শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

Archives

বর্তমানে লেখক হিসাবে দেখছেন

 

২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ, থাকছে না লকডাউন

আগামী ২৮ এপ্রিলের পর শিথিল হচ্ছে বিধিনিষেধ (লকডাউন)। নতুন করে আর লকডাউনের মেয়াদ বাড়ছে না। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষ মাস্ক পড়বে, শারীরিক দূরত্ব মেইনটেইন করবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই আমরা জীবন ও জীবিকা দুটোইবিস্তারিত পড়ুন

৩ অধিদফতরে নতুন মহাপরিচালক

পরিবেশ অধিদফতর, শ্রম অধিদফতর ও প্রত্নতত্ত্ব অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিন। গত ১০ এপ্রিল পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব গৌতমবিস্তারিত পড়ুন

বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনের মেয়াদ কমছে

বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের মেয়াদ আবারও কমানো হচ্ছে। ১৪ দিনের বদলে তাদেরকে তিনদিন থেকে সাতদিন কোয়ারেন্টাইনে রেখে করোনা টেস্ট করে নেগেটিভ পেলে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয়া হবে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আগামী দুই-একদিনেরবিস্তারিত পড়ুন

রাজধানীতে চিকিৎসকের সঙ্গে বিতণ্ডা : সেই ম্যাজিস্ট্রেটকে বরিশালে বদলি

লকডাউন চলাকালীন রাজধানীতে চিকিৎসকের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ানো সেই সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. মামুনুর রশীদকে বদলি করা হয়েছে। ঢাকা জেলা প্রশাকের কার্যালয় থেকে তাকে বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমান মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন। লকডাউনের মধ্যে গত ১৮ এপ্রিল দুপুরে এলিফ্যান্ট রোডে দায়িত্বরত পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে এক নারী চিকিৎসকের বাদানুবাদেরবিস্তারিত পড়ুন

রাজধানীর কদমতলীতে ইন্টারনেট ব্যবসায়ীকে ছুরিকাঘাত

রাজধানীর কদমতলীর পাটেরবাগ ইতালি মার্কেটের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমিনুল ইসলাম ডালিম (৩০) নামের ইন্টারনেট ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত আমিনুলের সহকর্মী বাহক ইয়াসিন জানান, সন্ধ্যা সাতটার দিকে ইটালি মার্কেটের সামনে দুই কিশোর মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলে ধাক্কা লেগে আহত হন এক বৃদ্ধ। সেসময় আমিনুল বৃদ্ধের কাছে তাদের ক্ষমা চাইতেবিস্তারিত পড়ুন

মামুনুলের ‘চতুর্থ বিয়ে’র বিষয়ে তদন্তে মিলেছে ‘কিছু তথ্য’

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে থাকা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মামুনুল হকের ‘চতুর্থ বিয়ে’র বিষয়েও ‘কিছু তথ্য’ মিলেছে। এছাড়া মামুনুলসহ হেফাজত নেতাদের পরিচালিত মাদরাসাগুলোর আয়-ব্যয়ের হিসাবে ব্যাপক গরমিল পাওয়া গেছে। আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে এসব তথ্য মিলেছে। গত ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করা হয়। ১৯ এপ্রিল তাকে একটি মামলায় সাত দিনের রিমান্ডে নেয়া হয়। পুলিশ জানিয়েছে, ২০১৩ সালেরবিস্তারিত পড়ুন

পুলিশের ফেসবুক পেজে পাঠানো ভিডিও দেখে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

এলাকায় বখাটে ও কিশোর গ্যাং সদস্যদের উপদ্রবের একটি ভিডিও দেখে পুলিশ সদর দফতরের নির্দেশনায় পাঁচ অভিযুক্তকে আটক করেছে লক্ষ্মীপুর জেলা পুলিশ। আটকদের বিরুদ্ধে জনস্বার্থবিরোধী নানা কর্মকাণ্ডের প্রমাণও পেয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি জানান পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা। তিনি বলেন, বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বখাটে ও কিশোর গ্যাংয়ের সদস্য কয়েকজন কিশোর ও তাদের কর্মকাণ্ডের তথ্য ও সাক্ষ্যপ্রমাণসহ একটি বার্তা বাংলাদেশবিস্তারিত পড়ুন

পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে ২০২২-এর জুনে : কাদের

২০২২ সালের জুন মাসে পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মূল পদ্মা সেতুর অগ্রগতি শতকরা ৯৩ ভাগ ও নদীশাসন কাজের অগ্রগতি শতকরা ৮২ ভাগ, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৮৫ ভাগ এবং ২০২২ সালের জুন নাগাদ পদ্মা সেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। বুধবার (২১ এপ্রিল) নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে খুলনাবিস্তারিত পড়ুন

মামুনুল হকের ৩ বিয়ের দুটিই চুক্তিভিত্তিক

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে রিমান্ডে থাকা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হক নানা বিষয়ে মুখ খুলছেন। রিমান্ডে গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন তিনি। প্রথম বিয়ে ছাড়া দুই জান্নাতকেই চুক্তিভিত্তিক বিয়ে করেছিলেন মামুনুল হক। অর্থনৈতিক নিশ্চয়তা দিতেই দুই ডিভোর্সি নারীকে বিয়ে করেছিলেন বলে তিনি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। এমনকি, মামুনুল প্রথম বিয়ে ছাড়া বাকি দুই বিয়ের স্বপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। সাতদিনের রিমান্ডেরবিস্তারিত পড়ুন

লকডাউনের মধ্যেও এনআইডির কাজ চালু রাখার নির্দেশ ইসির

চলমান লকডাউনের মধ্যেও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার (২১ এপ্রিল) দুপুরে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় এমন নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। ভার্চুয়াল ওই বৈঠকে সিইসি ছাড়াও নির্বাচন কমিশনার, সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। সভার বিষয়বস্তু সম্পর্কে নির্বাচন কমিশনার কবিতা খানম সাংবাদিকদের বলেন, আজকের সভায় মূলতবিস্তারিত পড়ুন