শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩ অধিদফতরে নতুন মহাপরিচালক

পরিবেশ অধিদফতর, শ্রম অধিদফতর ও প্রত্নতত্ত্ব অধিদফতরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

পরিবেশ অধিদফতরে নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আশরাফ উদ্দিন। গত ১০ এপ্রিল পরিবেশ অধিদফতরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব গৌতম কুমারকে শ্রম অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক হয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন।

অন্যদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকীকে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।

এর আগে গত ৩ মার্চ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. মিজান উল আলমকে প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক এবং ১ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. কামরুজ্জামানকে শ্রম অধিদফতরের মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছিল। সেই নিয়োগ আদেশ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী

দেশের চিকিৎসা ব্যবস্থায় অনেক সার্জন এবং অধ্যাপক থাকলেও কোনো ভিশনারি প্ল্যানিং নেইবিস্তারিত পড়ুন

‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপীবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী
  • বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ
  • স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ