Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
মহামারির কারণে আসছে বাজেটে মোবাইল ও ইন্টারনেট কর প্রত্যাহারের দাবি

মহামারির কারণে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোবাইল, সিম, মোবাইল ডাটা ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মাথায় রেখে একটি যুগোপযোগী বাজেট তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছে সংগঠনটি। বুধবার (২১ এপ্রিল) মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের ফেসবুক পেজ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পর প্রস্তাব নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ। লিখিত বক্তব্যে মহিউদ্দিন আহমেদবিস্তারিত পড়ুন
হেফাজতে ইসলামের আরও এক কেন্দ্রীয় নেতা গ্রেফতার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির আরও নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। হেফাজত নেতা ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইনকে বুধবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মুফতি শরাফত হোসাইনকে গ্রেফতার করাবিস্তারিত পড়ুন
রাজধানীর মিরপুরে আনসার আল ইসলামের দুই সদস্য গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (১৯ এপ্রিল) রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাজ্জাদ হোসেন ওরফে অপু (২২) ও মো. তারেক মিয়া (১৯)। মঙ্গলবার (২০ এপ্রিল) র্যাব-৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গত ৩০ মার্চ আনসার আল ইসলামেরবিস্তারিত পড়ুন
বুধবার থেকে দেশের অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলবে

দেশের অভ্যন্তরীণ সব রুটে আগামীকাল বুধবার (২১ এপ্রিল) থেকে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। বিশেষ বিবেচনায় অনুমোদিত সব ফ্লাইট সব গন্তব্যে যাত্রী পরিবহন করতে পারবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। নির্দেশনায় বলা হয়, যাত্রী পরিবহনের ক্ষেত্রে প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। যাত্রীরা পরিবারসহ ভ্রমণ করতে পারবেন। তবে পরিবারের ক্ষেত্রেও প্রবাসী কর্মীরা অগ্রাধিকার পাবেন। ঢাকা থেকে যেসব ফ্লাইট অন্যান্য গন্তেব্যে যাবে, সেসব ফ্লাইটে অল ওয়াইড বডি সর্বোচ্চ ২৮০ জনবিস্তারিত পড়ুন
হেফাজতে ইসলামের ২৩ মামলার তদন্তে সিআইডি

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ২৩ মামলার তদন্তের দায়িত্ব পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ ও চট্টগ্রামের একাধিক মামলার তদন্ত করবে সিআইডি। ২০১৬ সালের পাঁচটি মামলা ও সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ মোট ২৩টি মামলার তদন্ত করবে সিআইডি। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই তদন্তবিস্তারিত পড়ুন
যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৪০ ডিগ্রি সেলসিয়াস

দেশে সোমবার অস্বাভাবিক বাড়তি তাপমাত্রা রেকর্ড হয়েছে। সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। দেশের ৯টি অঞ্চলের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তার মধ্যে যশোরে ৪০ ডিগ্রি, রাজশাহীতে ৩৯ দশমিক ৫ ডিগ্রি, খুলনায় ৩৯ ডিগ্রি, চুয়াডাঙ্গায় ৩৯ ডিগ্রি, মংলায় ৩৮ দশমিক ৭ ডিগ্রি, কুমারখালীতে ৩৮ দশমিক ৬ ডিগ্রি, ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি, ফরিদপুরে ৩৮ দশমিক ২ ডিগ্রি ও টাঙ্গাইলে তাপমাত্রা ছিলবিস্তারিত পড়ুন
মামুনুল হকের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হকের সাতদিনের রিমান্ড চাইবে পুলিশ। সোমবার (১৯ এপ্রিল) তাকে আদালতে পাঠিয়ে এ রিমান্ড চাওয়া হবে। রোববার (১৮ এপ্রিল) রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এ তথ্য জানান। তিনি বলেন, মামুনুলকে আগামীকাল আদালতে প্রেরণ করে সাতদিনের রিমান্ড চাওয়া হবে। ২০২০ সালের মোহাম্মদপুর থানার একটি ভাঙচুর ও নাশকতার মামলায় তদন্ত চলছিল। তদন্তে হেফাজত নেতা মামুনুলের সম্পৃক্ততার বিষয়টি সুস্পষ্ট হওয়ায়বিস্তারিত পড়ুন
আফগানিস্তানের পূর্বাঞ্চলে একই পরিবারের ৮ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নানগারহার প্রদেশের জালালাবাদ শহরে একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে একই পরিবারের আটজন সদস্য হয়েছেন। শনিবার রাতে এ ঘটনা ঘটে। খবর এএফপির। নানগারহারের গভর্নর জাইয়ুল হক আমারখিল বলেন, জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পাঁচ ভাই ও তাদের তিন চাচাতো ভাই মারা গেছেন। আমারখিল এএফপিকে বলেন, ঘটনাটি তদন্তের আওয়তাধীন, তবে প্রাথমিক তথ্যে দেখা গেছে জমি সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে। নানগারহার পুলিশের মুখপাত্র ফরিদ খানবিস্তারিত পড়ুন
লকডাউনের আগে পেঁয়াজের দাম ফিরেছে

লকডাউন আতঙ্কে রাজধানীর বাসিন্দাদের অতিরিক্ত কেনাকাটার কারণে পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে গিয়েছিল। তবে বিধিনিষেদের মধ্যে বাজারে ক্রেতাদের চাপ কমায় দু’দফায় পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমে আবার আগের দামে ফিরে গেছে। পেঁয়াজের দামে এমন উত্থান-পতন লোকসান গুনতে হচ্ছে বলে দাবি করেছেন খুচরা ও পাইকারি উভয় শ্রেণির ব্যবসায়ীরা। তারা বলছেন, দাম বাড়ার পর পেঁয়াজের বাজার এভাবে হুট করে পড়ে যাবে, তা কেউ ধারণাও করতে পারেননি। তাদের ধারণা ছিল- পেঁয়াজের দামবিস্তারিত পড়ুন
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা জুনায়েদ আল হাবিব রিমান্ডে

২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৮ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। ২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর শাহিনুর রহমান তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার (১৭ এপ্রিল) জুনায়েদবিস্তারিত পড়ুন

