Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে গেলেই জরিমানা করবে র্যাব

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এক সপ্তাহের জন্য কঠোর লকডাউন জারি করেছে সরকার। লকডাউন চলাকালে সাধারণ মানুষকে ঘরের বাইরে বের হতে নিরুৎসাহিত করা হচ্ছে। এই নির্দেশনা অমান্য করলে ব্যবস্থা নেবে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে জরুরি প্রয়োজনে বাইরে যাওয়ার জন্য ‘মুভমেন্ট পাসে’র ব্যবস্থা করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১১টা থেকে রাজধানীর শাহবাগ মোড়ে র্যাব-৩-এর সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। তিনি বলেন, মন্ত্রীপরিষদ বিভাগের নিদর্শনা অনুযায়ীবিস্তারিত পড়ুন
রাজধানীর মোড়ে মোড়ে চেকপোস্ট, বেড়েছে গাড়ির চাপ

করোনা সংক্রমণ মোকাবিলায় এক সপ্তাহের জন্য কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে গাড়ির চাপ বেড়েছে। গতকাল প্রথম দিনে কড়াকড়ি থাকলেও দ্বিতীয় দিন বৃহস্পতিবার (১৫ এপ্রিল) মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্টে খুব একটা কড়াকড়ি দেখা যায়নি। তবে কোথাও কোথাও গাড়ি থামিয়ে ‘মুভমেন্ট পাস’ আছে কিনা চেক করছে পুলিশ। সরেজমিনে রাজধানীর মোহাম্মদপুর, গাবতলি, শ্যামলী, আসাদগেট, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকা ঘুরে দেখা গেছে, শুধুমাত্র গাবতলি ও শাহবাগে কিছুটা কড়াকড়ি রয়েছে। তবে লকডাউনের মধ্যেওবিস্তারিত পড়ুন
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব শাখাওয়াত গ্রেফতার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগ (ডিবি)। বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম-কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় রাজধানীর লালবাগ থেকে ডিবির একটি টিম মুফতি শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেফতার করে। সম্প্রতি হেফাজতে ইসলাম আন্দোলনের নামে যে তাণ্ডব চালিয়েছে, এসব ঘটনায় রাজধানীর একাধিক থানায় তার নামে কয়েকটি মামলা হয়েছে। এসব মামলার মধ্যে কয়েকটিবিস্তারিত পড়ুন
আইপিএলের প্রতি বলে টাকাবাজি, গ্রেফতার ২৫ জুয়াড়ি

গভীর রাতে টেলিভিশনে সম্প্রচারিত আইপিএল খেলার প্রতি বল ও প্রতি ওভারের ওপর টাকা দিয়ে জুয়া খেলা অবস্থায় ২৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন- মো. মানিক (৪২), মো. রুবেল (২০), মো. নূর জামাল (৩০), রায়হান (২৪), মো. সোহাগ (২৮), মো. সুমন (২৮), মনির হোসেন (২৭), মো. সোহাগ (২৩), মো. মাছুম (৩৩), মো. আলামিন (২৫), মো. আবুল কালাম (২৮), মানিক (২৫), মো. নূর আলম (৫৪), মো. মারুফ (২৪), সেলিম (২২), মো. ভুলুবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় লকডাউনের প্রথমদিনে কঠোর নজরদারী, ফাঁকা রাস্তাঘাট

প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা ঠেকাতে আজ থেকে টানা আট দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। সারাদেশের মত সাতক্ষীরাতেও সরকারের এই কঠোর নিষেধাজ্ঞা বাস্তবায়ন হচ্ছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত আট দিনের জন্য নতুন করে সর্বাত্মক লকডাউন ঘোষণা করে সরকার। এ সময় জরুরি সেবা, গণমাধ্যম, নিত্যপণ্য, ঔষধ, খাবার দোকান বাদে যাত্রীবাহী পরিবহন, সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। অবশ্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কলকারখানা বিশেষ করে গার্মেন্টস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যবিস্তারিত পড়ুন
লকডাউনে বাইরে যাওয়ার প্রয়োজনে যেভাবে পাবেন মুভমেন্ট পাস

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ১৪ এপ্রিল থেকে সারাদেশে শুরু হচ্ছে সর্বাত্মক লকডাউন। এ লকডাউনে জরুরি প্রয়োজন (নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়, ওষুধ ক্রয়, চিকিৎসা, সৎকার) ছাড়া বাইরে বের হওয়া যাবে না। লকডাউনে যাদের বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। যেভাবে পাবেন মুভমেন্ট পাস ১. আবেদনকারীকে প্রথমে movementpass.police.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে পাসের জন্য আবেদন করতে হবে। ২. শুরুতে একটি চালু মুঠোফোন নম্বর দিতে হবে। আবেদনকারী জরুরি প্রয়োজনে কোথায় থেকেবিস্তারিত পড়ুন
হেফাজত ইসলামের আরও এক কেন্দ্রীয় নেতা গ্রেফতার

হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির সহ প্রচার সম্পাদক মুফতি শরিফউল্লাহ্কে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওয়ারী বিভাগ। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী বিভাগের উপ কমিশনার আব্দুল আহাদ। উল্লেখ্য মুফতি শরিফউল্লাহ ২০১৩ সালে যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে রুজুকৃত মামলার এজাহারনামীয় আসামি।
প্রথমদিনে ৩০ হাজার আবেদনকারী মুভমেন্ট পাস পেলেন

বুধবার (১৪ এপ্রিল) থেকে ৮ দিনের মধ্যে যাদের খুব জরুরি কাজে বাইরে যাওয়া প্রয়োজন হবে তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) অ্যাপসটির উদ্বোধনের পর থেকেই আবেদনের হিড়িক পড়ে। দুপুর থেকে বিকেল পর্যন্ত ওয়েবসাইটে কিছুটা চাপও সৃষ্টি হয়। সন্ধ্যা পর্যন্ত মুভমেন্ট পাসের আবেদন জমা পড়েছে ৬০ হাজার। এর মধ্যে ৩০ হাজার আবেদন ইস্যু করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেলবিস্তারিত পড়ুন
বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা পরিহার করে উদার হতে শেখায়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পহেলা বৈশাখ আমাদের সকল সংকীর্ণতা, কূপমণ্ডুকতা পরিহার করে উদারনৈতিক জীবনব্যবস্থা গড়তে উদ্বুদ্ধ করে। আমাদের মনের ভেতরের সকল ক্লেদ, জীর্ণতা দূর করে আমাদের নতুন উদ্যোমে বাঁচার অনুপ্রেরণা দেয়। আমরা যে বাঙালি, বিশ্বের বুকে এক গর্বিত জাতি, পহেলা বৈশাখের বর্ষবরণে আমাদের মধ্যে এই স্বজাত্যবোধ এবং বাঙালিয়ানা নতুন করে প্রাণ পায়, উজ্জীবিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় পহেলা বৈশাখ উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
ব্যাংক খোলা থাকবে , লেনদেন ১০টা-১টা পর্যন্ত

আট দিনের কঠোর বিধিনিষেধের মধ্যে বিশেষ প্রয়োজনে ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) পাঠানো ওই নির্দেশনা অনুযায়ী, বিশেষ প্রয়োজনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে। এ নির্দেশনার আলোকে মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে জারি করা সার্কুলার দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর এ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলাবিস্তারিত পড়ুন

