এবার পাল্টাপাল্টি মামলা

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এবার পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে উভয় পক্ষ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে চমেক ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। তিনি মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জবিস্তারিত পড়ুন

পুলিশের ফেসবুকে বার্তা, মেডিকেল ছাত্রী উত্ত্যক্তকারীর বিরুদ্ধে ব্যবস্থা

অনলাইনে রাজধানীর একটি সরকারি মেডিকেল কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন এক তরুণ। ভুক্তভোগী নারী বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পুলিশকে জানায়। অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ পুলিশ। দ্রুত এই হয়রানির সমাধান করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন ওই শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানার সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। পুলিশ জানায়, রাজধানীর একটি খ্যাতনামা সরকারি মেডিকেলবিস্তারিত পড়ুন

ভারতে করোনা আক্রান্তদের সুস্থতা কামনায় ঢাকায় বিশেষ প্রার্থনা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে এবং অনেকে অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। মৃতদের আত্মার শান্তি কামনা ও আক্রান্তদের দ্রুত আরোগ্য লাভে বিশেষ প্রার্থনার আয়োজন করছে বাংলাদেশ হিন্দু পরিষদ। শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর দয়াগঞ্জের শ্রী শ্রী জাতীয় শিব মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিবেশী ভারতসহবিস্তারিত পড়ুন

করোনায় মৃত্যুর মিছিলে আরও ৮৮ জন, শনাক্ত ২৩৪১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৩৯৩ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৩৪১ জন রোগী। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জনে দাঁড়াল। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে আরওবিস্তারিত পড়ুন

খালেদার চিকিৎসায় ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সাত এবং তার ব্যক্তিগত তিন চিকিৎসকসহ ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ডা. এজেডএম জাহিদ হোসেন। বুধবার (২৮ এপ্রিল) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, তার কিছু পরীক্ষা হয়েছে। কালকে (বৃহস্পতিবার) কিছু পরীক্ষা হবে। সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসার প্ল্যান (পরিকল্পনা) সম্পন্ন হবে। এরপর ম্যাডামকে বাসায়বিস্তারিত পড়ুন

করোনায় আক্রান্ত জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। বুধবার (২৮ এপ্রিল) এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। সবাইকে সম্বোধন করে তিনি টুইট বার্তায় লিখেছেন, আমার করোনা পজিটিভ এসেছে। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। সব ধরনের নিয়ম মেনে চলছি। আমার সংস্পর্শে যারা এসেছেন, তাদের করোনা পরীক্ষা করানোর অনুরোধ করছি। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। সুযোগ পেলে টিকা নিন। আমার সকল শুভাকাঙ্ক্ষী এবং অনুরাগীদের আমাকে নিয়ে চিন্তা না করার অনুরোধ করছি। আমি ঠিক আছি।বিস্তারিত পড়ুন