মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৯৩ শতাংশের বেশি অগ্রগতি

মূল পদ্মা সেতুর সাড়ে ৪ কিমি’র বেশি সড়ক প্রস্তুত

স্বপ্নের পদ্মা সেতু ক্রমেই চলাচল উপযোগী হচ্ছে। জাজিরা প্রান্তের রোডওয়ে স্ল্যাব পুরোপুরি শেষ হয়েছে। ফলে মূল সেতুর সাড়ে ৪ দশমিক ছয় সাত কিলোমিটার সড়ক এখন প্রস্তুত। মূল সেতুর অগ্রগতি ৯৩ শতাংশের বেশি। আর সার্বিক অগ্রগতি ৮৫ শতাংশ ছাড়িয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মহামারি করোনার কঠোর বিধিনিষেধেও পদ্মা সেতুর কাজ চলছে পুরোদমে। সেতুর নিচতলা, উপরতলা, সংযোগ সেতু এবং নদীশাসনের কর্মযজ্ঞ চলছে সমান তালে।

সেতুর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ২ হাজার ৪৭০টি এবং ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের ২ হাজার ২২৮টি স্থাপন হয়ে গেছে।

রেলওয়ে আই গার্ডার সম্পন্ন।

সংযোগ সেতুর ৪৩৮টি সুপার টি গার্ডারের ৪০৪টিই বসে গেছে। রেলিংয়ের ৫৮৫টি প্যারাপেট ওয়াল এবং রেলওয়ের স্ল্যাব শেয়ার পকেট বসে গেছে ৫৫২টি। নদীশাসনের অগ্রগতি প্রায় ৬৭ শতাংশ।

মহামারি করোনার লকডাউনেও দিনরাত তিন শিফটে পদ্মা সেতুতে প্রায় ৭০০ বিদেশিসহ ৫ হাজার কর্মী কাজ করছেন।

পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শারফুল ইসলাম বলেন, ‘রোডওয়ে স্ল্যাব কমপ্লিট হয়ে গেছে। এখন দুই পাশের প্যারাপেট ওয়ালের কানেকশন হচ্ছে। আরও কিছু ছোটখাটো কাজ যেগুলো আছে সেগুলো চলছে।’

৬ দশমিক এক পাঁচ কিলোমিটার মূল সেতুর ২ হাজার ৫৫০মিটার শরীয়তপুরের জাজিরা, এক হাজার ৩৫০ মিটার মাদারীপুরের শিবচরে এবং ২ হাজার ২৫০ মিটার মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়।

একই রকম সংবাদ সমূহ

এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপজেলাভিত্তিক করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এবিস্তারিত পড়ুন

৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চলাচলকারী ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন বিধি ও নীতিমালাবিস্তারিত পড়ুন

  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী
  • ৩ মাসের মধ্যে ঢাকার চারপাশে ওয়াটার বাস চালু হবে: নৌমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি
  • উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল
  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি