Archives
বর্তমানে লেখক হিসাবে দেখছেন
কলারোয়ায় সীমান্ত প্রেসক্লাবের উদ্যোগে মাস্ক বিতরণ

কলারোয়ার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নে সীমান্ত প্রেসক্লাব, কলারোয়ার উদ্যোগে করোনা প্রতিরোধক মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার ও কাকডাঙ্গা মোড় ও কেঁড়াগাছি বাজারে ভ্রাম্যমান ভাবে ঐ মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সোনার বাংলা ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুর রহমান তুহিন, অত্র ইউপি সদস্য ও সমাজ সেবক ইয়ার আলী, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক অহিদুজ্জামান খোকা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,বিস্তারিত পড়ুন
করোনা সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম নগরে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান-জরিমানা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউনের ষষ্ঠ দিনে চট্টগ্রাম নগরে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে জরিমানার পাশাপাশি জনসাধারণের সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়। শনিবার (১০ এপ্রিল) জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসব অভিযানে ৩৭ মামলায় মোট ৬৬ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে সচেতনতার জন্য প্রায় চার হাজার মাস্কও বিতরণ করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানাবিস্তারিত পড়ুন
করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খাদ্যমন্ত্রী

করোনাভাইরাস (কাভিড-১৯) প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (১০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা টিবি হাসপাতালে তিনি টিকার দ্বিতীয় ডোজ নেন। খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই হাসপাতালে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খাদ্যমন্ত্রী। সবাইকে কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোনো অপপ্রচারেবিস্তারিত পড়ুন
জনপ্রিয় অভিনেতা রিয়াজ দ্বিতীয় টেস্টেও করোনা পজিটিভ

কথা ছিলো মুম্বাই যাবেন। সেখানে অংশ নেবেন ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিংয়ে৷ কিন্তু পৃথিবীজুড়ে মহামারী সৃষ্টি করা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গৃহবন্দী সময় কাটাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা রিয়াজ৷ দেশ ত্যাগ করার আগে করোনা পরীক্ষা করার নিয়ম করা হয়েছে। পরীক্ষার ফল হাতে এলে রিয়াজ জানতে পারেন, তার কোভিড-১৯ পজিটিভ। গেল ২৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান রিয়াজ। পরদিন ২৯ মার্চ রিপোর্ট হাতে পান। এরপর থেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি৷ তবে এ নায়কবিস্তারিত পড়ুন
শিশুবক্তা’ মাওলানা রফিকুলের বিরুদ্ধে প্রতিবেদন ৩০ মে

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ মে দিন ধার্য করেছেন আদালত। শুক্রবার (৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন। এর আগে বৃহস্পতিবার (৮ এপ্রিল) রফিকুল ইসলামের বিরুদ্ধে মো. আদনান শান্তু নামে একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করেন। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি)বিস্তারিত পড়ুন
প্যারিস চুক্তিতে প্রত্যাবর্তন জলবায়ু কূটনীতিতে নতুন গতির সঞ্চার করবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রত্যাবর্তন জলবায়ু পরিবর্তন কূটনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তিনি বলেন, প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে আসা জলবায়ু কূটনীতির ক্ষেত্রে নতুন গতির সঞ্চার করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত বিশেষ দূত জন কেরি সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী একথা বলেন। বৈঠকৈর পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ঢাকাসহ ৭ জেলায় ঝড়বৃষ্টি

রাজধানী ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। এছাড়া গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও রাঙ্গামাটি জেলা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির মুখে পড়তে যাচ্ছে। শুক্রবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে আজ সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাঙ্গামাটি ও কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।বিস্তারিত পড়ুন
বাংলাদেশ সেনাবাহিনীকে এক লাখ করোনার টিকা উপহার দিলেন ভারতীয় সেনাপ্রধান

ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরভানে অ্যাস্ট্রাজেনেকার এক লাখ করোনা টিকা উপহার দিয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কাছে এ উপহার হস্তান্তর করেন। ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ সেনাপ্রধানের আমন্ত্রণে পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন। তার সঙ্গে তার স্ত্রী বীণা নরভানে ও দুই সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে। ভারতীয় সেনাপ্রধান বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও শ্রদ্ধাবিস্তারিত পড়ুন
স্ত্রীকে খুশি করতে সীমিত পরিসরে সত্যকে গোপন করার অবকাশ রয়েছে: মামুনুল হক

স্ত্রীকে খুশি করতে প্রয়োজনীয় ক্ষেত্রে সীমিত পরিসরে সত্যকে গোপন করার অবকাশ রয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক। ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে এক নারীসহ অবরুদ্ধ হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ব্যাখ্যা দিতে আজ ফেসবুক লাইভে এসে এ মন্তব্য করেন তিনি। মামুনুল হক এদিন আরও বলেন, আমি একাধিক বিয়ে করেছি। ইসলামি শরিয়ত অনুযায়ী ও বাংলাদেশের আইনে একাধিক বিয়ের ক্ষেত্রে কোনো বাধা নেই। একজন পুরুষ চারটিবিস্তারিত পড়ুন
করোনাভাইরাস সংক্রমণে মসজিদে নামাজ আদায়ে নতুন নির্দেশনা জারি

চলমান মহামারী করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ায় দেশের সব মসজিদে জুমা, পাঁচ ওয়াক্তের নামাজ এবং অন্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনার আগে ও পরে গণজমায়েত নিরুৎসাহিত করাসহ বেশকিছু নির্দেশনা জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বুধবার এই আদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে মসজিদে নামাজ আদায়ে তিনটি বিষয় নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে। এসব নিয়ম মেনে না চললে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।বিস্তারিত পড়ুন

