শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

৫৪ হাজার শিক্ষক নিয়োগ : আবেদন শেষ হচ্ছে শুক্রবার

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫৪ হাজার ৩০৪টি পদে শিক্ষক নিয়োগের অনলাইন আবেদনের সময় শেষ হচ্ছে ৩০ এপ্রিল, শুক্রবার। তবে আবেদনকারীরা আগামী ৩ মে রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। গত ৩০ মার্চ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে অনলাইনে আবেদন আহ্বান করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ওই বিজ্ঞপ্তি (অনুযায়ী http://ngirresult.teletalk.com.bd/ লিংকে প্রবেশ করে) কাঙ্ক্ষিত তথ্য দিতে হবে এবং প্রত্যেক আবেদনে ১০০ টাকা হারেবিস্তারিত পড়ুন

কমবে গরম, ৫ বিভাগে কালবৈশাখীর আভাস: আবহাওয়া অধিদফতর

কয়েক দিন ধরেই দেশে তীব্র গরম। তবে সেই তুলনায় আজকে সামান্য কম গরম অনুভূত হয়েছে। সামনে গরমের তীব্রতা আরও কমে আসবে। সেই সঙ্গে দেশে ঝড়বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দেশের দুই অঞ্চল ও ৫ বিভাগে কালবৈশাখীর ঝড়বৃষ্টি বয়ে যেতে পারে। মঙ্গলবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস বলছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রাবিস্তারিত পড়ুন

স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩৮ মামলায় ২৮ হাজার টাকা জরিমানা

করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকায় মামলা, জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) ডিএনসিসির নির্বাহী ম‍্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৮টি মামলায় ২৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। ডিএনসিসির ১ নম্বর অঞ্চলের ১ নম্বর ওয়ার্ডে ৮টি মামলায় ১৪ হাজার ৪০০ টাকা, ৪ নম্বর অঞ্চলের ১০ নম্বর ওয়ার্ডে ১১টি মামলায় ১ হাজার ৯০০ টাকা, ৬ নম্বর অঞ্চলের ৫১ নম্বরবিস্তারিত পড়ুন

ক্রেতা-বিক্রেতাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে : আইজিপি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দোকানপাট, শপিংমলসহ সবধরনের কেনাকাটার ক্ষেত্রে অবশ্যই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, দোকানদার ও ক্রেতা উভয়কে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে আয়োজিত করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে করণীয় সম্পর্কে বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভায় সকল পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজিবিস্তারিত পড়ুন

করোনা আক্রান্ত হওয়ায় প্রার্থী হয়েও ভোট দিতে পারলেন না অভিনেত্রী পার্ণো মিত্র

ভারতে প্রতিদিনই বাড়ছে করোনায় মৃত্যু ও সংক্রমণ। করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচন। এদিকে, রাজ্যে সপ্তম দফার ভোট অনুষ্ঠিত হলেও ভোট দিতে পারেননি টলিউড অভিনেত্রী পার্ণো মিত্র। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ভোট দিতে পারেননি বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্র। সোমবার করোনা আক্রান্ত হওয়ার খবরটি সামাজিক মাধ্যম টুইটারে জানিয়েছেন পার্ণো। তিনি লেখেন, আমি কোভিড পজিটিভ। অসুস্থ হলেও তাড়াতাড়ি সেরে উঠছি। তবে খারাপ লাগছে আমার ভোটটি দিতে পারছি না। গত সাত দিনেবিস্তারিত পড়ুন

১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে বিরাট কোহলিকে

রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, ইয়ন মর্গ্যানের পর এবার বিরাট কোহলি। স্লো-ওভার রেটের জন্য জরিমানা গুনতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের কাছে ৬৯ রানে হারের পাশাপাশি বিশাল অংকের জরিমানও গুনতে হলো আরসিবি অধিনায়ককে। টুর্নামেন্টে প্রথমবার স্লো-ওভার রেট হলে অধিনায়কের ১২ লাখ রুপি জরিমানা করা হয়; কিন্তু দ্বিতীয়বার একই অপরাধ হলে জরিমানার পরিমাণ হয় দ্বিগুণ। অর্থাৎ অধিনায়কের ২৪ লাখ রুপি এবং দলের অন্যবিস্তারিত পড়ুন

দোকানপাট-শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা

২৫ এপ্রিল থেকে রাজধানীতে দোকানপাট ও শপিংমল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। চলমান লকডাউনের বিধিনিষেধ শিথিল করে রোববার (২৫ এপ্রিল) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে বলে জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকেও সরকারের এই সিদ্ধান্ত জানানো হয়েছিল। পরে তাতে পরিবর্তন এনে বলা হয়, রাত ৯টা পর্যন্ত দোকান ও শপিং মল খোলাবিস্তারিত পড়ুন

পরিশ্রমের পরও যে কারণে খুশি তাসকিন

‘রোদে পোড়া’ পরিশ্রমের পরও যে কারণে খুশি তাসকিন কি পরিশ্রমটাই না যাচ্ছে! একজন পেস বোলারের জন্য গরমের মধ্যে এভাবে ওভারের পর ওভার বল করা, সেটাও আবার নিখাঁদ ব্যাটিং উইকেটে। নিঃসন্দেহে কঠিনতম এক কাজ। ‘রোদে পোড়া’ সেই পরিশ্রমটাই হয়েছে তাসকিন আহমেদের। বাকিদেরও হয়েছে। কিন্তু তিন পেসারের মধ্যে পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে তাসকিনই অপেক্ষাকৃত ভালো বোলিং করেছেন। ফলে তার ওপর চাপও গেছে বেশি। আবু জায়েদ রাহি ১৩ আর এবাদত হোসেন বল করেছেন ১৭বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ভাইভা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে ২০১৯ সালের অনার্স ৪র্থ বর্ষের ভাইভা পরীক্ষা অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনতিবিলম্বে ভাইভা গ্রহণের তারিখসহ বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের www.nu.ac.bd মাধ্যমে সকল শিক্ষার্থীকে জানানো হবে। শনিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত কলেজ অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দুই ঘণ্টাব্যাপী এই ভার্চুয়াল সভায়বিস্তারিত পড়ুন

সরকারি নির্দেশনা পেলেই ট্রেন চালাতে প্রস্তুত রেলওয়ে

আগামী বৃহস্পতিবার (২৯ এপ্রিল) থেকে দেশে গণপরিবহন চালুর পরিকল্পনা করছে সরকার। তবে ওই দিন থেকে ট্রেন চলবে কি না তা এখনো নিশ্চিত নয়। শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী বলেন, ট্রেন চলাচলে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সরকার ঘোষণা দিলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন করবে ট্রেন। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্দেশনা আসেনি। শনিবার সকালে ২৯ এপ্রিল থেকে বাস চালুর বিষয়টি সাংবাদিকদের জানান আওয়ামী লীগের সাধারণবিস্তারিত পড়ুন