বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় ও ৩ সাংবাদিকের মরহুম পিতা-মাতার স্মরণে দোয়া

রাজগঞ্জ প্রেসক্লাবে মাস্ক পরিধান করে, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মতবিনিময় ও প্রেসক্লাবের তিনজন সাংবাদিকের মরহুম পিতা-মাতার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ এপ্রিল-২০২১) মাগরিফ বাদ প্রেসক্লাবের অস্থায়ী কার্য্যলয়ে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলাম রবি। সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে বর্তমান ক্ষমতাশীন আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে মতবিনিময় করেন ঝাঁপা আলীম মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও যশোর জেলা আইন শৃংখলারক্ষা কমিটির সদস্য, সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রহমান। আরো অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ কামাল তুষার, ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ওয়াসিম আকরাম।

বক্তব্য দেন- রাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ এরশাদ আলী, সদস্য মোঃ সোহেল রানা, সাংস্কৃতিক ও আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদস্য জিএম ফারুক হুসাইন, রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ লিটন মিয়া, সদস্য মোঃ হাবিবুর রহমান সোহাগ প্রমূখ। মতবিনিময় সভা শেষে রাজগঞ্জ প্রেসক্লাবের সাংস্কৃতিক ও আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলামের পিতা মরহুম মোকছেদ আলী গাজী, প্রেসক্লাবের সদস্য মোঃ হেলাল উদ্দিনের মাতা মরহুম আলেয়া বেগম ও সদস্য মোঃ হাবিবুর রহমান সোহাগের পিতা মরহুম আসমত আলী মোড়ল, এই তিন সাংবাদিকের মরহুম পিতা-মাতার স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন- রাজগঞ্জ মডেল মাদরাসার শিক্ষক ক্বারী মোঃ আব্দুল গণি।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু