Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় ছাত্রলীগ কর্মীদের মাস্ক বিতরণ

কলারোয়ায় করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১২ এপ্রিল) সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামিমুজ্জামান টিপু ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বাস মার্কেটসহ পৌর সদরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাংগঠনিক সম্পাদক আকিব হোসেন জয়, ছাত্রলীগ কর্মী রিয়াজ হোসেন, রাজীব হোসেন, সোহেল রানা, শামীম হোসেন, জুয়েল হোসেন, রাব্বি আহমেদ, ফারুক হোসেন ও সজীব প্রমুখ।
ঢাবিতে নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা না করার নির্দেশ

করোনা সংক্রমণ বাড়ায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনো মঙ্গল শোভাযাত্রা করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (১২ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯-এর উদ্ভূত পরিস্থিতি এবং লকডাউন বিবেচনা করে আগামী বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪২৮ বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সশরীরে কোনো মঙ্গল শোভাযাত্রা করা হবে না। তবে প্রতীকী কর্মসূচি হিসেবে চারুকলা অনুষদের শিল্পীদের তৈরি মঙ্গলবিস্তারিত পড়ুন
হেফাজত ইসলামের আরও ২৪ কর্মী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানায় ঘেরাও ও শহরজুড়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় হেফাজতে ইসলামের আরও ২৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখা থেকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ২৪ জন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে অন্যতম হচ্ছে মাদ্রাসার ছাত্র মাহাবুবুর রহমান (২৬)। গত ২৮ মার্চ হেফাজতের হরতালের দিন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায়বিস্তারিত পড়ুন
কলারোয়ার কেঁড়াগাছিতে মাঠে মাঠে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বিভিন্ন মাঠে দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। সরেজমিনে বিভিন্ন মাঠ ঘুরে দেখা যায়, ইরি ধানের জমিতে চাষীর কষ্টের ফসল মাঠ জুড়ে ধানের শীষ দোল খাচ্ছে। কিছু জমিতে সম্পূর্ণ শিষ, কিছু জমিতে আবার আংশিক ধানের শীষ বাহির হতে দেখা যাচ্ছে। কেঁড়াগাছির কৃষক তোতা মিয়া, রূপচাদ বিশ্বাস, কাকডাঙ্গার ওবায়দুল্লাহ, মোশারফ, বাকসার হাবিবুর জানান, এবার ধানের ভালো ফলন হওয়ার সম্ভবনা দেখছি, এবার ধান যদি ভালো ভাবে ঘরে উঠাতে পারি,বিস্তারিত পড়ুন
বিশ্বজুড়ে মহামারির মধ্যেই চলছে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি

করোনার নতুন ঢেউয়ে টালমাটাল বিশ্ব। এর মধ্যেই উঁকি দিচ্ছে পবিত্র মাহে রমজান। সংক্রমণ বাড়ায় এবার মার্কেট, শপিংমল সব জায়গায়ই আরোপ করা হয়েছে বিধিনিষেধ। এরমধ্যেই মাহে রমজানের প্রস্তুতি হিসেবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের শপিংমলগুলোতে লোকজনকে দেখা গেছে ব্যস্ত কেনাকাটায়। রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম কমে যাওয়ায় খুশি ক্রেতারা। ক্রেতারা বলেন, আমরা দীর্ঘ এক বছর এই পবিত্র মাসের জন্য অপেক্ষা করি। তাই রমজান শুরু হওয়ার আগেই প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে এসেছি। করোনায় আফগানিস্তানের অর্থনৈতিকবিস্তারিত পড়ুন
আসছে সাধারণ ছুটি!

করোনার বিস্তার রোধে আগামী ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ বাস্তবায়নে এক সপ্তাহের সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে। এ বিষয়ে প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগে খোঁজ নিয়ে এ তথ্য জানা যায়। এ বিভাগের দায়িত্বশীল একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সাধারণ ছুটির ঘোষণা আসছে। আপাতত এক সপ্তাহের হলেও পরিস্থিতি বিবেচনায় পরে এটি আরও এক সপ্তাহ বাড়ানোরও চিন্তাভাবনা রয়েছে। সাধারণ ছুটির মধ্যে গণপরিবহন বন্ধ রাখাসহ অন্যান্য কী কী বিধিনিষেধ থাকবে, সেটিবিস্তারিত পড়ুন
এবার মামুনুল হকের তৃতীয় বিয়ের দাবি

নারায়ণগঞ্জে রিসোর্টের ঘটনার পর থেকেই সঙ্গে থাকা নারীকে দ্বিতীয় স্ত্রী দাবি করে আসা মাওলানা মামুনুল হক এবার করেছেন তৃতীয় বিয়ের দাবি! এক বছর আগে গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা এক নারীকে তিনি বিয়ে করেন বলে ওই নারীর ভাইকে জানান মামুনুল। বিষয়টি নিয়ে ওই নারীর ভাই শাজাহান সাজু সংবাদ মাধ্যমের সাথে কথা বলেন। তিনি বলেন, শনিবার (১০ এপ্রিল) মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় ডেকে নিয়ে মামুনুল হক আমার বোনকে বিয়ে করার কথা জানান। এবিস্তারিত পড়ুন
শ্যামনগরে কিশোরীকে ধর্মান্তরিত করে বিয়ে করায় প্রধান শিক্ষক বরখাস্ত

সাতক্ষীরায় এক কিশোরীকে (১৬) ধর্মান্তরিত করে বিয়ে করার অভিযোগে শ্যামনগর উপজেলার নুরনগর আশালতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তা জানতে চেয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বেলা ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এদিকে প্রধান শিক্ষক শামীম আহমেদকে অবিলম্বে গ্রেফতার ও ওই কিশোরীকে উদ্ধারের দাবি জানিয়ে শনিবার বিকেল ৪টায়বিস্তারিত পড়ুন
বছরের প্রথম তিন মাসে দেশে ১৫৫ শিশু ধর্ষণের শিকার

চলতি বছরের জানুয়ারী-মার্চ, এই তিন মাসে ধর্ষণের শিকার হয়েছে ১৫৫ শিশু। একই সময়ে বিভিন্ন বিরোধে ১৪৪ শিশুকে হত্যা করা হয়েছে। শনিবার (১০ এপ্রিল) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২১ সালের ১ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের ৯টি জাতীয় দৈনিক ও একাধিক অনলাইন গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আসক। প্রতিবেদনে বলা হয়,বিস্তারিত পড়ুন
রাজধানীতে করোনা সংক্রমণ ঝুঁকিতে শীর্ষে আদাবর-রূপনগর এলাকা

রাজধানীতে করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে রূপনগর ও আদবর। এই দুই থানা এলাকায় শনাক্তের হার যথাক্রমে ৪৬ ও ৪৪ শতাংশ। আর দুই সিটি করপোরেশনের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) শনাক্তের হার ৩৬ শতাংশ এবং উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ২৯ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর উদ্যোগে ঢাকা সিটি করপোরেশনের থানাভিত্তিক শনাক্তের এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ২৭ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্তবিস্তারিত পড়ুন

