মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বছরের প্রথম তিন মাসে দেশে ১৫৫ শিশু ধর্ষণের শিকার

চলতি বছরের জানুয়ারী-মার্চ, এই তিন মাসে ধর্ষণের শিকার হয়েছে ১৫৫ শিশু।
একই সময়ে বিভিন্ন বিরোধে ১৪৪ শিশুকে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিউম্যান রাইটস সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২১ সালের ১ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের ৯টি জাতীয় দৈনিক ও একাধিক অনলাইন গণমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আসক।

প্রতিবেদনে বলা হয়, এই তিন মাসে ২৩৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এ সময়ে ২২ জন নারী যৌন সহিংসতা, ৮ জন নারী এসিড আক্রমণের শিকার, ১০৭ জন পারিবারিক সহিংসতার শিকার ও ৩৫ জন নারী যৌতুক না দিতে পেরে সহিংসতার শিকার হয়েছেন। একই সময়ে ৫ গৃহকর্মী মারা গেছে।

আসকের এই প্রতিবেদনে বলা হয়, এ সময়ে সংখ্যালঘুদের ৯৪ টি ঘর আক্রান্ত হয়েছে, ভাঙচুর হয়েছে ৩৪ টি উপাসনালয়।

আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে ১৪ জন, কারাগারে ১৪ জন ও রাজনৈতিক সহিংসতার শিকার হয়ে ৩৬ জন মৃত্যুবরণ করেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, এই তিন মাসে ৬৫ জন সাংবাদিক সহিংসতার শিকার হয়েছেন। ৫ জন গণপিটুনির শিকার হয়ে এবং ৩ জন সীমান্তে মৃত্যুবরণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি